ইমরান দিচ্ছিলেন পরমাণু হামলার হুমকি! মোদী নিজের বিমান পাকিস্তানের আকাশসীমায় উড়িয়ে দেখালেন সাহস।

২ দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। তবে এখন একটা মজাদার বিষয় সামনে এসেছে যা প্রধানমন্ত্রীর সাহসী ব্যাক্তিত্ব নিয়ে মানুষজনকে আলোচনা করতে বাধ্য করছে। আসলে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের আকাশসীময় উড়ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে, প্রধানমন্ত্রী মোদি ফ্রান্সেরRead More →

মোদী সরকারের বড়ো সাফল্য: মুখ্য পর্যটন কেন্দ্র হিসেবে টাইম ম্যাগাজিনে উঠে এল স্ট্যাচু অফ ইউনিটর নাম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সর্দার সরোবর বাঁধের একটি ছবি শেয়ার করেছেন। নরেন্দ্র মোদী মানুষের কাছে গুজরাটে নির্মিত এই বাঁধটি দেখার জন্য আবেদন করেছেন। উনি আশা প্রকাশ করছেন যে এটি পরিদর্শন করা লোকেরাও ‘স্ট্যাচু অফ ইউনিটির’ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী মোদী বলেন যে সরদার সরোবর বাঁধের জলের স্তর ঐতিহাসিক ১৩৪ মিটারে পৌঁছেছেRead More →

‘শতদীপ’: গবেষণামূলক প্রবন্ধ সংকলন ও কয়েকটি কথা

রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের ‘প্রথম শিক্ষা বাঙ্গালার ইতিহাস’(১২৮১) বইটির সমালোচনা সূত্রে বঙ্কিমচন্দ্র লিখেছেন,’সাহেবেরা যদি পাখী মারিতে যান,তাহারও ইতিহাস লিখিত হইয়াছে, মাওরি জাতির ইতিহাসও আছে, কিন্তু যে দেশে গৌড়, তাম্রলিপ্ত, সপ্তগ্রামাদি নগর ছিল, যেখানে নৈষধচরিত, গীতগোবিন্দ লিখিত হইয়াছে, যে দেশ উদয়নাচাৰ্য্য, রঘুনাথ শিরোমণি ও চৈতন্যদেবের জন্মভূমি, সে দেশের ইতিহাস নাই। মার্শমান, স্টুয়ার্ট প্রভৃতিRead More →

স্বচ্ছ ভারত মানে বিষমুক্ত-কৃষির ভারত

মৃত্তিকা-জননীর অকৃপণ স্তন্যরসে প্রতিপালিত মৃত্তিকাশ্রয়ী কৃষির সামূহিক সম্ভার হল জৈব ফসল বা অর্গানিক ক্রপ। এটিই হল প্রকৃত অর্থে ‘ধরণীর নজরানা’; এক শাশ্বত অচিন্ত্য বিস্ময়,যার দানে ভরে ওঠে দেবী অন্নপূর্ণার ভাণ্ডার, দেবী শাকম্ভরীর রকমারি সবজি। এই খাদ্যভাণ্ডার গড়তে ‘খোদার উপর খোদগারি’-র দরকার নেই। মাটির প্রাকৃতিক খাদ্যভাণ্ডারকে ব্যবহার করে যে ফসল উৎপাদিতRead More →

জল জীবনের ধারক, মৃত্যুর কারক

‘জল’– জ-তে জীবন, ল-তে লয়; জল জীবনের ধারক, আবার জল মৃত্যুর কারক। ভগবান তিনটি অবতার জুড়ে জলের মায়া কাটাতে পারেননি — মীন অবতারে, কূর্ম অবতারে সরাসরি জলে, আর বরাহ অবতারে জল-ডাঙ্গার কাদামাটিতে গড়াগড়ি দিয়েছেন। মহাপ্রলয়ের কথা যেমন পুরাণে আছে, আছে বিজ্ঞানের বই-এ। জল সংকট এবং জল দূষণ আজকের দিনে প্রবলRead More →

তৃণমূলের কেন্দ্র-বিরোধিতা আসলে সস্তার রাজনীতি

২০১৪-এর জুলাই থেকে ২০১৯ জুলাই–টানা ৫ বছর ধরে রাজ‍্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব পালন করা সত্ত্বেও ৩০ জুলাই তাঁর বিদায় বেলায় হাজির হলেন না মুখ‍্যমন্ত্রী। এমনকি ছোটবড় কোনও মন্ত্রীও নন। আমলারাই পুস্পস্তবক আর শুভেচ্ছা বিনিময়ে দায়িত্ব সারলেন। প্রথাগত সৌজন্যের দিক থেকে এটা যে গণতান্ত্রিক মূল‍্যবোধকে ধূলিসাৎ করে দেওয়া এবং বঙ্গসংস্কৃতির ঐতিহ্যেরRead More →

‘আনপ্রেডিক্টেবল’ ধোনিই জানে অবসর কবে নেবে

ছেলেটা কখন যে কী করবে, তা কেউ জানে না। পাশের ‘প্রিয়’ মানুষটিও টের পায় না। জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে। কারও সঙ্গে বিন্দুমাত্র ‘আলোচনা’ করেনি। নিজের যেটা ভাল লেগেছে, সেটাই করেছে। যেটা ভাল বলে মনে করেছে, সে পথেই হেঁটেছে। সমালোচনা হবে জেনেও পিছু হটেনি। সকলের কাছে সেRead More →

সকলকে আপন করে নেওয়ার ক্ষমতা ছিল সুমিত্রা দেবীর

গত শতকের মাঝামাঝি বাংলা চলচ্চিত্রে এক অভিনেত্রীর, বলা যায় তৎকালীন সেরা সুন্দরী অভিনেত্রীর আবির্ভাব ঘটে। পরে পাঁচের দশকে অবশ্য সেরা সুন্দরী অভিনেত্রী সুচিত্রা সেনকে পাই আমরা। বাংলা ছবির সেই সুন্দরী অভিনেত্রী সাকুল্যে মাত্র আঠারোটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সে সময়ের বাঙালি যুব সম্প্রদায়কে আপন সৌন্দর্য ও অভিনয়ে তিনি পাগল করেRead More →

হাজার কেজি গাঁজা উদ্ধার ভাইজাগে

গতকাল অন্ধ্রপ্রদেশের ভাইজাগে রেভিনিউ ইন্টেোলিজেন্স এক হাজার পনেরো কেজি গাঁজা উদ্ধার করেছে। এর দাম আনুমানিক দেড় কোটি টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এএনআইRead More →

রাজস্থানের সওয়াই মাধোপুরে জাল নোট, পিস্তল, ম্যাগাজিন ও গুলি সমেত তিন ব্যক্তি ধৃত

স্পেশাল অপারেশন্স গ্রুপ (এসওজি) এবং অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) রাজস্থানের সওয়াই মাধোপুরে ২৩টা পিস্তল, ৭টা ম্যাগাজিন, ২০টা গুলি ও দশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকার জাল ভারতীয় নোট সমেত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এএনআইRead More →