‘১০ মে-র মধ্যে মলদ্বীপ থেকে সেনা সরাবে ভারত’! মুইজ্জু সরকারের দাবি, তবে অন্য কথা বলছে নয়াদিল্লি

মলদ্বীপ থেকে কি সেনা সরাবে ভারত? এখনও কাটছে না জট। সম্প্রতি রাজধানী দিল্লিতে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে দ্বিতীয় বারের জন্য বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। ভারত জানিয়েছে, সেই বৈঠকে মলদ্বীপে থাকা ভারতীয় বিমানক্ষেত্রে সেনা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কয়েকটি ‘কার্যকর সমাধান’ খুঁজে বার করা গিয়েছে।Read More →

‘বদলা’ নিল ওয়াশিংটন! ইরাক এবং সিরিয়ায় থাকা ইরানি সেনার উপর বিমান হামলা আমেরিকার, মৃত্যু ১৮ জনের

জর্ডনে সিরিয়া সীমান্তের কাছে রবিবার আমেরিকান বাহিনীর ওপর ড্রোন হামলায় আমেরিকার তিন সেনার মৃত্যু হয়েছে। সেই ঘটনায় প্রথম থেকেই ইরানকে দোষারোপ করছে ওয়াশিংটন। এ বার সেই হামলার ‘বদলা’ও নিল আমেরিকা। শুক্রবার ইরাক এবং সিরিয়ায়, ইরানের বাহিনী এবং তেহরান সমর্থিত সশস্ত্র বাহিনীর উপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালাল আমেরিকার বায়ুসেনা। সেই হামলায়Read More →

West Burdwan: পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে পরীক্ষাকেন্দ্রের নিয়ম ভেঙে বিতর্কে শাসক দল

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে নিয়ম ভেঙে বিতর্কের মুখে তৃণমূল পঞ্চায়েত প্রধান, জেলা সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনার সমালোচনায় সরব বিরোধীরা। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছাবার্তা জানাতে পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারির ভেতর ঢুকে যান জেলার মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্যRead More →

Madhyamik Exam 2024: টেস্টে পাশ করেনি, অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা!

টেস্টে পাশ করেনি, অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র! উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলের ঘটনা। জানা গিয়েছে, উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র দশম শ্রেণির পরীক্ষায় টেস্টে পাশ করেনি। তাই তার অ্যাডমিট কার্ডও হয়নি। নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র। অথচ আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেRead More →

প্রাথমিকের ১২ জন প্রার্থীর জন্য আলাদা মেধাতালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ বিচারপতি মান্থার

২০২২ সালের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের মূল প্যানেলের পাশাপাশি আরও একটি প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই নিয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করতে চেয়ে আবেদন করেছিলেন সুমন্ত কোলে-সহ ১২ জন। তাঁদের মামলা দায়েরের অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি মান্থা জানালেন, ১২ জন চাকরিপ্রার্থীর জন্যRead More →

রেশন সংক্রান্ত সব মামলা সিবিআইকে দিয়ে দেওয়া হোক! হাই কোর্টে হঠাৎ কেন আর্জি ইডির?

রেশন দুর্নীতির তদন্তে রাজ্য পুলিশের ভূমিকায় বিস্মিত ইডি! তদন্তে নেমে তারা জানতে পেরেছে, রেশন দুর্নীতি সংক্রান্ত ছ’টি এফআইআর রাজ্যের পুলিশের তদন্তাধীন থাকা সত্ত্বেও পুলিশ অপরাধীকে ধরা তো দূর তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি। উপরন্তু কোনও কোনও ক্ষেত্রে তথ্য প্রমাণ হাতে থাকা সত্ত্বেও তদন্ত বন্ধ করে রেখেছে। শুক্রবার কলকাতা হাই কোর্টেRead More →

ফিরছেন প্রথম দলের ফুটবলারেরা, থাকছেন হাবাসও, শনি ডার্বি মোহনবাগানের বদলার ম্যাচ

মোহনবাগান সুপারজায়ান্টের বিরুদ্ধে শনিবার খেলতে নামবে সুপার কাপজয়ী ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনের কাছে এই ম্যাচ অবশ্যই বদলা নেওয়ার। ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল। এ বার আইএসএলে সেই দলের সামনে মোহনবাগান। দলের শক্তি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। শনিবার তাই কলকাতা ডার্বিতে মাঠের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা। সুপার কাপেRead More →

মাধ্যমিকের প্রশ্নপত্রেই ছিল ফাঁদ! ফাঁস হতেই কী ভাবে এক ঘণ্টায় ‘দোষী’দের ধরল পর্ষদ?

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে। পরীক্ষা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে শোরগোল পড়তেই এক ঘণ্টার মধ্যেই ‘দোষী’দের চিহ্নিত করতে সক্ষম হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা বাতিল করা হয়েছে মালদহের দুই পরীক্ষার্থীর। পর্ষদ সূত্রে খবর, প্রশ্নপত্রে থাকা ‘ইউনিক কিউআর কোডের’ স্ক্যানRead More →

Crocodile Worship | UP: কুমির ধরে দড়ি বেঁধে মন্দিরে! পুজো-পাঠের পর চলল সেলফি তোলার হিড়িক…

যত কাণ্ড যোগী রাজ্যে! গঙ্গায় ধরা পড়ল কুমির। স্থানীয়া-ই সেই কুমির ধরে। তারপর দড়ি দিয়ে সেই কুমিরের মুখ বেঁধে নিয়ে আসে মন্দিরে। মন্দিরে সেই কুমিরকে পুজোও করতে শুরু করেন ভক্তরা। এমনকি কুমির সঙ্গে সেলফিও তোলেন ভক্তরা। একেবারে তাজ্জব কাণ্ড! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।  উত্তরপ্রদেশের কানপুরের ভৈরব ঘাটের গঙ্গায় দেখা যায়Read More →

Madhyamik Examination: রাজ্যে শুরু মাধ্যমিক! খারাপ আবহাওয়ায় প্রথমদিনেই বিরক্ত পরীক্ষার্থীরা…

আজ, শুক্রবারই শুরু মাধ্যমিক পরীক্ষা। এদিকে আবহাওয়ার কারণে সকাল থেকেই কোথাও কুয়াশা, কোথাও বৃষ্টি। রাজ্য জুড়ে এ নিয়ে সমস্ত পরীক্ষার্থীর অসুবিধা হয়। আজ, শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হল সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। আজ বাংলা পরীক্ষা। সেন্টারগুলিতে যথাসময়ে পৌঁছে গিয়েছে  পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁস আটকাতে  বিশেষ পদক্ষেপ করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ।Read More →