রোজভ্যালিকাণ্ডে রাজ্যের সাত জায়গায় তল্লাশি ইডির, বাজেয়াপ্ত ১ কোটির সম্পত্তি।

রোজভ্যালি চিটফান্ড মামলায় রাজ্যের সাতটি জায়গায় তল্লাশি চালাল ইডি। ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করা হয়েছে সাতটি দামি গাড়ি। ইডি সূত্রে খবর, রোজভ্যালির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল গাড়িগুলি। রোজভ্যালিকাণ্ডে ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন গৌতম কুণ্ডু। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন গৌতম-ঘরণী শুভ্রা কুণ্ডুও।Read More →

মোদীর স্বপ্নের উজ্জ্বলা যোজনায় দুর্নীতি, কাটোয়ার গ্রামে গ্রামে নাজেহাল মানুষ।

উজ্জ্বলা যোজনা। দেশের দরিদ্র মা-বোনদের চোখের জল মোছাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। এবার সেই প্রকল্প ঘিরে মাথা চাড়া দিয়েছে দুর্নীতি। প্রদীপের শিখার তলায় অন্ধকার। অভিযোগ, বিনামূল্যে যে প্রকল্পের সুবিধা পাওয়ার কথা। এখন সেই সুবিধা পেতে গলে গরীব মানুষদের গুণতে হচ্ছে হাজার টাকা। না হলে মিলছে না গ্যাসের সংযোগ। এইRead More →

গরুপাচার-কাণ্ডে ফের জামিন খারিজ অন্যতম মূল অভিযুক্ত এনামুলের।

আবেদন করেও ফের জামিন খারিজ গরুপাচার-কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এনামুলের জামিনের আবেদন খারিজ করেন বিচারক অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। এদিন, এনামুলের জামিনের পক্ষে সওয়াল করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী মিলন মুখোপাধ্যায়। এনামুলের আইনজীবীর তরফে বলা হয়, গরুপাচারকাণ্ডে এনামুল ছাড়া আর যাঁরা অভিযুক্ত ছিলেন,Read More →

যোগী সরকারের বড় সিদ্ধান্ত, বিবাহিত কন্যারা করতে পারবেন চাকরির আবেদন।

বুধবার যোগী আদিত্যনাথের সরকার উত্তর প্রদেশে সরকারি চাকরির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্যের মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।  এবার থেকে কোনও সরকারি কর্মচারী চাকরিতে থাকাকালীন যদি মারা যান, সেই ক্ষেত্রে তাঁর বিবাহিত কন্যা সেই চাকরিতে বহাল হওয়ার যোগ্য বলে গন্য হবেন। বর্তমানে বিবাহিত মহিলারাRead More →

পরীক্ষায় মিলল ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পানের অযোগ্য সজলধারার জল।

 জলে রয়েছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। পানের উপযোগী নয় সজলধারা পানীয় জল। দাসপুরের পানীয় জল পরীক্ষার পর এমন রিপোর্টই সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দেখা দিয়েছে আন্ত্রিকের প্রকোপ। নতুন করে আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন আরও একাধিক ব্য়ক্তি। এমতাবস্থায় সজলধারার পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসতেই দেখা গেল, ওই জলRead More →

সাংসদ দেব প্রতিশ্রুতি দিলেও তৈরি হয়নি বাড়ি, শীতের রাতে গৃহহীন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পান্তি পিসি।

কথা দিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। মাঝ পথে থমকে পড়ে রয়েছে বাড়ির কাজ। তবুও ভরসা হারাচ্ছেন না, দেবের উপরেই ভরসা রাখছেন দাসপুরের বাড়িহারা পান্তি পিসি। কয়েক মাস আগের কথা। সোশ্যাল মিডিয়ায় এক বিধবা মহিলার বেহাল বাড়ির ছবি দেখে সাহায্যের হাত বাড়িয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীRead More →

পড়শি বিবাদে টোটোচালককে প্রাণনাশের ‘হুমকি’ পুরাতন মালদা পুরসভার পুর প্রশাসকের ছেলের।

দুই প্রতিবেশীর বিবাদ। আর তাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের। সেই অভিযোগ প্রত্যাহার করার জন্য আবার পেশায় টোটোচালক প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি এলাকা ছাড়া করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠল পুরাতন মালদা পুরসভার পুর প্রশাসক বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় রাজেশ দাস নামে ওই টোটোচালক সস্ত্রীক জেলা পুলিস সুপারেরRead More →

বালুরঘাটে চোলাই কারবার বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ বাড়ির মহিলারা।

দীর্ঘদিন ধরে এলাকায় বিক্রি হচ্ছে চোলাই মদ। একাধিকবার মদ বিক্রির বন্ধের কথা বলা হলেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ। এবার মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় উপস্থিত মহিলারা। বুধবার দুপুরে বালুরঘাট থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর, চকামদ সহ বেশ কয়েকটি গ্রামে দেদার বিক্রিRead More →

নারী সুরক্ষা নিশ্চিত করতে ‘অ্যান্টি রোমিও স্কোয়াডে’র প্রশংসায় যোগী আদিত্যনাথ।

আর মাত্র কয়েক মাস বাকি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের। ভোটের হাওয়া গরম হতে শুরু করে দিয়েছে। জোর কদমে প্রচার চালাচ্ছে প্রতিটি শিবির। তৈরি হচ্ছে নীলনকশা। উত্তর প্রদেশে নিজেদের জমি আরও শক্ত করতে তৎপর যোগী আদিত্য়নাথ। আর এবার উত্তর প্রদেশে নারী সুরক্ষা নিশ্চিত করতে অ্যান্টি রোমিও স্কোয়াডের কথা তুলে ধরেন তিনি।Read More →

রাতে মহিলা ওয়ার্ডে রোগিনীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার কাটোয়া মহকুমা হাসপাতালের ‘অস্থায়ী’ কর্মী।

চিকিৎসাধীন এক রোগিনীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কাটোয়া মহকুমা হাসপাতালে। অভিযোগের তির হাসপাতালের এক অস্থায়ী কর্মীর দিকে। ঘটনায় রোগিণীর পরিবারের তরফ থেকে কাটোয়া হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ জানানো হয় কাটোয়া থানায়। ওই অভিযোগের ভিত্তিতে আজ অভিযুক্ত ওই অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিস। ঘটনাটি ঘটেছে গত রবিবারRead More →