কানপুর এনকাউন্টার : বিকাশ দুবের উপর পুরস্কারমূল্য ৫ লক্ষ টাকা

উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) ৮ জন পুলিশ কর্মী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কুখ্যাত অপরাধী হিস্ট্রি শিটার বিকাশ দুবে-র উপর পুরস্কারমূল্য ফের বাড়িয়ে দিল উত্তর প্রদেশ পুলিশ। কুখ্যাত অপরাধী বিকাশ দুবে সম্পর্কে তথ্যপ্রদানকারীর পুরস্কারমূল্য ৫ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার পুরস্কারমূল্য বাড়ানো হয়েছিল ২.৫ লক্ষ টাকা।Read More →

৯ জুলাই থেকে রাজ্যের কন্টেনমেন্ট জোনে জারি লকডাউন

করোনার সংক্রমণ রুখতে ফের লকডাউনের পথে হাঁটলো রাজ্য। রাজ্যে যে সকল ঝুঁকিপূর্ণ  (কন্টেনমেন্ট) এলাকা রয়েছে সেখানে ৯ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে চলবে লকডাউন। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নবান্ন। তবে কতদিন পর্যন্ত লকডাউন চলবে তা ওই নির্দেশিকায় জানানো হয়নি। এদিকে এতদিন রাজ্যে বাফার জোন, কনটেইনমেন্ট জোন আলাদা ছিল কিন্তু এখনRead More →

২৪ ঘন্টায় ৮৫০ বেড়ে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ২৩৮৩৬ জন

রাজ্যে করোনা আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। যা স্বাভাবিক ভাবেই চিন্তা ফেলেছে বিশেষজ্ঞদের, প্রশাসন ও সর্বোপরি রাজ্যবাসীর কপালে। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ফের একবার রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে। গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ২২। এদিন তা বেড়ে হয় ২৫। যা এইRead More →

শিক্ষিকার সঙ্গে শারীরিক সম্পর্ক, বেরিয়ে আসতে চাওয়ায় ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী ছাত্রী

শিক্ষিকার সঙ্গে ছাত্রীর দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক। আর এই শারীরিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল ছাত্রী। পরিণামে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মূহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে শিক্ষিকা। তাতেই মানসিক বিপর্যয় ঘটে যায় ছাত্রীর। আর তার জেরেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন ১৮ বছরের শুভশ্রী বর্মন। মর্মান্তিক এই ঘটনায় কোন্নগর অরবিন্দRead More →

‘লিটল ফ্লু’র কামড় খেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট, করোনা পজিটিভ জাইর বলসোনারো

ভয়ে কাঁটা হয়ে ছিলেন, এই বুঝি তাঁর শরীরেও বাসা বাঁধল মারণ নোভেল করোনা ভাইরাস (Coronavirus)। ব্রাজিলের (Brazil) প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সেই আশঙ্কা সত্যি হয়ে গেল। করোনায় আক্রান্ত হলেন তিনি। আজই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত প্রেসিডেন্ট ভবনেই রয়েছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যে হাইড্রক্সিক্লোরোকুইন আর অ্যাজিথ্রোমাইসিন খাওয়া শুরু করেছেন তিনি। করোনাRead More →

সিঙ্গুরে টাটার কারখানার পরিত্যক্ত পাইপ চুরির মাফিয়াদের হাতেনাতে ধরল গ্রামবাসী

সিঙ্গুরে (Singur) টাটার পরিত্যক্ত কারখানা চত্বরে মাটির নিচে কয়েক হাজার বড়ো বড়ো পাইপ। এক একটির দাম কয়েক হাজার থেকে লাখ টাকার কাছাকাছি। সিঙ্গুরবাসীর অভিযোগ ছিল, সেই পাইপ দীর্ঘদিন ধরে চুরি হয়ে যাচ্ছে। এবার হাতেনাতে সেই পাইপচোরদের ধরলেন গ্রামবাসী।  সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বর্তমান সরকার কারখানা ভেঙে কৃষকদের জমি ফিরিয়েRead More →

স্বাস্থ্যভবনের করোনা নিয়ন্ত্রক সেলের ১৫ জনের মধ্যে ১৪ জনই করোনা পজেটিভ

করোনার থাবা স্বাস্থ্যভবনে। কোভিড মোকাবিলায় কাজ করা দুটি সেলের প্রায় ২০ জনের করোনা সংক্রমণ হয়েছে বলে সূত্রের খবর। উদ্বেগ আর আতঙ্ক ক্রমেই বাড়ছে স্বাস্থ্যভবনে।  করোনা সংক্রমণ কমার লক্ষণ নেই। উল্টে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় কাজ করা পুলিস, চিকিত্সক, চিকিত্সা কর্মীরাও সংক্রমণের শিকার। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছেRead More →

বাড়ছে পুলিসি প্রহরা, অনির্দিষ্টকালের জন্য কড়া নজরদারি কলকাতার ৪৫টি কনটেনমেন্ট জোনে

গোটা কলকাতায় লকডাউন নয়। শুধুমাত্র কনটেনমেন্ট জোনগুলোতেই পুলিসি ব্যবস্থাপনায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় করোনার লাগাম ছাড়া সংক্রমণ রুখতে হটস্পট চিহ্নিত করতে পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে। চিহ্নিত নির্দিষ্ট এলাকাগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কড়া নজরদারির চালানো হবে। এ নিয়ে কলকাতা পুলিসের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সংক্রমিত এলাকার বাজারগুলিRead More →

বিজেপি করায় ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করার অভিযোগ, প্রতিবাদে কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের

বিজেপি করায় ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে এলাকার মানুষকে। এই অভিযোগ তুলে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামের। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর ওই গ্রাম সংসদে জেতে বিজেপি, আর গ্রাম পঞ্চায়েত যায় তৃণমূলের দখলে। আর তারপর থেকেই ওইRead More →