এ বছরের মধ্যে ২৫০ কোটি টিকা উৎপাদনের রূপরেখা তৈরি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
চলতি বছরের মধ্যেই গোটা দেশে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরুও হয়ে গিয়েছে। বেশ কয়েকটি টিকা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে এ ব্যাপারে আলোচনা চালিয়েছে কেন্দ্র। চলতি বছরের শেষেই ২৫০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি।Read More →










