‘অ্যাডভান্টেজ বিজেপি’ পশ্চিমবঙ্গ জুড়ে বইছে গেরুয়া ঝড়

আজ যখন গোটা ভারতবর্ষে লোকসভার ভোটপর্ব মধ্য গগনে, তখন চতুর্দিকে তাকালে মনে হচ্ছে গেরুয়া আঁধির এক অত্যাশ্চর্য মায়াবী আলোয় ভাসছে ভারতবর্ষ। সে আলো ২০১৪-র চেয়ে অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি উচ্ছল। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। বরং, বোধহয় বলাই ভালো পশ্চিমবঙ্গে এবারের গ্রীষ্মে কালবোশেখি নয়, চলছে গেরুয়া ঝড়। কোচবিহার থেকে ডায়মন্ডহারবার।Read More →

ভোটের হারে পশ্চিমবঙ্গে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে

প্রশাসনিক মেশিনারি ব্যবহার করে খোদ রাজ্য সরকারের বিরুদ্ধে হিংসায় মদত দান, ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ উঠছে। বলাই বাহুল্য রাজ্যটির নাম তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। বিশেষ পর্যবেক্ষক অজয় ডি নায়েকের মতে ১০/১৫ বছর আগে বিহারে এরকম পরিস্থিতি ছিল। তখন ওই রাজ্যেও নির্বাচনের সময় সবাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলতো।Read More →

কীর্তন গেয়ে প্রচার বিজেপি প্রার্থীর

ভারতের লোকসভা নির্বাচনে কীর্তন গেয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিজেপির এক প্রার্থী। সংকীর্তন ও ভক্তিমূলক গান গেয়ে প্রচার চালানো এই প্রার্থী একজন কীর্তনীয়া। নাম সিদ্ধার্থ নস্কর। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক স্থান তমলুক থেকে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। সিদ্ধার্থের সঙ্গে আছেন তাঁর ভক্তরা। মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের মতো সিদ্ধার্থ ও তাঁর ভক্তরাRead More →

ঘৃণার রাজনীতির বাইরে বেরোতে না পারলে সমূহ বিপদ

স্বস্তিকার আগের একটি সংখ্যায় ঘৃণার প্রচারকারীদের অর্থাৎ হেট ক্যাম্পেনারদের সম্বন্ধে লিখেছিলাম। আজ সামগ্রিকভাবে হেট ক্যাম্পেন অর্থাৎ ঘৃণার প্রচার সম্পর্কে বলব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের একটি ভোট-প্রচার ভিডিয়োতে দেখা যায় তিনি ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছেন বিজেপিকে রুখতে কেবল তার দলকেই ভোট দিন, কংগ্রেস-সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ এইRead More →

দিদি বলি, সম্মান করি, থাপ্পড়টা ঠিক জায়গায় পড়লে ভয় পেতে হত না: পুরুলিয়ায় মোদী

পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থাপ্পড় মারার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোলাবাজি নিয়ে মোদী তৃণমূলের সমালোচনা করায় মমতা বলেছিলেন, “আমি ওঁকে গণতন্ত্রের থাপ্পড় মারতে চাই।” বৃহস্পতিবার সেই পুরুলিয়াতে দাঁড়িয়েই মমতার থাপ্পড়ের জবাব দিতে চাইলেন প্রধানমন্ত্রী। বললেন, “আমাকে থাপ্পড় মারবেন বলছেন। কিন্তু আমি তো দিদি বলি, সম্মান করি। তবু আপনারRead More →

দিদি আমায় প্রধানমন্ত্রী মানেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানেন: বাঁকুড়ায় মোদী

ঘূর্ণিঝড় ফণী যত না প্রভাব ফেলেছিল বাংলায়, তার চেয়ে বেশি ফণা তুলেছে ঝড় পরবর্তী মোদী-মমতা বাকযুদ্ধ। সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “উনি এক্স প্রাইম মিনিস্টার। কথা বলতে হলে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বলব। ওঁর সঙ্গে কেন বলব?” দিদির এই মন্তব্য নিয়েই বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার জনসভা থেকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Read More →

কয়লা খাদান থেকে কামাচ্ছে তৃণমূল নেতারা, চালাচ্ছে মাফিয়াগিরি, বাঁকুড়ার জনসভা থেকে তোপ মোদীর

তৃণমূলের নেতারা বেআইনি কয়লা খাদান থেকে টাকা কামান, এই অভিযোগ বঙ্গ বিজেপি-র নেতাদের নতুন নয়। কিন্তু বৃহস্পতিবার বাঁকুড়ার কমলাডাঙায় জনসভা করতে এসে সেই অভিযোগ নিয়ে জোরালো আওয়াজ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়া এবং বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করতে এসে মোদী বলেন, “এই এলাকার কয়লা খাদানগুলি থেকে টিএমসি নেতারাRead More →

বাঙালির গৌরবময় দিন পঁচিশে বৈশাখ

বাঙালির গৌরবময় ইতিহাসের আরেকটি উজ্জ্বলতম দিন পঁচিশে বৈশাখ। বাংলা ভাষা, সাহিত্য ও সঙ্গীতের কিংবদন্তি পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রেমময়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকীতে এখনো বাংলা ভাষার প্রধানতম কবি হয়ে বাঙালির হূদয়ে চির আসন করে নিয়েছেন। রবীন্দ্রনাথ এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন রাষ্ট্র ছিল পরাধীন। চিন্তা ছিল প্রথাগতRead More →

শিলিগুড়িতে রবীন্দ্রজয়ন্তী পালিত হচ্ছে

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে রবীন্দ্রজয়ন্তী পালিত হচ্ছে। ছবিগুলি সংবাদসংস্থা এএনআই সূত্রে প্রাপ্ত।Read More →

পশ্চিমবঙ্গে যখন ঘূর্ণিঝড় এসেছিল, আমি মমতাদিদিকে বার বার কল করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ বাঁকুড়ায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গে যখন ঘূর্ণিঝড় এসেছিল, আমি বারবার মমতাদিদিকে ফোন করেছিলাম। কিন্তু তিনি ফোন ধরেননি। তাঁর অহংবোধের জন্য তিনি মনে করেছিলেন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা তাঁর পক্ষে শোভন নয়। কেন্দ্রীয় সরকার এ রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলতে ও এ রাজ্যকে সাহায্যRead More →