উত্তপ্ত বাংলা, ফোনে খোঁজ নিল উপ-নির্বাচন কমিশনার

ভোটের দিন উত্তপ্ত কেশপুর নিয়ে ফোনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের দফতরে খোঁজ-খবর নিলেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ নয়াদিল্লির কমিশন দফতর থেকে এদিন ফোনে তিনি কেশপুরের পরিস্থিতি জানতে চান৷ রবিবার ষষ্ঠ দফার ভোটে উত্তপ্ত হয়ে ওঠে ঘাটাল লোকসভার কেশপুর৷ বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে দফায় দফায় চলে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ৷Read More →

মুকুল রায়ের গাড়িতে জোড়া তল্লাশি পুলিশের, মিলল মুড়ি আর বিস্কুট

ষষ্ঠ দফার ভোটগ্রহণ ঘিরে মেদিনীপুর, ঘাটালে উত্তেজনার মধ্যেই কলকাতায় রাজনৈতিক উত্তাপ তৈরি হল বিজেপি নেতা মুকুল রায়ের গাড়িতে তল্লাশি চালানো নিয়ে। এদিন দিল্লিতে নিজের ভোট দিতে যান মুকুল রায়। ফেরার সময়ে বিমানবন্দর থেকে বের হতেই তাঁর গাড়ি আটকায় পুলিশ। চলে তল্লাশি। পুলিশ সূত্রে জানা যায় তল্লাশিতে মুড়ি, বিস্কুট ছাড়া তেমনRead More →

হলদিয়ার সুতাহাটায় বোমাবাজি, ভোট না দিয়েই ফিরল ভোটার, অভিযুক্ত তৃণমূল

হলদিয়াতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এলাকায় ব্যাপক বোমাবাজি। উত্তেজনা ছড়ায় হলদিয়া সুতাহাটা গোপালপুর বিবেকানন্দ বিদ্যালয়ে। অভিযোগ, দুষ্কৃতীরা এখানে ভোটগ্রহণ আটকে দেয়। এরপরই ঝামেলায় জড়ায় তৃণমূল ও বিজেপির সমর্থকেরা। শুরু হয় ইটবৃষ্টি। এবং বোমাবাজি। বুথে রীতিমতো ভাঙচুর চলে। ভয়ে বহু ভোটার ভোট না দিয়েই ফিরে যান। এই ঘটনায় পরে রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখানRead More →

সকাল ১১ টা অবধি কোথায় কত ভোট, জানতে ক্লিক

সকাল ১১ টা অবধি রাজ্যে গড় ভোট পড়ল ৩৭.৯৭%। তমলুকে ৪১.২০%, কাঁথিতে ৩৭.৫৩%, ঘাটালে ৩৯.৪১%, ঝাড়গ্রামে ৪১.৮৭%, মেদিনীপুরে ৩৭.৪২%, পুরুলিয়ায় ৫৩.৭৮%, বাঁকুড়ায় ৩৩.০৭%, বিষ্ণুপুরে ৩৭.৫০% ভোট পড়েছে। প্রসঙ্গত, আজ রাজ্যের ৮ কেন্দ্র সহ ৭ রাজ্যের ৫৯ টি আসনে চলছে ভোটগ্রহণ। রাজ্যের ক্ষেত্রে ভোটপূর্ব হিংসার একাধিক খবর আসছে। ভোটপর্ব শুরু হতেRead More →

রামপুরায় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

কেশপুরে বিক্ষোভের মুখে ভারতী ঘোষ৷ একই ছবি মেদিনীপুরের রামপুরাতেও৷ মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী বলে অভিযোগ গেরুয়া শিবিরের৷ রবিবার রাজ্যের আট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে৷ ভোট হচ্ছে মেদিনীপুর আসনে৷ বেলা গড়াতেই রামপুরা থেকে বুখ জ্যামের অভিযোগ পান রাজ্য বিজেপি সভাপতি ও মেদিনীপুরের গেরুয়াRead More →

কেশপুরে তৃণমূলের বিক্ষোভ, আহত ভারতী ঘোষ, রিপোর্ট তলব কমিশনের

বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে উত্তেজনা কেশপুরে। এদিন সকাল সকাল ভারতী ঘোষ বুথে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে। বুথ চত্বরেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ঘটনায় পায়ে চোট পান ভারতী ঘোষ। পাশাপাশি এই বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে গেরুয়াRead More →

সাত সকালে বোমাবাজি ঘাটালে, বিভিন্ন কেন্দ্রে বিকল ইভিএম

ভোটের শুরুতেই বোমাবাজি। যার জেরে ঘাটালের ২০৬ নং বুথ শিবশক্তি হাইস্কুলে ভোটগ্রহণ পর্ব বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় উত্তেজনা। আতঙ্কিত ভোটাররা। বিরোধীদের মারধরের খবরও মিলেছে ওই বুথে। অভিযুক্ত তৃণমূল। এদিকে ভোট শুরু হতেই বিভিন্ন কেন্দ্রের একাধিক ইভিএম জট দেখা দিল। বিকল বাঁকুড়ার জয়পুর হিজলডিহার ১৬৭ ও ১৬৮ নম্বর বুথের ইভিএম। ছাতনারRead More →

ষষ্ঠ দফা: ৬ রাজ্যের ৫৯ আসনে ভোট, বাংলায় ৮

বাংলার আটটি আসন-সহ দেশের ছ’টি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ শুরু। রবিবার, ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই বুথে বুথে মানুষের লাইন। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চোদ্দর ভোটের নিরিখে এই ৫৯ আসনের ৪৫টি ছিল বিজেপি-র জেতা। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধরিত হবে এ দিন। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,Read More →

ব্রেকিং খবর : ষষ্ঠ দফার ভোটে ফের উত্তপ্ত বাংলা! তৃণমূল দুষ্কৃতীদের হাতে খুন এক বিজেপি কর্মী

লোকসভা নির্বাচন ২০১৯ (Indian General election 2019) এর আজ ষষ্ঠ দফার ভোট চলছে। আর ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ফের সন্ত্রাসের খবর পশ্চিমবঙ্গ থেকে। আজ সকালে ভোট শুরুর আগে দুই বিজেপি কর্মীর উপরে হামলা করা হয়। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর একজন গুরুতর আহত। ঝাড়গ্রাম জেলায় বিজেপির বুথ প্রেসিডেন্টকেRead More →

জঙ্গলমহলের জার্নাল: স্যার, ২ টাকার চালের ভাত কখনও খেয়েছেন? ওটা খাওয়াটাও একটা আর্ট

জঙ্গলমহল হাসছে। এই বাক্যটি মুখস্ত করে ফেলেছেন শাসক দলের নেতা নেত্রীরা। আদৌ কি হাসছে? এই প্রশ্নে যেমন শাসক দলের নেতাদের ‘স্যারিডন’ সেবন করতে হচ্ছে, তেমনই আদিবাসী বিভাজনও শিরঃপীড়ার অন্যতম কারণ। সাঁওতাল ও কুর্মি দুই সম্প্রদায়ের মেরুকরণ এই প্রথমবার ‘ফেস’ করছে জঙ্গলমহল। গত পঞ্চায়েত নির্বাচনেও যা অতটা প্রকট ছিল না। সাঁওতালদেরRead More →