বিএসএফের সঙ্গে এ রাজ্যের পুলিশ প্রশাসনকে লড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের সঙ্গে এ রাজ্যের পুলিশ প্রশাসনকে লড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে তাঁর বক্তব্য, এ রাজ্যে কোনও ভাল আইএএস আসতে চান না। সে কারণেই মুখ্যমন্ত্রীকে ডব্লুবিসিএসদের প্রমোশন দিয়ে সরকার চালাতে হয়। শুক্রবার সুকান্ত মজুমদার বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীRead More →

স্বচ্ছ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি চাকুরিপ্রার্থীদের।

অনস্পট কাউন্সেলিংয়ের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় বিক্ষোভ দেখালেন হবু শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার বিকেল ৪টে নাগাদ কালীঘাট মোড়ে এই বিক্ষোভ দেখান একদল চাকরিপ্রার্থী। মূলত বিক্ষোভকারীরা সকলেই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরি প্রার্থী তাঁরা। রাস্তা অবরোধ করে পথে বসে পড়েন তাঁরা। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদেরRead More →

বেকারত্বের চরম সীমায় রাজ্য, ডাক্তার-নার্স মিলিয়ে ৩০টি শূন্যপদে ইন্টারভিউ দিতে হাজির ৩ হাজার চাকরি প্রার্থী।

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ডব্লুবিপিডিসিএল। এর আওতাধীন রাজ্যের একাধিক পাওয়ার স্টেশনে মেডিকেল অফিসার ও নার্স নিয়োগের ওয়াক ইন ইন্টারভিউ ছিল শুক্রবার। সেই ইন্টারভিউকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হল বিধাননগরে ডব্লুবিপিডিসিএলের দফতরে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, দফতরে সাজানো ফুলের টবগুলো পর্যন্ত ভেঙে যায়। পরে বিধাননগর দক্ষিণRead More →

শুক্রবার হবে শেষকৃত্য, দিল্লিতে প্রয়াত সেনা সর্বাধিনায়ককে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় আকস্মিক প্রয়াণ। দিল্লিতে আনা হল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১৩ জন সেনাকর্তার দেহ। পালাম বায়ুসেনা ঘাঁটিতে প্রয়াত সেনা সর্বাধিনায়ক-সহ মৃতদের শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তিন বাহিনীর প্রধানরা। আগামিকাল, শুক্রবার সকালRead More →

বাড়ি থেকে কাজের ব্যাপারে খরচ বাড়ছে কর্মীদের, তাই নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

বিগত দু বছর ধরেই করোনা মহামারী এক নতুন ধরণের কর্মপদ্ধতির সূচনা করেছিল। গত ২ বছর ধরে বিশ্বের পাশাপাশি ভারতেও লকডাউন পর্ব চলেছে, যার ফলে জরুরী পরিষেবা বাদ দিয়ে বাকি সমস্ত কর্মপ্রতিষ্ঠান বাধ্য হয়েছে কর্মীদের বাড়ি থেকে কাজ করাতে। করোনা পূর্ববর্তী সময়ে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি বিশেষ ক্ষেত্রে কর্মীদের বাড়ি থেকে কাজেরRead More →

শিল্পহীন এরাজ্যে তৈরি হবে সাইকেল কারখানা।

রাজ্যে সাইকেল কারখানা গড়ার উদ্যোগের কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই উদ্যোগের পথে আরও একধাপ এগোল রাজ্য। আজ বৃহস্পতিবার সেই প্রস্তাবে অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা। এ দিন মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, এবার দরপত্র গ্রহণের কাজ শুরু হবে। রাজ্যে সাইকেল কারখানা করার কথা আগেই জানিয়েছিলেনRead More →

ভাতারে তৃণমূল বিধায়কের নাম ভাঙিয়ে নাতিদের অত্যাচার, মুখ্যমন্ত্রীর দফতরে ‘চিঠি’ বৃদ্ধার।

দুই নাতির ‘অত্যাচারে’ জীবন  অতিষ্ঠ। এমনকী, বার্ধক্যভাতা টাকাও কেড়ে নিয়েছেন তাঁরা! খোদ মুখ্যমন্ত্রীর দফতরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নালিশ জানিয়ে আত্মহত্যার হুমকি দিলেন বৃদ্ধা! অপ্রচারের অভিযোগ তুলে পাল্টা তদন্তের দাবি করেছেন অভিযুক্ত বিধায়কও। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের ভাতারে। পারিবারিক বিবাদে বিধায়কের নাম জড়াল কী করে? পুলিস সূত্রে খবর,Read More →

চাকরি না পেলে ফের হাতে তুলবেন অস্ত্র, প্রশাসনকে সময়সীমা বেঁধে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন কেএলও জঙ্গিরা।

হুমকির সুর শোনা গিয়েছিল গত অক্টোবরেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের ঠিক আগের দিন অবৈধ বালি খাদানের বৈধ অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রাক্তন কেএলও জঙ্গি তরুণ থাপা। এমনকি দাবি পূরণ না হলে ফের জঙ্গি শিবিরে ফিরে যেতে পারেন তিনি। এবার সেই পথে আরও কয়েকজন প্রাক্তন কেএলও জঙ্গি। এরRead More →

সিটি স্ক্যানের সময় রোগিণীর শ্লীলতাহানি, আটক রায়গঞ্জ মেডিক্যাল কলেজের কর্মী। প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে।

সিটি স্ক্যানের সময় রোগিণীর শ্লীলতাহানির অভিযোগে আটক হলেন হাসপাতালের সিটিস্ক্যান বিভাগের এক কর্মী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে। রোগিণীর পরিবার পরিজনেদের অভিযোগ, মঙ্গলবার রাতে সিটি স্ক্যান করাতে নিয়ে গেলে আমিদ শেখ নামে সিটিস্ক্যান বিভাগের টেকনিশিয়ান পদে কর্মরত এক ব্যক্তি শ্লীলতাহানি করে। সিটিস্ক্যানের সময়Read More →

‘তৃণমূলী কোন্দলে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ৭৮/১ রুটের বাস, মাথায় হাত নিত্যযাত্রীদের।

তৃণমূল ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ৭৮/১ রুটের বাস অনিদির্ষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ব্যস্ততম এই রুটের বাস প্রতিদিন খড়দহ থেকে বাবুঘাট পর্যন্ত যাতায়াত করে। বাস বন্ধ হয়ে যাওয়ায় কার্যত ভোগান্তিতে নিত্যযাত্রীরা। রবিবারের সকালে আচমকা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বাধে। ওই রুটের বাসের তৃণমূল ইউনিয়নের সম্পাদক রাজু ঘোষের বিরুদ্ধেRead More →