শহীদ রামেশ্বর বিদ্যামন্দিরে শ্রদ্ধায় পালিত মহাত্মা গাঁধীর সার্ধশতবর্ষ জন্ম দিবস

স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবকদের মিলিত আয়োজনে শহীদ রামেশ্বর বিদ্যামন্দিরে হইহই করে পালিত হল মহাত্মা গাঁধীর সার্ধশতবর্ষ জন্মজয়ন্তি। অ্যালবার্ট আইন্সটাইন যাঁকে পরবর্তী প্রজন্মের রোল মডেল বলেছিলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন মহাত্মা, নেতাজী বলতেন জাতির জনক, নেলসন ম্যান্ডেলা তাঁকে আদর্শ মেনেছেন, পাঁচবার নোবেল পুরষ্কারের জন্য মনোনীত হন তিনি, তাঁর জন্মদিনে বিশ্ব জুড়ে পালিত হয়Read More →

নির্ধারিত সময়ের অনেক আগেই রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা

নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগেই আগামী বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। ঠিক হয়েছে ওই পরীক্ষা হবে ২ ফেব্রুয়ারি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান । তাঁর বক্তব্য, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই যাতে জয়েন্ট পরীক্ষা এবং কাউন্সেলিং কাজ সেরে নেওয়া যায় কি না, তা দেখতেRead More →

দিন দর্শন : অক্টোবর ২

স্বামী অভেদানন্দের আবির্ভাব দিবস (২ অক্টোবর ১৮৬৬) । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাগাদুর শাস্ত্রীর জন্মদিবস ( ২ অক্টোবর ১৯০৪) । নাট্যাচার্য্য শিশির কুমার ভাদুড়ীর জন্মদিবস ( ২ অক্টোবর ১৮৮৯)। মোহনদাদ করমচাঁদ গান্ধীর জন্মদিবস ( ২ অক্টোবর ১৮৬৯)। যোগানন্দ সরস্বতী মহারাজের তিরোভাব তিথি । মহামতি যোগেশচন্দ্রের প্রয়াণ তিথি । আন্তর্জাতিক অহিংসা দিবসRead More →

দ্যা আর এস এস: রোডম্যাপস ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি: সুনীল আম্বেদকার রচিত পুস্তকটি মুক্তি পেল সরসঙ্ঘচালক মোহন ভাগবতের হাত ধরে

আর এস এস এবং তার অন্তর্বর্তী ক্রিয়াকর্মের ওপর ভিত্তি করে এই পুস্তকখানি রচনার মাধ্যমে সুনীল আম্বেদকার মহাশয় বিশ্বের কাছে আর এস এস -এর এক নতুন জানালা খুলে দিলেন। এর দ্বারা উপকৃত হবেন সেই সব মানুষ যারা এই সম্বন্ধে কৌতূহলী। এছাড়াও তিনি এই পুস্তকের মাধ্যমে আর এস এস -এর অতীতকে জনসমক্ষেRead More →

ডিজাস্টার রিলিফ এন্ড আর এস এস: পুস্তক এবং প্রশ্নোত্তর আলোচনা পর্ব, শ্রীমতী মালিনী ভট্টাচার্যের সঙ্গে

প্রথম পর্ব: দ্বিতীয় পর্ব:Read More →

আমার ব্যক্তিজীবন নিয়ে এত চর্চা, জলবায়ু সঙ্কট নিয়ে সব চুপ! ক্ষুব্ধ ও হতাশ কিশোরী গ্রেটা

তার তো এখন আনন্দ করার বয়স। বন্ধুবান্ধব, ঘোরাফেরা, সাজগোজ করার বয়স। নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত থাকার বয়স। তার বয়সি আর পাঁচটা ছেলেমেয়ে বেশিরভাগই এমনই করে বলেই দেখে সকলে। কিন্তু সে আলাদ। অনেকটা আলাদা। মাত্র আট বছর বয়স থেকে সে দূষণ জর্জরিত পৃথিবীর কথা ভেবে অবসন্ন। পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়াRead More →

চাঁদিপুরে পরীক্ষা সফল ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের

সফল ভাবে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ শ্রেণীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। সোমবার ওডিশার উপকূলবর্তী জেলা বালেশ্বরের চাঁদিপুরে সফল ভাবে পরীক্ষা করা হয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটিকে। জল,স্থল এবং আকাশে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ব্রাহ্মোস। লক্ষ্যবস্তুরউপর নিখুঁত আঘাত হানতে সক্ষম এটি। ডিআরডিও-র আধিকারিক সূত্র থেকে জানা গিয়েছে আগের তুলনায় এবারের ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রে আগের থেকে বেশি দেশীয় প্রযুক্তি নির্মিত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। ৮.৪ মিটার লম্বা, ০.৬ মিটার চওড়া এই ক্ষেপণাস্ত্রটি৩০০ কিলোগ্রাম ওজন পর্যন্ত ওয়ারহেড বা বিস্ফোরক বহনে সক্ষম। শব্দের গতির থেকে ২.৮ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর উপর নিখুঁত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এমন ধরণের ক্ষেপণাস্ত্র জল,স্থল এবং আকাশ পথে দাগা সম্ভব। এই ধরণের উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পাকিস্তান এবং চিনের কাছে নেই। হাইপারসনিক গতিতে ব্রাহ্মোসকে নিয়ে যাওয়ার জন্য যৌথ ভাবে কাজ করে চলেছে ভারত ও রাশিয়া। ব্রাহ্মোসের পাল্লা বা রেঞ্জ ২৯০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৬০০ কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য যৌথ ভাবে কাজ করছে এই দুই দেশ। ফলে কম সময়ের মধ্যে পাকিস্তানের যে কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। উল্লেখ করা যেতে পারে ভারত ও রাশিয়া যৌথ ভাবে এই ক্ষেপণাস্ত্রটিবিকোশিত করা হয়েছে।  ব্রহ্মস কম দূরত্বের রেমজেট ইঞ্জিন যুক্ত সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলকে সাবমেরিন, জাহাজ, যুদ্ধ বিমান অথবা মাটি থেকেও সহজেই ফায়ার করা যায়। ব্রহ্মস মিসাইলকে দিন হোক আর রাত, আর যেকোন আবহাওয়াতেই ফায়ার করা যেতে পারে। আর কোন পরিস্থিতিতেইএই মিসাইলের মারক ক্ষমতা কমে না। রেমজেট ইঞ্জিনের কারণে এই ক্ষেপণাস্ত্রেরক্ষমতা তিন গুণ বেড়ে যায়। এই মিসাইল রাশিয়ার পি-৮০০ ক্রুজ মিসাইলের প্রযুক্তির উপর আধারিত। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রেরনাম ভারতের ব্রহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কবা নদীর নামে রাখা হয়েছে।Read More →

উলুবেড়িয়ার বুকে আজ শক্তিপ্রদর্শন করল আর এস এস

উলুবেড়িয়ার বুকে আজ শক্তিপ্রদর্শন করল আর এস এস। এবছর মহালয়ায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পথসঞ্চালন এর মাধ্যমে শক্তিপ্রদর্শন করার কর্মসূচী নিয়েছিল আর এস এস। গতকালকের মত আজ রবিবার ছুটির দিন থাকায় বহু স্থানে গতকালকের পরিবর্তে আজকে পথসঞ্চালন করে। সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আমতার জয়পুর, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গায় পথসঞ্চালন হয়।Read More →

গণিতে দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন কলকাতার মেয়ে নীনা

গণিতে দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন কলকাতার মেয়ে। নীনা গুপ্তা পাচ্ছেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন তিনি। সর্বকনিষ্ঠ হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। বয়স ৩৫-এর কাছাকাছি। এই বছরের প্রাপকদের মধ্যে একমাত্র নীনাদেবীই রাজ্যে গবেষণারত। তিনি বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) রাশিতত্ত্ব ও গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। কলকাতার বেথুন কলেজে পড়াশোনাRead More →

রেবিজ কী? জেনে নিন এর লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ

জলাতঙ্ক একটি মারাত্মক রোগ। যা একবার হলে রোগীকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে। প্রতিবছর বিশ্বজুড়ে জলাতঙ্কের কারণে ৫০ হাজারেরও বেশি মানুষ এবং লাখ লাখ প্রাণীর মৃত্যু ঘটে। তবে বর্তমানে উন্নত চিকিৎসার কারণে কিছুটা হলেও এর সুরাহা করা যায়। রেবিজ ভাইরাস দ্বারা কোনও মানুষ বা প্রাণী আক্রান্ত হলে যে রোগের লক্ষণRead More →