Covid in West Bengal: বাংলায় কমছে দৈনিক সংক্রমণের হার, তবে বাড়ছে মৃত্যু, কমছে না দৈনিক সংক্রমণও সংখ্যা

কারণ হতে পারে কার্যত লকডাউন। হতে পারে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়া। কিন্তু গত চারদিনে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার কমের দিকেই। কিন্তু আবার ওই চারদিনেই রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। দৈনিক সংক্রমণও কমেনি। সেই সংখ্যা ২০ হাজারের নীচে আছে ঠিকই। কিন্তু তা আবার ১৯ হাজারের নীচেও নামেনি। ওয়াকিবহালরা বলছেন, রাজ্য সরকারRead More →

প্রতিটি গ্রামকে কোভিড মুক্ত করুন, আগামীর প্রস্তুতি নিন: দেশের ৫৪ জেলার উদ্দেশে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবারের বৈঠকে ন’টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৪টি জেলার কোভিড পরিস্থিতি, ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জেলাগুলির উদ্দেশে পরামর্শ দেন প্রতিটি গ্রামকে করোনা মুক্ত করতে হবে। ‘মাইক্রো প্ল্যানিং’ অর্থাৎ ছোট জায়গায় ধরে সংক্রমণ রুখতে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি আগামীর প্রস্তুতিRead More →

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গুজরাতকে ১ হাজার কোটি টাকা, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় তখতের দাপটে কার্যত লণ্ডভণ্ড ভারতের পশ্চিম উপকূল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গুজরাতেও। বুধবার আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত গুজরাতের পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করে এদিন ত্রাণকার্যের জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদী। আকাশপথে তিনি ঘুরে দেখেন গুজরাতের গির সোমনাথ, আমরেলি, ভাবনগর প্রভৃতিRead More →

প্রাণ বাঁচানোর পাশাপাশি জীবনকেও সহজ করে তুলতে হবে : প্রধানমন্ত্রী

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর প্রাণ তো বাঁচাতেই হবে, একইসঙ্গে মানুষের জীবনকেও সহজ করে তুলতে হবে। দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন নিশ্চিত করতে হবে, অন্যান্য আবশ্যিক সাপ্লাইও নিশ্চিত করতে হবে, বন্ধ করতে হবে কালোবাজারি। বৃহস্পতিবার কোভিড-১৯ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশেরRead More →

এই নিয়ে দ্বিতীয়বার, কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পিনারাই বিজয়নের

এই নিয়ে দ্বিতীয়বার, বিধানসভা নির্বাচনে দারুণ ফলাফলের পর ফের কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন। ৬ এপ্রিলের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়েছে সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)। এরপর বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ৭৬ বছর বয়সী পিনারাই বিজয়ন।এদিন সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানেRead More →

স্পুটনিক ভি-এর ক্লিনিক্যাল ট্রায়াল কলকাতায় শুরু জুনের মাঝামাঝি

কলকাতার পিয়ারলেস হাসপাতালে (Prreless Hospital) শুরু হচ্ছে রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) -এর ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trial)। জুন মাসের মাঝামাঝি এই ট্রায়াল শুরু হবে। পিয়ারলেস হাসপাতালে স্পুটনিক ভি -এর ক্লিনিকাল ট্রায়াল পরিচালনার দায়িত্বে রয়েছেন এই হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক। আজ ২০ মে, ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়াল ডে।Read More →

করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি৷ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে৷ বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ পিছিয়ে গিয়েছে সিবিএসসি ও আইসিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এর মধ্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সেফ হোম করা হবে। সেইমতো প্রত্যেক জেলাRead More →

করোনা এড়াতে বাড়ির ভেন্টিলেশন সিস্টেম নিয়ে কেন্দ্রের গাইডলাইন

করোনা (Covid-19) আক্রান্তের মুখ ও নাক থেকে বেরনো শ্বাস-প্রশ্বাস ও লালা থেকে অন্যরা সংক্রমিত (Infected) হয়ে পড়েন। মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আজই বাড়ি বা অফিসের ভেন্টিলেশন (Ventilation) সিস্টেমকে উন্নত করুন। কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে নতুন একটি গাইডলাইন (Guideline) প্রকাশ করেছে। সেদিকে নজর রাখুন। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভে তোলপাড় দেশ। দেশজুড়েRead More →

নারদ মামলার শুনানি হবে শুক্রবার

শুক্রবার কলকাতা হাই কোর্টে নারদ মামলার শুনানি। বৃহস্পতিবার নারদ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়। আদালতের তরফে জানানো হয় বৃহস্পতিবার হচ্ছে না নারদ মামলার শুনানি। বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্ট এটা জানায়। তবে কবে আবার ডিভিশন বেঞ্চ বসবে, স্পষ্ট করে সেটা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। ফলেRead More →

বেশিদিন হাসপাতালে থাকলে করোনা সংক্রমণের সম্ভবনা, বন্দি নেতাদের প্রসঙ্গে চিকিৎসকেরা

এসএসকেএম হাসপাতালে (SSKM) চিকিৎসাধীন নারদকাণ্ডে (Narada Case) ধৃত সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (madan mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিন হেভিওয়েট নেতা। বর্ষীয়ান তিন রাজনীতিবিদেরই সিওপিডি (COPD)সমস্যা রয়েছে। নিয়মিত ওষুধ (Medicine) খেতে হয় তাঁদের। এই পরিস্থিতিতে ৪ ওজনদার নেতার শারীরিক পরিস্থিতির উপর সর্বদা নজরRead More →