কুম্ভ মেলা থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন, ঘোষণা দিল্লি সরকারের

কুম্ভ মেলা থেকে ফিরলেই এবার কোয়ারেন্টাইন বাধ্য়তামূলক করল দিল্লি সরকার। দেশজুড়ে করোনা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এই নির্দেশ জারি করেছে দিল্লি সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কুম্ভ মেলাতেও দ্রুত ছড়িয়েছে সংক্রমণ। তাই হরিদ্বারের কুম্ভ মেলাRead More →

সোমবারই মঙ্গলের মাটিতে উড়বে নাসার হেলিকপ্টার ইনজেনুইটি

প্রতীক্ষার অবসান। অবশেষে মঙ্গলে উড়তে চলেছে নাসার হেলিকপ্টার ইনজেনুইটি। সোমবার এই হেলিকপ্টার তার প্রথম উড়ান শুরু করবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, কিছু প্রযুক্তগত সমস্যার কারণে ইনজেনুইটির উড়তে দেরি হচ্ছে। তবে এবার সে সম্পূর্ণ তৈরি। সোমবারই উড়বে হেলিকপ্টার। শনিবার নাসার তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল সোমবার ইনজেনুইটি প্রথমবার মঙ্গলেরRead More →

সেন্ট জর্জেস চ্যাপেলের রাজকীয় ভল্টে চিরঘুমে শায়িত প্রিন্স ফিলিপ

অবশেষে পড়ল যবনিকা। সেঞ্চুরি করার আগেই গত ৯ এপ্রিল ৯৯ বছরে প্রয়াত হয়েছেন রানি এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ। শনিবার ১৭ এপ্রিল ব্রিটেনের স্থানীয় সময় দুপুর ৩ টেয় উইন্ডসর ক্যাসেলের ভিতর অবস্থিত সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁকে সমাধিস্ত করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথকে একা ছেড়ে চিরঘুমে শায়িত হলেন প্রিন্সRead More →

Bengal Polls: বার বার ভোটে হার মানা রাহুলকে জেতাতে মরিয়া বিজেপি, জ্যোতিপ্রিয়র হাবড়ায় যাচ্ছেন অমিত

অতীতে বার বার নির্বাচনে পরাজিত হওয়া রাহুল সিংহকে এ বার বিধায়ক করতে মরিয়া বিজেপি। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে ‘সুবিধাজনক’ আসন হাবড়ায় প্রার্থী করার পাশাপাশি শেষবেলার প্রচারেও রাহুলের পাশে থাকছেন খোদ অমিত শাহ। রবিবার পর পর ৩টি কর্মসূচি রয়েছে অমিতের। হাবড়া বিধানসভা এলাকায় তিনি রোড-শো ছাড়াও একটি ঘরোয়া বৈঠকে যোগ দেবেন।Read More →

Bengal Election: মুখে মাস্ক থাকলেও দূরত্ব-বিধি মানার বালাই নেই, কোভিড-বিধি উড়িয়েই হল পঞ্চম দফার ভোট

কোভিড-বিধি মেনে ভোট করানোর কথা বলেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বুথে বুথে থার্মাল গান, হ্যান্ড স্যানিটাইজ়ার, গ্লাভস নিয়ে তৈরি ছিলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু দূরত্ব-বিধি কোথাও মানা হল, কোথাও হল না। মাস্ক কেউ পরেছেন, কেউ পরেননি। শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন বুথে দেখা গেল বিধি লঙ্ঘনের ছবি। দ্বিতীয় দফার সংক্রমণে উত্তর ২৪Read More →

বাড়ছে করোনা, স্থগিত জেইই মেন-এর এপ্রিলের পরীক্ষাও, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা (জেইই মেন)-এর এপ্রিলের পরীক্ষা স্থগিত রাখা হল। এটি চলতি বছরের তৃতীয় প্রবেশিকা পরীক্ষা ছিল। এর আগের দু’টি প্রবেশিকা পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হয়ে গিয়েছে। রবিবার এপ্রিলের পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। বর্তমানে কোভিড পরিস্থিতির জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।Read More →

এক দিনে নতুন সংক্রমণ বেড়ে ২ লাখ ৬১ হাজার, সব পরিসংখ্যান ভেঙে দেড় হাজার পেরলো মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউ কি উল্টে দেবে সমস্ত হিসেব নিকেশ? যে হারে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই এমন প্রশ্ন ঘুরছে বিশেষজ্ঞ মহলে। তাঁদের আশঙ্কা যে অমূলক নয়, ফের এক বার হাতেনাতে তার প্রমাণ মিলল। এ বার দৈনিক নতুন সংক্রমণ এবং মৃত্যু আগের সব রেকর্ডRead More →

মঙ্গলে গ্রহণ! ২ ঘণ্টার জন্য আকাশ থেকে উধাও লালগ্রহ

শনিবার বিকেলে এক বিরল দৃশ্যের সাক্ষী হবেন মহাকাশপ্রেমীরা। আজ বিকেল ৫টায় পৃথিবী ও মঙ্গলের (Mars) ঠিক মাঝখানে চলে আসবে চাঁদ (Moon)। ফলে আকাশের দিকে তাকালে দেখা যাবে চাঁদের পাশে উজ্জ্বল লাল বিন্দু হিসেবে অবস্থান করছে মঙ্গল। কিন্তু তারপরই কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যাবে মঙ্গল। এরপর প্রায় ২ ঘণ্টা সে অদৃশ্যইRead More →

আপনি কি করোনা আক্রান্ত, ইউরিনের গন্ধ শুঁকে বলে দেবে কুকুর

অ্যান্টিজেন এবং আরটিপিসিআর টেস্ট করে এখনও করোনাভাইরাস চিহ্নিত করা হচ্ছে। তবে বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন কিছু কুকুরকে প্রশিক্ষণ দিয়েছেন যারা প্রস্রাবের গন্ধ শুঁকে বলে দিতে পারে আপনি করোনা সংক্রমিত কিনা। দাবি করা হচ্ছে, এর কার্যকারিতা নাকি ৯৬ শতাংশ হতে চলেছে। এরফলে নাক এবং মুখে আর টেস্ট কিটের কাঠি লাগাতেRead More →

করোনা সংক্রমণ রোধে আরও কড়া প্রশাসন, ট্রেনে মাস্ক না পরলে গুণতে হবে জরিমানা

করোনা সংক্রমণ রোধ করতে মাস্ক পরার দিকে বারবার জোর দিতে বলছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। এবার রেল এই নিয়ে নির্দেশিকা জারি করল। রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ট্রেনে, প্ল্যাটফর্মে বা রেলের কোনও জায়গায় মাস্ক না পরলে জরিমানা করা হবে। দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থাবাRead More →