ওয়েস্ট ইন্ডিজের ১৪ জনের দল ঘোষিত, অবসর ভেঙে স্বপ্নপূরণে গেল

ওয়েস্ট ইন্ডিজও তিন ম্যাচের একদিনের সিরিজের দল ঘোষণা করল। ১৪ জনের এই দলে আছেন ক্রিস গেল, কেমার রোচ, শেলডন কটরেল, কার্লোস ব্রাথওয়েটের মতো সিনিয়ার ক্রিকেটারেরা। দলের অধিনায়ক জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনিল নারিনের নাম নেই। যা কিছুটা অবাক করেছে সবাইকে। এদিকে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গেল। অবসরRead More →

কাশ্মীরে ভারতীয় সেনার সাথে ১৫ দিন পেট্রোলিং এ যাবেন লেফটেনেন্টে কর্নেল মহেন্দ্র সিং ধোনি #KargilVijayDiwas #IndianArmy #KargilWar #कारगिल_विजय_दिवस

যেমন কথা তেমন কাজ। বিশ্বকাপের পর ২ মাসের জন্য ক্রিকেট থেকে দূরে সরে দেশের সেবার সেনার সাথে কাজ করতে চেয়েছিলেন ধোনি। এর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে অনুমতিও পেয়েছিলেন তিনি। এরপর ওনাকে কাশ্মীরে পোস্টিং এর জন্য স্বয়ং সেনা প্রধান বিপিন রাওয়াত অনুমতি দিয়ে দেন। ব্যাস আর দেখে কে, এবারRead More →

সেনার ট্রেনিং-এর জন্য জম্মু কাশ্মীরে যাচ্ছেন ধোনি, স্বয়ং সেনা প্রধান দিলেন অনুমতি

একদিকে যখন ওয়েস্টইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গেলো। তখন আরেকদিকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আর উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান আর্মির সাথে ট্রেনিং করার ছাড়পত্র পেয়ে গেলেন। আর্মি সুত্র অনুযায়ী, এমএস ধোনি ভারতীয় সেনার সাথে ট্রেনিং করার ছাড়পত্র হাসিল করে ফেলেছেন। সেনা প্রধান বিপিন রাওয়াত মহেন্দ্র সিংRead More →

অপ্রতিরোধ্য ‘ঢিং এক্সপ্রেস’, ১৯ দিনে পঞ্চম সোনা জয় হিমার

গতির ট্র্যাকে সোনার দৌড় অব্যাহত হিমা দাসের। শনিবার চেক প্রজাতন্ত্রের নোভ মেস্তো নাড মেটুজি গ্রাঁ পি-তে ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতে নিলেন অসমের এই স্প্রিন্টার। চলতি মাসে, বলা ভালো গত ১৯ দিনে এই নিয়ে ইউরোপের মাটিতে পঞ্চম সোনা জিতে নিলেন আদরের ‘ঢিং এক্সপ্রেস’। সেইসঙ্গে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ার পরRead More →

আইসিসি’র হল অফ ফেমে সচিন-ডোনাল্ড

আইসিসি’র হল ফেমে জায়গা করে নিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, অ্যাল্যান ডোনাল্ড ও ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত আইসিসি’র একটি অনুষ্ঠানে অনন্য সম্মানে সম্মানিত করা হল তিন দেশের তিন প্রাক্তন ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেটে সারাজীবনের স্বীকৃতিস্বরূপ কোনও ক্রিকেটারকে হল অফ ফেমে স্থান দিতে আইসিসি’কে বেশ কিছু প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়। আইসিসি’রRead More →

অসমের বন্যায় বিপর্যস্ত বন্যপ্রাণ, বিশেষ আর্জি হরভজন-রোহিতদের

এ যেন এক অদ্ভুত বৈপরীত্য। দক্ষিণের রাজ্যগুলিতে যখন জলকষ্ট প্রকট, ঠিক তখনই সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি অসম, বিহার সহ ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি। সাধারণ মানুষের পাশাপাশি বন্যার কারণে ক্ষতিগ্রস্থ বন্যপ্রাণীরাও। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে। ন্যাশনাল পার্কটি কার্যত জলের তলায় চলের যাওয়ায় সেখানকার বন্যপ্রাণীরা প্রাণRead More →

ময়দান ফিরে পাক হারানো গরিমা

বঙ্গ রাজনীতিতে পালা বদলের ইঙ্গিত মেলার সঙ্গে সঙ্গেই কলকাতা ময়দান রাজনীতিতেও এবার লাগতে চলেছে পালা বদলের হাওয়া। ময়দানের তথাকথিত বড় ক্লাবগুলো থেকে পাড়ার ক্লাবগুলোতেও শাসক দলের প্রভাব চলছে অবাধ গতিতে। বছরে ২ লক্ষ টাকা অনুদান তো আর হেলাফেলা করার মতো ব্যাপার নয়। তার জন্য রাতারাতি ক্লাব তৈরি হয়ে গেল অনেকRead More →

ফের আম্পায়ারের ভুলের শিকার ভারত! ধোনির রানআউট নিয়ে বিতর্ক তুঙ্গে

ওভারের প্রথম বলেই লকি ফার্গুসনকে পয়েন্টের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়েছেন। তিন নম্বর বলটা বাউন্সার হওয়ায় কোনওমতে ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ অঞ্চলে পাঠিয়ে দু’রান নিতে গিয়েছিলেন ধোনি। আর তখনই মার্টিন গাপটিলের ডাইরেক্ট থ্রোতে রানআউট হন তিনি। ওই রানআউটেই খেলা বেরিয়ে যায় ভারতের হাত থেকে। কিন্তু তারপরেই এমন একটা গ্রাফিক্স ছড়িয়ে পড়েছে সোশ্যালRead More →

বিশ্বকাপে হারার দুঃখ ভুলিয়ে দিলেন দ্যুতি! বিশ্ব দরবারে সোনা জিতে গড়লেন ইতিহাস

ক্রিকেট বিশ্বকাপের আসর থেকে ছিটকে গিয়েছে ভারত। ঘরের ড্রইং রুম থেকে পাড়ার মোড়ের জটলা, সংবাদমাধ্যম থেকে ফেসবুকের নিউজ়ফিড– গমগম করছে আলোচনায়। ক্ষোভ, রাগ, দুঃখ, হতাশা, বিশ্লেষণ উপচে পড়ছে চার দিক থেকে। বিশ্বের দরবারে সেমিফাইনাল থেকে ফিরে আসার এই ব্যর্থতা যেন কেউ-ই মেনে নিতে পারছেন না। এই ক্রিকেট ঝড়ের দাপটেই তাইRead More →

বিফলে গেল ধোনি-জাদেজার লড়াই, বিশ্বকাপ স্বপ্ন শেষ ভারতের

১০ ওভারে ২৪ রানে ৪ উইকেট। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দীনেশ কার্তিক। বড় রানে হারের শঙ্কা চেপে বসেছিল ভারতীয় সমর্থকদের মনে। কিন্তু তারপরেই এক লড়াই দেখলেন ম্যাঞ্চেস্টারের উপস্থিত ২৫ হাজার দর্শক। প্রথমে ঋষভ পন্থ ও হার্দিক পান্ড্য এবং তারপর মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্রRead More →