প্রথম ম্যাচের পরই নাম না করে রায়না-ভাজ্জিদের বিঁধলেন ধোনি? শোরগোল ক্রিকেট মহলে

IPL শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। এর ফলে হঠাৎই বিপাকে পড়ে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। একই কাজ করেছিলেন হরভজন সিংও। তবে রায়না–ভাজ্জির অভাব কাটিয়ে প্রথম ম্যাচেই গতবারের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়েছেন ধোনিরা। পাঁচ উইকেটেRead More →

আইপিএলে অধিনায়ক হিসেবে অনবদ্য রেকর্ড ধোনির! হেরে লজ্জার নজির রোহিতের মুম্বইয়ের

একেই হয়তো বলে রাজকীয় প্রত্যাবর্তন। ৪৩৭ দিন পর ক্রিকেট মাঠে ফিরেই অনবদ্য নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে ১০০টি ম্যাচ জিতলেন তিনি। এমন একটা পরিস্থিতিতে এই শততম জয়টি এল, যা কিনা ধোনি ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আসলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেRead More →

আইপিএলে আজ ‘উত্তর ভারতের ডার্বি’, স্টেডিয়ামে থাকতে পারেন প্রীতি জিন্টা

আমিরশাহীতে ‘বীর’ পৌঁছেছেন বলে খবর নেই। কবে যাবেন, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ‘বীর’ না থাকলেও ‘জারা’ অবশ্য চলে এসেছেন। বীর মানে শাহরুখ খান। আর জারা-প্রীতি জিন্টা (Preity Zinta)। আগামী বুধবার আইপিএলে (IPL 13) অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। গ্যালারিতে শাহরুখ থাকবেন কি না, কেকেআর শিবিরে এখনও কোনওRead More →

ফুটবল ম্যাচে সামাজিক দূরত্ব রাখতে গিয়ে এ কী বিপত্তি! এক ম্যাচে ৩৭ গোল খেল জার্মান ক্লাব

করোনা (Covid-19) মহামারী মাঝেই ফের স্বাভাবিক হচ্ছে ক্রীড়াজগত। ক্রিকেটের (Cricket) মতোই শুরু হয়েছে ফুটবল (Football)। যদিও করোনা আবহে ফুটবলের মতো বডি কন্ট্যাক্ট খেলায় জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই, রিজার্ভ ফুটবলারদের বসতে হবে গ্যালারিতে, যত্রতত্র থুতু ফেলা নিষেধ খেলোয়াড়দের। শুধু তাই নয়, গ্যালারিতে বসলেই মুখে মাস্ক বাধ্যতামূলক।Read More →

ক্রিকেটের প্রতি জম্মু–কাশ্মীরের তরুণদের উৎসাহ জোগানোর লক্ষ্যে এগিয়ে এলেন রায়না

করোনা আবহে দুবাইয়ে (Dubai) শুরু হচ্ছে IPL। কিন্তু টুর্নামেন্ট না খেলেই দেশে ফিরেছেন রায়না। মূলত পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের (‌Chennai Super Kings) তারকা ক্রিকেটার। তবে ক্রিকেটের সংসর্গ থেকে নিজেকে বেশিদিন দূরে সরিয়ে রাখতে পারলেন না। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, জম্মু–কাশ্মীরের তরুণদের মধ্যে ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়ানোরRead More →

থিম সংয়ে ব্রাত্য কন্নড় ভাষা, আইপিএল শুরুর আগেই বিতর্কে কোহলির আরসিবি

বিতর্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সদ্য প্রকাশিত হয়েছে দলের থিম সং। আর সেই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। ওই থিম সংয়ে হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহার করা হলেও কন্নড় ভাষা ব্যবহার করা হয়নি কেন? এই নিয়েই প্রশ্ন তুলেছেন আরসিবির স্থানীয় সমর্থকরা। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা তারপরই শুরু হতে চলেছেRead More →

আইপিএল ১৩: ভুরি ভুরি রান নয়, আমিরশাহীর তিনটি পিচই হতে পারে বোলারদের স্বর্গ

আইপিএল (IPL 13) মানে লম্বা লম্বা ছক্কা, ভুরি ভুরি রান, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। না, এবারে হয়তো ছবিটা সেরকম হচ্ছে না। বরং উলটোটা হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এবারে হয়তো ইতিহাসের সবচেয়ে লো-স্কোরিং আইপিএল হতে চলেছে। কারণ, সংযুক্ত আরব আমিরশাহীর তিনটি মাঠ এবং পিচ। এবারে যে তিন ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে,Read More →

আইপিএলে আর কারও নেই, এমনই অনন্য নজির গড়ার মুখে জাদেজা

একজনের প্রয়োজন ৭৩ রান, আরেকজনের দরকার তিন উইকেট। তাহলেই অনন্য নজির গড়ে ফেলবেন চেন্নাইয়ের দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ডোয়েন ব্রাভো (Dwayne Bravo)। আর হলুদ জার্সিতে দু’‌জনের পারফরম্যান্সের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে যাবে, রেকর্ড গড়াটা এখন স্রেফ সময়ের অপেক্ষা। আসলে রবীন্দ্র জাদেজার সামনে রয়েছে IPL-এর ইতিহাসে প্রথম অলরাউন্ডারRead More →

এখনও করোনামুক্ত নন, আইপিএলের উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের ঋতুরাজ

IPL শুরু হতে বাকি আর কয়েকটা দিন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবির। করোনা থেকে এখনও সুস্থ না হওয়ায় ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড। তাঁকে ছাড়াই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দল সাজাতে হবে মহেন্দ্র সিং ধোনিদের (MahendraRead More →

জল্পনার অবসান, ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামে আইএসএলে খেলার আবেদন লাল-হলুদের

কোয়েস ইস্টবেঙ্গল কত টাকার দেনা ঘাড়ে রেখে গিয়েছে, সে সম্পর্কে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC) থেকে পুরোপুরি তথ্য না পাওয়ায় শেষ পর্যন্ত ফের ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামক কোম্পানি থেকে আইএসএল খেলার জন্য আবেদন করা হল। সোমবার অনলাইনে বিড জমা দেওয়ার শেষ দিন থাকায় লাইসেন্সিং সমস্যা এড়ানোর জন্য রবিবার রাতেRead More →