কর্নাটকে কাবেরীর উপর বাঁধ ঘিরে কংগ্রেসে অন্তর্কলহ! মোদীকে কাছে পেয়ে শিবকুমার দ্রুত সম্মতি চাওয়ায় ক্ষুব্ধ তামিলনাড়ুর নেতৃত্ব

কাবেরী নদীর উপর প্রস্তাবিত মেকাদাতু বাঁধ প্রকল্পকে কেন্দ্র করে আরও তীব্র হল কর্নাটক ও তামিলনাড়ুর রাজনৈতিক সংঘাত। এ বার সেই বিরোধের আঁচ পৌঁছল দুই পড়শি রাজ্যের কংগ্রেস নেতৃত্বের মধ্যেও। কর্নাটকে কংগ্রেস সরকার মেকাদাতুতে বাঁধ নির্মাণে উদ্যোগী। অন্য দিকে, শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে তামিলনাড়ু। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরRead More →

‘বিশ্বজিতের রক্ত বৃথা যাবে না’, আহত পুলিশকর্মীকে দেখে হুঁশিয়ারি শুভেন্দুর, রতন শেখকে ধরতে তল্লাশি

অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশকর্মীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্বজিতের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ওই পুলিশকর্মীর আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। একই সঙ্গে এই ঘটনার জন্যRead More →

বিশ্বজুড়ে মাইক্রোসফ্‌টের পরিষেবায় বড়সড় বিভ্রাট, অচল আউটলুক-টিমস, ব্যাহত বিমান পরিষেবাও

বিশ্বজুড়ে প্রযুক্তিগত বিভ্রাটের জেরে বিপর্যস্ত মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্‌ট। আউটলুক, মাইক্রোসফ্‌ট ৩৬৫, টিমস-সহ সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন অচল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন কয়েক লক্ষ গ্রাহক। এর প্রভাব পড়েছে সরকারি ও বেসরকারি দফতর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিমান পরিষেবায়ও। বিভ্রাটের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে পারেনি সংস্থাটি। গতRead More →

আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী, ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরতের নির্দেশ ১১ হাজার অযোগ্য উপভোক্তাকে

সরকারি আবাস যোজনায় অনিয়ম ও আর্থিক দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়মবহির্ভূত ভাবে আবাস যোজনার টাকা পেয়েছেন, এমন অযোগ্য উপভোক্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বরাদ্দ অর্থ ফেরত দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়াRead More →

সনাতনী উৎসবের পুনরুজ্জীবন থেকে জঙ্গলমহলে পরিবেশবান্ধব শিল্প, হাওড়া ও বাঁকুড়ায় একাধিক প্রতিশ্রুতি শুভেন্দুর

সনাতনী পরম্পরা ও উৎসবকে মহাসমারোহে ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পাহাড়, নদী, জল ও জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে জঙ্গলমহলে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন তিনি। বৃহস্পতিবার হাওড়া ও বাঁকুড়ায় একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে উৎসব, কর্মসংস্থান, শিল্পায়ন এবং নাগরিক পরিষেবা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেনRead More →

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, সেমিফাইনালে আফগানিস্তানকে হারাল ৮ উইকেটে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। বৃহস্পতিবার ওমানে অনুষ্ঠিত সেমিফাইনালে আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল তারা। লক্ষ্য রায়চন্দানি ও আর্যবীর সহবাগের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠেছে পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর ফাইনাল। উল্লেখ্য, গ্রুপ পর্বে পাকিস্তানেরRead More →

বাজি পোড়ানোর প্রাচীন রীতির নেপথ্যে রয়েছে বিজ্ঞান, দাবি মোহন ভাগবতের

কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো এবং শব্দবাজি ফাটানো নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিতর্ক অব্যাহত। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে বায়ুদূষণ ও শব্দদূষণের আশঙ্কা— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্ন উঠছে বার বার। এমন আবহেই বাজি পোড়ানো এবং প্রদীপ জ্বালানোর মতো প্রাচীন রীতির গুরুত্ব ব্যাখ্যা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহনRead More →

হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা, গুলিতে নিহত এক, একাধিক আহতের খবর

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের হামলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে শহরের লোগান সার্কল এলাকায় পর পর গুলির শব্দ শোনা যায়। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও খবর। তবে হতাহতের সঠিক সংখ্যাRead More →

চেন্নাইয়ে তৈরি হয়েছিল বাংলাদেশকে হারানোর ছক! ওয়েস্ট ইন্ডিজ়ের সাফল্যের নেপথ্যে সিএসকে-র বিশেষ প্রস্তুতি

উপমহাদেশের মাটিতে খেলতে নেমে অতীতে বার বার স্পিনারদের সামনে সমস্যায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ঘূর্ণি পিচে ব্যাটিং বিপর্যয়ও নতুন নয় ক্যারিবিয়ান দলের কাছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে টেস্ট সিরিজ়ে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছে চেন্নাইয়ে বিশেষ প্রস্তুতি। বাংলাদেশ সফরের আগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হাই পারফরম্যান্সRead More →

অভিষেকের বিচারবিভাগ নিয়ে মন্তব্য আদালতে, ‘বিজেপির সঙ্গে কোন বিচারপতিরা রয়েছেন, তালিকা দিন’, কড়া বার্তা বিচারপতি কৃষ্ণ রাওয়ের

নিরাপত্তা কমানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে তাঁর সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে করা মন্তব্য তুলে ধরে আদালত অবমাননার অভিযোগ তুলল রাজ্য। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের আইনজীবী ওই সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিRead More →