বড় খবরঃবিজেপিতে যোগ সানি দেওলের, হতে পারেন পঞ্জাবের গুরদাসপুরের প্রার্থী

গত সপ্তাহেই বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল। তারপরেই জল্পনা শুরু হয়েছিল, বিজেপিতে যোগ দিতে পারেন বলিউডের এই অ্যাকশন হিরো। শেষ পর্যন্ত বাবা ধর্মেন্দ্র ও সৎ মা হেমা মালিনীর পথই অনুসরণ করলেন তিনি। যোগ দিলেন বিজেপিতে। পঞ্জাবের গুরদাসপুরে বিজেপি প্রার্থী হিসেবে সানি দেওলের নাম ঘোষণাRead More →

দুপুর ১টা অবধি কোথায় কত ভোট, জানতে ক্লিক

দুপুর ১টা অবধি রাজ্যের পাঁচ কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়ল ৫১.৯০%। এর মধ্যে বালুরঘাটে ভোট পড়েছে ৫৬.১৬%, মালদহ উত্তরে শতাংশের হিসেবে ভোট পড়েছে ৪৯.৭৭%, মালদহ দক্ষিণে ৫০.৪৪%, জঙ্গিপুরে ৫২.৮২% এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫০.৩২%। প্রসঙ্গত, আজ গোটা দেশের মোট ১১৬ কেন্দ্রে তৃতীয় দফার ভোট পর্ব চলছে। অন্য রাজ্যের তুলনায় শতাংশের হিসেবেRead More →

রতুয়াতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোট দেওয়াচ্ছেন “বহিরাগতরা”

 তৃতীয় দফার ভোটের শুরুতেই রাজ্যের একটি বুথে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। মালদার রতুয়ার সাহাপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের সঙ্গে গিয়ে ভোট দিচ্ছেন অন্য দুজন। এমনই ছবি ধরা পড়েছে বাংলার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরাতে। রতুয়ার এই বুথের বাইরে উপস্থিত রসেছে কেন্দ্রীয় বাহিনীও এবং তাদের উপস্থিতিতেই ভেতরে চলছে ভোটRead More →

ভোট দিয়ে বললেন ‘কুম্ভস্নানের পুণ্য হল’, চারপাশে উঠল মোদী-মোদী রব

সবথেকে বেশি কেন্দ্রের নির্বাচন হচ্ছে তৃতীয় দফায়। ১১৭টি কেন্দ্রে ভোট দেবেন মানুষ। বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে এদিন। তবে এদিন সকাল থেকে লাইমলাইট কাড়লেন মোদীই। মায়ের হাতে খাওয়া থেকে শুরু করে ভোটকেন্দ্র, এদিন সকাল থেকেই নজর ছিল প্রধানমন্ত্রীর দিকে। আমেদাবাদে গিয়ে ভোট দেওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদী।Read More →

গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন, সস্ত্রীক ভোট দিয়ে বললেন অমিত শাহ

দেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। চাঙ্গা করা অর্থনীতিকে। এই দু’টি কারণে ভোট দেওয়ার আবেদন জানালেন বিজেপির সভাপতি অমিত শাহ। তিনি নিজে এবার গুজরাতের গান্ধীনগর থেকে প্রার্থী হয়েছেন। মঙ্গলবার আমেদাবাদ শহরের নারানপুরা অঞ্চলে এক বুথে সঙ্গে ভোট দেন অমিত। সঙ্গে ছিলেন স্ত্রী সোনাল শাহ। ভোট দেওয়ার পরে অমিত বলেন, দেশে তৃতীয়Read More →

মায়ের আশীর্বাদ নিয়ে ‘শক্তিশালী’ ভোট দিলেন মোদী, লাইনে দাঁড়িয়ে আদর করলেন শিশুকে

 সকাল সকাল গান্ধীনগরে মা হীরাবেনের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ের আশীর্বাদ নেওয়ার পরে, মিষ্টিমুখ করে, আহমেদাবাদের রনিপের কেন্দ্রে এসে ভোট দেন প্রধানমন্ত্রী। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন, “কুম্ভে স্নান করলে যেমন পবিত্র হওয়া যায়, গণতন্ত্রের উৎসবে ভোট দিয়ে একই অনুভব হয়।” তিনি আরও জানান, জঙ্গিদের আইডি বিস্ফোরকের থেকেওRead More →

বড় খবর: বিজেপিতে যোগ দিলেন ভারত বিখ্যাত কেশ শিল্পী জাভেদ হাবিব

লোকসভা ভোটের আগে সুখবর বিজেপির জন্য। আজ দিল্লির বিজেপি অফিসে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাবেদ হাবিব। বিজেপিতে যোগ দিয়ে উনি বলেন, ‘ আমি এতদিন চুলের চৌকিদার ছিলাম। এবার থেকে দেশের চৌকিদার হলাম।” স্বভাবতই লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন লাগাচ্ছে বলিউড এবং অন্যান্য দলেরRead More →

এই মুহূর্তের বড় খবরঃ ২০০০ অনুগামী নিয়ে অর্জুন সিং এর হাত ধরে, বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়কের পুত্র

ফের তৃণমূলে বড়সড় ঝটকা দিলো তৃণমূলের প্রাক্তন দোর্দণ্ড প্রতাপ বিধায়ক অর্জুন সিংহ। দুদিন আগে তৃণমূলের উপ-পুর প্রধান সহ পাঁচ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলের এই পাঁচ কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়াতে পুর বোর্ড না ভাঙলেও লোকসভা ভোটের আগে বড়সড় ঝটকা খেয়েছে তৃণমূল। শুধু এই পাঁচ কাউন্সিলরই না, সেদিন তৃণমূল ছেড়েRead More →

আজ তৃতীয় দফার হাড্ডাহাড্ডি লড়াই, নজরে বাংলার পাঁচ কেন্দ্র

 সপ্তদশ লোকসভা নির্বাচনের আজ, মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ। দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ১৩টি রাজ্যে ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। কর্নাটক, কেরল, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, অসম, বিহার, ছত্তীসগড়, ওড়িশা, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, ত্রিপুরা ছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। দিনভর চোখ থাকবে বাংলার পাঁচ কেন্দ্রে—বালুরঘাট, মালদাRead More →

‘চৌকিদার চোর’ মন্তব্যের জন্য অনুতপ্ত, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালেন রাহুল

রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি চাপে পড়ে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি তাঁর জবাবে জানিয়েছেন, নির্বাচনী সভা করার সময়ে উত্তেজনার বশে ওই মন্তব্য করেছিলাম। বিরোধীরা আমার ওই মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। কখনওই একথা বলতে চাইনি যে সুপ্রিম কোর্টেRead More →