IND vs NED | World Cup 2023: ১১ জনের মধ্য়ে ন’জন করলেন বল! বিশ্বকাপে বিরল, কী বলছেন রোহিত?

নয়ে নয়!  চলতি বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থেকেছে অপরাজিত। ‘আনবিটেন চ্য়াম্পিয়ন’ হয়েই সেমি-ফাইনাল খেলতে নামবে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। গত রবিবার ভারত লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলল নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED, Cricket World Cup 2023)। প্রথমে ব্যাট করে, ভারত চারRead More →

হারলে দোষ শুধু অধিনায়কের নয়, বলছেন শাদাব

ইংল্যান্ডের কাছে শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। রবিবার কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিলেন বাবার আজ়ম, শাদাব খানরা। একমাত্র হাসান আলি থেকে গেলেন ভারতে। ২২ নভেম্বর পর্যন্ত তিনি হরিয়ানায় তাঁর শ্বশুরবাড়িতে ছুটি কাটাবেন। অন্য দিকে রবিবারই দুবাই থেকে লাহোরের উদ্দেশে রওনা দেবেন বাবররা। ভারতেরRead More →

গত ৫০ বছরে এটাই সেরা ভারতীয় বোলিং, ফের বললেন শাস্ত্রী

বিশ্বকাপের আগে থেকেই তিনি ভারতকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে দিয়েছিলেন। অপ্রতিরোধ্য ভারতীয় দলকে দেখে উল্লসিত প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। যিনি বলে দিচ্ছেন, বিগত ৫০ বছরে এটাই সেরা ভারতীয় বোলিং। শুধু তাই নয়, শাস্ত্রী এ-ও মনে করেন, এ বার ঘরের মাঠে রোহিত শর্মারা চ্যাম্পিয়ন না হতে পারলে আগামী তিনটি বিশ্বকাপ অপেক্ষাRead More →

এক দিনের ক্রিকেটে কি এটাই ভারতের সর্বকালের সেরা দল? রোহিত পারবেন কপিল দেব বা ধোনি হতে?

বিশ্বকাপে টানা ন’টি ম্যাচে জয়। সব দলের বিরুদ্ধে দাপট। এ বারের বিশ্বকাপে রোহিত শর্মার ভারতীয় দল এমন কাজ করে দেখিয়েছে, যা অতীতের কোনও দলই করে দেখাতে পারেনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— ক্রিকেটের তিনটি বিভাগেই দক্ষতার শীর্ষে রয়েছেন ভারতের ক্রিকেটারেরা। স্বাভাবিক ভাবেই প্রশ্নটা উঠছে, এটাই কি ভারতের সর্বকালের সেরা এক দিনের দল?Read More →

১০ কোটি এখনই পকেটে রোহিতদের, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে ভারতীয় দল?

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। লিগ পর্বে চারটি ম্যাচ জিতেছেন বাবর আজ়মেরা। হতাশজনক পারফরম্যান্সের পরেও পুরস্কার মূল্য হিসাবে পাকিস্তান পাচ্ছে ২ কোটি ১৮ লাখ টাকার বেশি। তা হলে অপরাজিত থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা? বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলRead More →

২ রেকর্ডের সুযোগ রবিবার নিয়মরক্ষার ম্যাচেও! কী কী কীর্তি গড়তে পারেন রোহিতেরা?

নতুন রেকর্ডের অপেক্ষায় এক দিনের বিশ্বকাপ। প্রহর গুনছে বেঙ্গালুরু। রবিবার ভারতীয় দলের হাত ধরে তৈরি হতে পারে বিশ্বকাপের নতুন নজির। যে কৃতিত্ব নেই পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও। বিশ্বকাপে টানা আটটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রাউন্ড রবিন লিগ পর্বে আরও একটি ম্যাচ বাকি রয়েছে রোহিত শর্মাদের। রবিবার বেঙ্গালুরুতেRead More →

আটে আট! বিশ্বকাপে কার জন্য দাপট দেখাচ্ছে ভারত? বিরাট, শামি নন, কার নাম দ্রাবিড়ের মুখে?

চলতি বিশ্বকাপে আটটি ম্যাচের মধ্যে আটটিতেই জিতেছে ভারত। শুধু জেতা নয়, প্রতিটি ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে তারা। এই জয়ের নেপথ্যে বেশ কয়েক জন রয়েছেন। ব্যাট হাতে বিরাট কোহলি থেকে শুরু করে বল হাতে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা। কিন্তু বিশেষ এক জনের নাম বলেছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচের মতে,Read More →

‘লজ্জা হওয়া উচিত!’ বিশ্বকাপে ভারতকে জোড়া আক্রমণ করা পাক ক্রিকেটারকে ‘শিক্ষা’ শামির

বিশ্বকাপের মাঝে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা জোড়া আক্রমণ করেছেন ভারতকে। এক বার তিনি অভিযোগ করেছেন যে ভারতীয় বোলারদের অন্য বল দিচ্ছে আইসিসি। হাসানের দ্বিতীয় অভিযোগ, রিভিউতেও কারচুপি করছে ভারত। হাসানের অভিযোগ নিয়ে এ বার মুখ খুললেন মহম্মদ শামি। তাঁকে পাল্টা জবাব দিলেন ভারতীয় পেসার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসানের অভিযোগেরRead More →

শাকিবের টাইম্‌ড আউট নিয়ে বাংলাদেশ শিবিরই দু’ভাগ, অধিনায়ককে নিয়ে খুশি নন কোচ

বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার প্রবল বিরোধিতা করলেন টাইম্‌ড আউটের। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ডোনাল্ড। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে টাইম্‌ড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথেউজ। শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার ব্যাট করতে নামার পর তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যায়। সেই হেলমেট বদলাতেRead More →

কোহলিকেই বিশ্বের সেরা মানছেন পন্টিং, পরিবর্তনে মুগ্ধ শাস্ত্রী

রবিবার ইডেনে তিনি স্পর্শ করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ শতরানের কীর্তি। দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলিকে দেখে মুগ্ধ রিকি পন্টিং। তিনি জানিয়েছেন, বোলার হিসেবে নয়, তিনি কোহলিকে দেখতে চান ব্যাটসম্যান হিসেবেই। চান আরও অনেক রান। ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে নিজের একটি ভিডিয়ো দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। সেখানেRead More →