বাবার মুখাগ্নি করে মাঠে ফিরেই সেঞ্চুরি, জেটলি বারবার বলতেন, ‘একদিন বিশ্ব কাঁপাবে বিরাট’

সালটা ২০০৬। রাজধানীর ক্রিকেটের আঙিনায় সবে ফুটতে শুরু করেছে একটা কুঁড়ি। মাত্র ১৭ বছর বয়সে রঞ্জি ম্যাচ খেলতে নামার আগে খবর পেলেন, বাবা মারা গিয়েছে। শেষকৃত্য সেরে ফিরে এসে সে দিনই তাঁর ব্যাট থেকে বেরিয়েছিল একটা ঝকঝকে সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি দেখেই সেই ক্রিকেটারের ভবিষ্যৎ বুঝে গিয়েছিলেন তৎকালীন দিল্লি ক্রিকেটRead More →

আরবের সবথেকে বড় সন্মান ‘অর্ডার অফ জায়েদ” সন্মানে সন্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ নাগরিক সন্মান ‘অর্ডার অফ জায়েদ” (Order of Zayed) সন্মান দিয়ে সন্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সন্মান ওনার দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্বন্ধকে বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য দেওয়া হয়েছে। গত এপ্রিল মাসে ইউএই দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্বন্ধকে বিশেষ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেRead More →

কাশ্মীরে ঢোকা বারণ, শ্রীনগর বিমান বন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হল রাহুলদের

গত মঙ্গলবারই শ্রীনগর বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে। এরপর শনিবার কাশ্মীরের অবস্থা খতিয়ে দেখার জন্য যেতে চেয়েছিলেন ১১ টি বিরোধী দলের প্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। বিরোধীদের আদৌ কাশ্মীরে ঢুকতে দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল পর্যবেক্ষকদের। সেইRead More →

‘হেরে গিয়ে হুঁশ ফিরেছে’, এবার বিঁধলেন একসময়ের ঘনিষ্ঠ ভারতী

দোকানে গিয়ে চা বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই কটাক্ষের তীর ছুঁড়তে শুরু করেছেন রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। তবে প্রশান্ত কিশোরের পরামর্শেই যে মমতার এমন উদ্যোগ, সে বিষয়ে বিরোধীরা সবাই একমত। এবার সেই একই কথা বললেন বিজেপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। শুক্রবার ঘাটালে দলীয় কার্যালয়ের উদ্বোধন এগিয়েRead More →

চলে গেলেন বড় ভরসা, শোক-কাতর মোদী, শাহ

এবার লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননিঅরুণ জেটলি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ তিনি। এবার নিজের জন্য একটু সময় চান। নতুন সরকারে তাঁকে কোনও দায়িত্ব না দিলেই ভালো। দীর্ঘ দিন ধরেই অসুস্থ অরুণ জেটলি। ডায়াবিটিসের রোগী তিনি। অর্থমন্ত্রী থাকাকালীন গতবছরRead More →

জিএসটি থেকে নোটবন্দি, তাঁর আমলেই একের পর এক বিপ্লব

অরুণ জেটলি (১৯৫২-২০১৯), ১৯৫২ সালের ২৮ ডিসেম্বর দিল্লিতে জন্ম হয় অরুণ জেটলির৷ তাঁর বাবা কিষাণ জেটলি ছিলেন আইনজীবি এবং মা রতন প্রভা জেটলি ছিলেন গৃহবধূ৷  দিল্লির সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে শ্রী রাম কলেজ থেকে বি কম পাশ করেন তিনি। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেRead More →

ব্যক্তিগত ক্ষতি, একইসঙ্গে বন্ধু এবং পথপ্রদর্শক ছিলেন: মুকুল রায়

‘অরুণ জেটলির মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি’, শোকবার্তায় জানালেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতা মুকুল রায়। নিজের টুইটারে মুকুল উল্লেখ্য করেন, ‘অরুণ জেটলির মৃত্যুসংবাদ জেনে আমি তীব্রভাবে শোকাহত।’ মুকুল রায়ের ভাষায়, ‘জেটলিজি আমার কাছে একইসঙ্গে একজন বন্ধু ও পথপ্রদর্শক ছিলেন। যে কোনও বিষয়ে তার কাছে সাহায্যের জন্য যাওয়া যেত।’ প্রাক্তন অর্থমন্ত্রী তথাRead More →

দীর্ঘদিনের বন্ধুকে হারালেন মমতা, বললেন, রাজনীতিতে ওঁর অবদান দেশ মনে রাখবে

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় রাজনীতিতে প্রয়াত এই নেতার সঙ্গে মমতা-র ব্যক্তিগত সম্পর্ক বহুদিনের। অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় সতীর্থ ছিলেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী তখন বাজপেয়ী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন জেটলি। রাজনৈতিক সম্পর্কের উর্ধ্বে ব্যক্তিগত বন্ধু সম্পর্ক তখনRead More →

শিল্পের বেহাল দশা কাটাতে একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর

দেশে অর্থনৈতিক মন্দার পরিবেশ যে গাঢ় হচ্ছে তা আর অস্বীকার করার উপায়ও নেই মোদী সরকারের। কারণ ইতিমধ্যেই অর্থনীতিবিদরা থেকে শিল্প-বাণিজ্য মহল, এমনকি নীতি আয়োগের পক্ষ থেকেও মন্দা পরিস্থিতির কথা বলা হচ্ছে। পরিস্থিতি বিচার করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একগুচ্ছ ঘোষণা করেছেন। গত জুলাইতে বাজেটে থাকা প্রস্তাব থেকে একগুচ্ছ কর প্রত্যাহার করেRead More →

দিল্লির বাচ্চা ক্রিকেটারদেরও নামে চিনতেন জেটলি, গম্ভীরদের কাছে গডফাদার

ঠিক যেন সব্যসাচী। একদিকে পেশায় আইনজীবী। সেইসঙ্গে বর্ষীয়ান রাজনীতিবিদ। অবশ্য এ সবের বাইরেও একটা পরিচয় ছিল ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির। ক্রিকেট ভালোবাসতেন তিনি। শুধু ভালোবাসা নয়, চাইতেন ক্রিকেটের প্রশাসনে থাকতে। আর তাই তো দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদে ছিলেন দীর্ঘ ১৪ বছর। হয়েছিলেন বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট। বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটিরRead More →