‘সন্ত্রাসবাদ মোকাবিলায় আপস নয়’, মালয়েশিয়ার মাটি থেকে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর

মালয়েশিয়ায় গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও এক বার এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। জানিয়েছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অবস্থান শুরু থেকেই খুব স্পষ্ট। এ বিষয়ে কোনও আপস করা হয় না। শনিবারই মালয়েশিয়ায় পৌঁছেছেন মোদী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন স্বয়ং সে দেশেরRead More →

আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা: রাশিয়া থেকে তেল আমদানিতে রাশ টানছে ভারত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য সমঝোতার প্রেক্ষাপটে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমাতে চলেছে ভারত। যদিও এখনই এই আমদানি পুরোপুরি বন্ধ হচ্ছে না। সংবাদসংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের জ্বালানি নিরাপত্তা এবং তেল শোধনাগারগুলির বিকল্প উৎসের অভাবের কারণে এই প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করার ইঙ্গিত মিলেছে। সমঝোতার প্রভাব ওRead More →

বন্দে ভারত স্লিপারে এবার আমিষের স্বাদ: বিতর্ক শেষে নতুন মেনু প্রকাশ করল রেল

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের খাবার নিয়ে দানা বাঁধা বিতর্কের অবসান ঘটল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার থেকে এই ট্রেনের মেনুতে আমিষ খাবার অন্তর্ভুক্ত করল ভারতীয় রেল। গত ২৪ জানুয়ারি থেকে ট্রেনটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করলেও, শুরুতে শুধুমাত্র নিরামিষ খাবারের ব্যবস্থা থাকায় যাত্রী ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল।Read More →

গোলপার্ক অশান্তি: ধৃতের সংখ্যা বেড়ে ২৩, অধরা ‘মূল অভিযুক্ত’ সোনা পাপ্পু

দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকায় গত ১ ফেব্রুয়ারির রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তদন্তে গতি বাড়াল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। শনিবার রাতে নতুন করে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো সৌগত বসু, মিন্টু ভঞ্জ এবং প্রবীর প্রামাণিক। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সৌগত ও মিন্টু কসবা এলাকার বাসিন্দা এবং প্রবীর রবীন্দ্র সরোবরRead More →

আমেরিকার বিরুদ্ধে কষ্টের জয় ভারতের: সূর্যকুমারের ‘একক’ দাপটে মানরক্ষা গম্ভীরের দলের

ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় অঘটন ঘটতে পারত, যদি না ক্রিজের একপ্রান্ত আগলে রাখতেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ওয়াংখেড়ের মন্থর পিচে যখন একের পর এক ভারতীয় তারকা সাজঘরে ফিরছেন, তখন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিল। ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান তুলেছিলRead More →

বিশ্বজয়ের আনন্দ সেরে এবার পরীক্ষার পিচে নামছেন অভিজ্ঞান: আগামী লক্ষ্য ভারতের টেস্ট দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার জীবনের অন্য এক ‘ফাইনালের’ মুখোমুখি ভারতীয় দলের উদীয়মান তারকা অভিজ্ঞান কুণ্ডু। বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ক্রিকেটার হারারে থেকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, দেশে ফেরার ঠিক দু’দিন পরেই শুরু হচ্ছে তাঁর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। ড্রেসিংরুমের শৃঙ্খলাRead More →

ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি: শুল্ক যুদ্ধের অবসান নাকি কৃষিক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ?

বিশ্ব বাণিজ্যের আঙিনায় এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সমঝোতায় পৌঁছাল ভারত। এই চুক্তির ফলে একদিকে যেমন ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়েছে ওয়াশিংটন, অন্যদিকে মার্কিন বাজারের বৃহত্তর সুবিধা পেতে নিজেদের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র আংশিক উন্মুক্ত করতে হয়েছে নয়াদিল্লিকে। যদিও ভারতের দাবি, কৃষির ‘সংবেদনশীল’ সুরক্ষা বলয় এখনও অক্ষুণ্ণ রয়েছে।Read More →

“চাকরি চায় বাংলা”: শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবিতে চাঁপাডাঙ্গায় বিজেপির গণস্বাক্ষর কর্মসূচি

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে ইস্যুভিত্তিক আন্দোলনে ঝাঁপাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গত বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর, কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে শনিবার তারকেশ্বরের চাঁপাডাঙ্গায় বড়সড় কর্মসূচিতে নামল ভারতীয় জনতা যুব মোর্চা। “চাকরি চায় বাংলা” স্লোগানকে সামনে রেখে এদিন পথচলতি শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করেনRead More →

ষষ্ঠবার বিশ্বজয় ভারতের: ছোটদের হাত ধরে ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেটের সিংহাসনে ‘টিম ইন্ডিয়া’

২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে গুঁড়িয়ে দিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার শিরোপা দখল করল ভারত। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন ভারতের দামাল ছেলেরা শুধু ম্যাচই জিতল না, সৃষ্টি করল নয়া ইতিহাসের। ২০০০ সালে মহম্মদ কাইফের হাত ধরে যে যাত্রার শুরু হয়েছিল, বিরাটের ২০০৮, উনমুক্তের ২০১২, পৃথ্বী শ-রRead More →

বিশ্বজয়ের মঞ্চে ‘সূর্যবংশী’ দাপট: টুর্নামেন্টের সেরা হয়ে কোচদের ‘গুরুদক্ষিণা’ বৈভবের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিলেন ভারতের বৈভব সূর্যবংশী। ছোটদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের (ম্যান অফ দ্য টুর্নামেন্ট) সম্মানও পকেটে পুরলেন এই তরুণ তুর্কি। বিশ্বজয়ের আনন্দমাখা মুহূর্তেই নিজের এই সাফল্য দলেরRead More →