হান্ডওয়ারায় জঙ্গিদের গুলিতে শহিদ কর্নেল, মেজর সহ পাঁচ

 উত্তর কাশ্মীরের (North Kashmir) হান্ডওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন সেনাবাহিনীর এক কর্নেল ও মেজর, দুই জওয়ান ও এক পুলিশকর্মী। রবিবার সেনা সূত্রে জানানো হয়েছে এই অভিযানে নিকেশ হয়েছে দুই জঙ্গী। রবিবার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ, জম্মু ও কাশ্মীর পুলিশের সাব- ইন্সপেক্টর শাকিল কাজী প্রাণ হারিয়েছেন।Read More →

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৯৮০, নিহত ১৩০১ জন

 বিগত২৪ ঘন্টায় গোটা দেশে করোনায়নতুন করে আক্রান্ত ২৬৪৪। নিহত৮৩ জন। সবমিলিয়ে মারণ এই রোগেআক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে৩৯৯৮০। নিহত১৩০১। রবিবারসকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জারি করাবিবৃতিতে এমনই তথ্য দেওয়াহয়েছে। আশারখবর এই যে সুস্থহয়ে বাড়ি ফিরে গিয়েছে১০৬৩৩  জন । করোনায়সব থেকে খারাপ অবস্থামহারাষ্ট্রের  সেখানেআক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে১২২৯৬।নিহত৫২১ জন  সুস্থহয়ে বাড়ি ফিরে গিয়েছে৫২১  ভয়াবহতারনিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটসেখানে আক্রান্তের সংখ্যা ৫০৫৪।নিহত ২৬২  সুস্থহয়েছে ৮৯৬।পিছিয়েনেই দিল্লিও সেখানে আক্রান্তের সংখ্যাবেড়ে ৪১২২।১২৫৬জন সুস্থ হয়েছে।৬৪ জন মারা গিয়েছে  রাজস্থানেআক্রান্ত ২৭৭০ এবং মধ্যপ্রদেশে এই সংখ্যাটা ২৮৪৬। দক্ষিণেরতামিলনাড়ুতে আক্রান্ত বেড়ে ২৭৫৭।  ১৩৪১জন সুস্থ হয়েছে।Read More →

জয়পুরে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাল বায়ুসেনা

করোনা যোদ্ধাদের রাজস্থানে অভিনব উপায়ে শ্রদ্ধা জানাল ভারতীয় বায়ুসেনা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কুর্নিশ জানাতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করল বায়ুসেনা।করোনা যোদ্ধাদের স্মরণে বায়ুসেনার তিনটি সুখই ৩০ এম কে আই বিমান জয়পুরের বিধানসভা ভবনের উপর দিয়ে ফ্লাইপাস্ট করে যায়। শহরের এসএমএস হাসপাতাল এবং রাজস্থান ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সRead More →

করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাল দেশের তিন বাহিনী

 করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েওযে সকল চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী, সাফাই কর্মী, পুলিশ,ডেলিভারি বয়রা নিজেদের কর্তব্যসম্পাদন করে চলেছে।তাদের অভিনব উপায় কুর্নিশজানানো হলো তিন বাহিনীরতরফ থেকে। রবিবারসকালে বায়ুসেনার হেলিকপ্টার এবং পণ্যবাহী বিমানসেই সকল হাসপাতালগুলির উপরপুষ্পবৃষ্টি করে, যেখানে করোনারোগীদের চিকিৎসা করা হচ্ছে।বায়ুসেনার বিমান জম্মু ওকাশ্মীরের শ্রীনগর থেকে কেরলের তিরুবনন্তপুরমএবং অসমের ডিব্রুগড় থেকেগুজরাটের কচ্ছ পর্যন্ত ফ্লাইপাস্টকরেছে। এদিন সকাল ১০ টারসময় বায়ুসেনার বিমান দিল্লি ওএনসিআর অঞ্চলের করোনা যোদ্ধাদের কুর্নিশজানাতে ফ্লাইপাস্ট করে যান।প্রায় ৩০ মিনিট পর্যন্তএই প্রক্রিয়া চলে অভিনব কায়দায়দিল্লির রাজপথে টেক অফকরে সুখোই ৩০, মিগ২৯, জাগুয়ার যুদ্ধবিমান।  বায়ুসেনার মুখপাত্র ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন, সকালেরদিকে বৃষ্টি হবার কারণেদিল্লিতে এই কর্মসূচি কিছুটাবাধাপ্রাপ্ত হয় কিন্তু বায়ুসেনারহেলিকপ্টার ইন্ডিয়া গেটের সামনে পুলিশমেমোরিয়াল পুষ্পবৃষ্টি করে সকাল নটারসময়।করোনাযোদ্ধাদের সম্মান জানাতে দিল্লিররাজপথ এর ওপর দিয়েউড়ে যায় বায়ুসেনার বিমান। এরপরেদিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি হাসপাতাল, লোকনায়কহাসপাতাল, রাম মনোহর লোহিয়াহাসপাতাল, সফদার জং হাসপাতাল,গঙ্গারাম হাসপাতাল, বাবাসাহেব আম্বেদকর হাসপাতাল, ম্যাক্স সাকেত, রোহিনী হাসপাতালসহঅন্যান্য হাসপাতাল যেখানে করোনা রোগীদেরচিকিৎসা চলছে সেখানে পুষ্পবৃষ্টিকরে করোনা যোদ্ধাদের কুর্নিশশজানায় বায়ুসেনা।একইদৃশ্য দেখা যায় উত্তরপ্রদেশেরলখনউ, মহারাষ্ট্রের মুম্বই, কর্নাটকের বেঙ্গালুরু, জম্মু ও কাশ্মীরশ্রীনগর সহ দেশের একাধিকশহরে। ভারতীয়সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অমন আনন্দজানিয়েছেন, সকাল ১০ টায়এইমস, সকাল ১০: ৩০সময় ক্যান্টনমেন্ট হাসপাতাল ব্যান্ড বাজিয়ে কুর্নিশ জানানো হয়।নৌসেনার মুখপাত্র বিবেক মাধবল জানিয়েছেন,সমুদ্রে থাকা যুদ্ধজাহাজ গুলিতেলাইট জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়.।গোয়া এবং মুম্বইতেনৌসেনার হেলিকপ্টার পুষ্পবৃষ্টি করেছে।এরপাশাপাশি চিফ অব ডিফেন্সস্টাফ জেনারেল বিপিন রাওয়াত করোনাযোদ্ধাদের প্রশংসা করেছেন। Read More →

ধর্মান্তরিত খ্রিস্টান ব্যক্তিকে কবরস্থানে জায়গা দিতে অস্বীকার চার্চের, হিন্দু মতে শেষকৃত্য করলো পরিবার

এক ধর্মান্তরিত খ্রিস্টান ব্যক্তিকে কবরস্থানে কবর দিতে অস্বীকার করল চার্চ কতৃপক্ষ। শেষপর্যন্ত হিন্দু মতে ওই মৃত ব্যক্তির শেষকৃত্য করলো তাঁর পুত্ররা। ঘটনা ঝাড়খণ্ডের রাঁচির। কবরস্থানে কবর দেওয়ার কারণ হিসেবে জানিয়েছিল যে কবরস্থানে জায়গা নেই। কিন্তু বাস্তব সত্য সম্পূর্ণ আলাদা।  রামশরণ তুত্তি রাঁচির থেকে কিছু দূরের ফুড়ি গ্রামের (Furi village) বাসিন্দা।Read More →

মুর্শিদাবাদ: কম রেশন দেওয়ার অভিযোগে ডিলার হালিম শেখের বাড়ি ভাঙচুর বাসিন্দাদের

কম রেশন দিচ্ছে ডিলার- এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সালার। বিক্ষুব্ধ গ্রামবাসীরা রেশন ডিলারের বাড়ি ভাঙচুর করেন এবং বাড়ির জিনিসপত্র বাইরে ফেলে দেন। পরে তাতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত গ্রামবাসীরা। সেইসঙ্গে এলাকায় নতুন রেশন ডিলার নিয়োগ করার দাবি জানিয়েছেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি ঘোষণা অনুযায়ী যে পরিমানRead More →

রাষ্ট্র পুর্নগঠনে মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের ভাবনা আজও প্রাসঙ্গিক : রাম বাহাদুর

মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের নীতি করোনার পরে রাষ্ট্র পুনর্গঠন করতে সহায়তা করবে বলে জানিয়েছেন ইন্দিরা গান্ধী (Indira Gandhi) রাষ্ট্রীয় কলা কেন্দ্রের সভাপতি ও প্রখ্যাত সাংবাদিক রাম বাহাদুর (Ram Bahadur) রাই।  শনিবার ভারতীয় শিক্ষণ মন্ডলের ফেসবুক পেজে লাইভে এসে নিজের বক্তব্য রাখতে গিয়ে পদ্মশ্রী প্রাপ্ত বর্ষীয়ান এই সাংবাদিক জানিয়েছেন, রাষ্ট্রব্যবস্থা একটা বৃহৎRead More →

গত দুদিনে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত আরও ১২৭ জন, মৃত ১৫

অবশেষে দুদিন পর শনিবার রাতে করোনা (Corona) সংক্রান্ত বুলেটিন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। ৩০ এপ্রিল রাত থেকে ২ মে বিকেল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এদিকে ৪৮ ঘন্টা মৃত্যু হয়েছে ১৫ জনের। দুদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬০ জন।বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সচিবের কেন্দ্রকে দেওয়া এক চিঠিতেRead More →

আজান দিতে সমস্যা হচ্ছে, যোগীকে গুলি মারো- পুলিশকর্মী তানভীর খান

পেশা কখনো আতঙ্কবাদী মানসিকতার পরিবর্তন করতে পারে না। তার প্রমান আবারও মিলল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। আসলে করোনা ভাইরাসের কারণে গোটা দেশে যে লকডাউন চলছে, এই লকডাউনের মাঝে এখন মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যের সরকারগুলি নামাজীদের ঘরে বসে নামাজ পড়তে এবং সামাজিক দূরত্ব অনুসরণ করতে আবেদন করছে। নামাজRead More →

পুলওয়ামায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, চলছে গুলির লড়াই

কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। শনিবার ভোর থেকে পুলওয়ামা জেলার ডাঙ্গেরপোরা এলাকায় সুরক্ষা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন জঙ্গি।Read More →