আমেরিকার ক্লাবে অভিষেক মেসির, ইন্টার মায়ামির হয়ে নেমেই ফ্রিকিক থেকে গোল অধিনায়ক লিয়োর

আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হল লিয়োনেল মেসির। প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন তিনি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন মেসি। শনিবার ভারতীয় সময় ভোরে ক্রুজ় আজ়ুলের বিরুদ্ধে খেলতে নামলেন লিয়ো। ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মায়ামিRead More →

পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়, যুব এশিয়া কাপে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ভারত

ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান এ-কে হারিয়ে দিল ভারত এ। আট উইকেটে ম্যাচ জিতলেন যশ ঢুলেরা। ছক্কা মেরে ম্যাচ জেতালেন সাই সুদর্শন। পাকিস্তানের ২০৫ রানের জবাবে ৮০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিলেন তাঁরা। শতরান করলেন সুদর্শন। ভারত এবং পাকিস্তান দুই দলই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই ম্যাচ যে দল জিতবে,Read More →

১০ নম্বরকে সঙ্গে নিয়ে ৪০ ওভার ব্যাটিং, দ্বিশতরান পাকিস্তানের সাউদ শাকিলের

শ্রীলঙ্কার বিরুদ্ধে সাউদ শাকিলের ২০০ রান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে একের পর এক সঙ্গী হারাচ্ছিলেন। কিন্তু নবম উইকেটের জুটিতে নাসিম শাহকে সঙ্গী করেই ২০০ রানের গণ্ডির কাছে পৌঁছে গেলেন শাকিল। বাঁহাতি ব্যাটার যখন রান করছেন, নাসিম তখন ক্রিজে টিকে থাকার লড়াই করছেন। রান করা নয়, নাসিমের কাজ ছিল তখনRead More →

কোর্টে নামার আগেও আলকারাজ ভাবেননি জিততে পারবেন! উইম্বলডন ফাইনালেও তিনি শিখেছেন

ছোট থেকে স্বপ্ন দেখতেন উইম্বলডন জেতার। প্রথম বার ফাইনালে উঠেই বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। নোভাক জোকোভিচকে হারানোর মুহূর্তকেই জীবনের সব থেকে খুশির বলে চিহ্নিত করেছেন ২০ বছরের তরুণ। যদিও কোর্টে নামার আগেও ভাবেননি জোকোভিচকে হারাতে পারবেন। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়েছিলেন। প্রথম সেটে জোকোভিচের কাছে ১-৬ ব্যবধানে হেরেRead More →

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম জয়, পুলিশকে চার গোল দিল লাল-হলুদ

কলকাতা লিগে অবশেষে জিতল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর সোমবার দ্বিতীয় ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশকে তারা হারাল ৪-২ গোলে। গোলগুলি করেছেন সার্থক গোলুই, দীপ সাহা, অভিষেক কুঞ্জম। একটি গোল আত্মঘাতী। জয়ের লক্ষ্যে এ দিন দলে পাঁচটি পরিবর্তন করেছিলেন কোচ বিনো জর্জ। আদিত্য, অতুল, তুহিন, তন্ময় এবং সঞ্জীবেরRead More →

Lionel Messi: মায়ামিতে দুর্ঘটনার কবলে মেসির গাড়ি, কেমন আছেন বিশ্বজয়ী সুপারস্টার?

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা লিওনেল মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছেন। জানা গিয়েছে একটি ট্রাফিক সিগন্যাল ভাঙার পরে এই দুর্ঘটনা এড়াতে পারেছেন তিনি। আর্জেন্টিনার টিভি চ্যানেল টিসি স্পোর্টসের একটি ভিডিয়ো, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে সুপারস্টারের গাড়িটিকে পুলিস এসকর্ট করছে। কিন্তু, গাড়িটি একটিRead More →

সুনীল ৭৪

সুনীল তখন স্কুলে পড়েন। ক্রিকেট ব‍্যাটের সঙ্গে ফেভিকলের মতো সম্পর্ক পাতিয়ে নিয়েছেন তখনই! মাধব আঙ্কেলের বাড়িতে গেলেই ঢুকে পড়েন তাঁর খেলার সামগ্রীর রুমে। তন্ময় হয়ে নাড়াচাড়া করেন ব‍্যবহৃত ইন্ডিয়ান ক‍্যাপ নিয়ে, ইন্ডিয়ান পুলওভারে হাত বুলিয়ে তৃপ্তি পান। একদিন বায়নাটা করেই বসেন মাধব মন্ত্রীর কাছে!— আঙ্কেল, তোমার কাছে তো অনেকগুলো ইন্ডিয়ানRead More →

PSG | Marco Verratti: জেলখানার নাম PSG! প্লেয়ারদের করা হয় ব্ল্যাকমেল, বিস্ফোরক দাবি..

পিএসজি তারকা মার্কো ভেরাত্তির প্রাক্তন এজেন্ট ডোনাতো ডি ক্যাম্পলি দাবি করেছেন যে ইতালীয় এই প্লেয়ারের বার্সেলোনায় যাওয়া আটকানোর জন্য তাঁকে ব্ল্যাকমেল করা হয়েছিল। তিনি বলেন, লিগ ওয়ান ক্লাবে খেলোয়াড়দের বন্দিদের মতো আটকে রাখা হয়। ডি ক্যাম্পলি জানিয়েছে যে ভেরাত্তি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হলেও তিনি পিএসজিতে থেকে যেতে বাধ্য হন।Read More →

গত বারের চ্যাম্পিয়নের বিদায়, উইম্বলডনের শেষ চারে জাবেউর, সেমিফাইনালে সাবালেঙ্কাও

বিদায় নিলেন উইম্বলডনের গত বারের চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনা। মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে তিউনিশিয়ার ওন্স জাবেউরের কাছে তিন সেটের লড়াইয়ে হারলেন তিনি। প্রথম সেট জিতলেও পরের দুই সেট হারেন রিবাকিনা। গত বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে জাবেউর হারালেন ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১ গেমে। অন্য দিকে স্ট্রেট সেটে আমেরিকার ম্যাডিসন কেইসকে হারালেন বেলারুসের এরিনাRead More →

১৩ বছরে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা হয়নি, খেলা বদলের খেলায় মেতেছেন ছ’মাসের মা সোয়াইতোলিনা

ছ’মাস আগে মা হয়েছেন। তিন মাস আগে ফিরেছেন প্রতিযোগিতামূলক টেনিসে। উইম্বলডন খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। ইউক্রেনের সেই এলিনা সোয়াইতোলিনা উইম্বলডনে চমকে দিলেন টেনিসপ্রেমীদের। চমকে দিলেন শীর্ষ বাছাই ইগা শিয়নটেককেও। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের খেলোয়াড়কে হারিয়ে দিলেন ৭-৫, ৬-৭ (৫-৭), ৬-২ গেমে। সোয়াইতোলিনার লড়াইটা টেনিস কোর্টের বাইরেও। ফরাসি ওপেনের কোয়ার্টারRead More →