স্মার্ট সিটির তালিকায় নেই আসানসোল : জিতেনে চিঠির জবাবে বললেন ফিরহাদ

চাপের নাম বাপ ! আসানসোলের মেয়র (Mayor Asansol ) জিতেন তিওয়ারির বিস্ফোরক চিঠি প্রকাশ্যে আসতেই বেজায় চাপে পড়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই চিঠি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সোমবার সন্ধ্যায় ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “স্মার্ট সিটি হিসেবে আসানসোলের নাম নেই। চারটি শহরের নাম রয়েছে স্মার্ট সিটি হিসেবে। নিউটাউন, বিধাননগর,Read More →

কত আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি? আগাম ভবিষ্যবাণী বিজেপি নেতার

‘তৃণমূলের অন্তিম সময় চলে এসেছে। এরাজ‍্যে ২০০ র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।’ বিজেপির মিশন মোদী এগেইন পি‌এম ডেমোক্রেসি ডেভেলপমেন্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে এসে এমনটাই বললেন সংগঠনের রাজ‍্য কার্যকরী সভাপতি প্রেমকুমার বিশ্বাস। জলপাইগুড়ির ঐতিহ্য ভবনে আয়োজিত বিজেপির মিশন মোদী এগেইন পিএম ডেমোক্রেসি ডেভেলপমেন্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেনRead More →

তৃণমূল, CPIM ছেড়ে ৭০০ জনের বেশি নেতা, কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে

আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। আর তার আগে তৃণমূল (All India Trinamool Congress) সমেত রাজ্যের প্রতিটি দল থেকে কর্মী-সমর্থকদের নিজেদের দলে টানতে মরিয়া বিজেপি (Bharatiya Janata Party)। সেই লক্ষ্যেই আজ উত্তর দিনাজপুরে তৃণমূল ও সিপিএম থেকে ৭০০ জন নেতা, কর্মী-সমর্থকদের নিজেদের দলে টেনে নিল বিজেপি। বিজেপিরRead More →

মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের বিধায়ক, আসানসোলের প্রশাসক, বড় অভিযোগ জিতেন্দ্রর

বিদ্রোহ, অসন্তোষ, ক্ষোভের আগুন যেন ক্রমশই সংক্রামিত হতে শুরু করেছে। এই সবে গতকাল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডেকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। চব্বিশ ঘণ্টা না কাটতেই আজ সোমবার ক্ষোভের আগুন জ্বলে উঠল আসানসোলে। তাও আবার কে! খোদ আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুর-প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তিনিRead More →

গরু পাচারে বিএসএফের আরও চার কর্তাকে তলব সিবিআইয়ের, রয়েছেন কম্যান্ড্যান্ট ব়্যাঙ্কের দু’জন

গরু পাচার কণ্ডে এবার বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট, ডেপুটি কম্যান্ড্যান্ট ব়্যাঙ্কের দুই অফিসার-সহ মোট ৪ জনকে তলব করল সিবিআই। চলতি সপ্তাহে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে চারজনকেই। সূত্রের খবর, এই চার জন এক সময়ে মুর্শিদাবাদ-সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কর্মরত ছিলেন। ইতিমধ্যেই বিএসএফ অফিসার সতীশ কুমারকে গ্রেফতার করেছে সিবিআই। গতমাসের ১৭Read More →

ই-পাস নিয়ে নতুন নিয়ম চালু করল কলকাতা মেট্রো

ই-পাসের নতুন সময় ঘোষণা করল কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, সোম থেকে শনিবার সকাল সাড়ে আটটা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ই-পাস লাগবে। বাকি সময় কোনও ই-পাস (E-Pass) লাগবে না। করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্ক কাটিয়ে ক্রমশ পুরোনো ছন্দে ফিরছে শহর কলকাতা। তাইRead More →

শীতপ্রেমীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে কলকাতার তাপামাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে!

ডিসেম্বরের মাঝামাঝিতেও শীতের দেখা নেই তিলোত্তমায়। ভোরের দিকে শিরশিরানী অনুভব হলেও বেলা বাড়তেই হাঁসফাঁস দশা। চলতি বছরে কি জাঁকিয়ে শীত উপভোগই করতে পারবে না বঙ্গবাসী? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। উত্তর দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre Kolkata) সূত্রে জানা গিয়েছে, সোম-মঙ্গলবার কলকাতার তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রিরRead More →

মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, জল্পনা তুঙ্গে

আরএসএস দফতরে গিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপারজিত মুখোপাধ্যায়৷ তিনি বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য৷ দু’ জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়৷ তবে বৈঠক শেষে দু’ পক্ষের কেউই এ বিষয়ে মুখ খোলেননি৷ দু’ দিনের সফরে কলকাতায় এসেছিলেন আরএসএস প্রধান ভাগবৎ৷ কলকাতার দলীয় দফতরRead More →

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় আক্রান্ত ২৫৮, মৃত্যু হয়েছে ৪৭জনের

গত ২৪ ঘন্টায় ফের রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৮০জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ২৯৯৪জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৯৪শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.১২শতাংশRead More →

২৪ ঘণ্টার মধ্যে আবার এক বিজেপি কর্মী খুনের অভিযোগ, এবার পূর্বস্থলীতে

উত্তর ২৪ পরগণার হালিশহরে বিজেপি কর্মী খুনের ২৪ ঘণ্টাও কাটেনি৷ এরই মধ্যে আরও এক বিজেপি কর্মীর খুনের ঘটনা ঘটল পূর্বস্থলীতে৷ এই ঘটনায়ও শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি৷ যদিও অস্বীকার করেছে শাসক দল৷ বিজেপির অভিযোগ, ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে শুক্রবার পূর্বস্থলীতে একটি মিছিল করে বিজেপি৷ সেই মিছিলেRead More →