শিল্পশহরে উন্নীত হবে কল্যাণী, অনিয়ম বন্ধ করবে বিজেপি সরকার : মোদী

 শিল্পশহরে উন্নীত করা হবে কল্যাণী, কল্যাণী হবে আধুনিক শহর। সোমবার নদিয়া জেলার কল্যাণীতে আয়োজিত জনসভা থেকে কল্যাণীবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মমতা বান্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মোদী বলেছেন, “পশ্চিমবঙ্গের সর্বত্রই সিন্ডিকেট ও কাটমানি রাজ চলছে, বিজেপি-র ডবল ইঞ্জিন সরকার সব অনিয়ম বন্ধ করবে।” এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে আয়োজিত জনসভায়Read More →

সুপ্রিম কোর্টে খারিজ রিজভির কোরানের ২৬ টি স্তবক বাদ দেওয়ার আবেদন, জরিমানা ৫০,০০০ টাকা

সুপ্রিম কোর্টে খারিজ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সইদ ওয়াসিম রিজভির কোরানের ২৬ টি স্তবক বাদ দেওয়ার আবেদন । সেই সঙ্গে বেআইনি আবেদন করার জন্য তাঁকে  ৫০,০০০ টাকা জরিমানা ধার্য করে দেশের শীর্ষ আদালত । রিজভির পিটিশনে অভিযোগ করা হয়েছিল, কোরানের ২৬ টি স্তবক বা সুরা দেশের আইনকে লঙ্ঘন করছে। চরমপন্থাRead More →

দেশে এই প্রথম সক্রিয় রোগীর সংখ্যা ১২ লক্ষ ছাড়াল, একদিনে আক্রান্ত ১.৬৮ লক্ষ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় পরিস্থিতি ক্রমেই বেসামাল হচ্ছে দেশে। গত ৬ দিন ধরে টানা এক লক্ষ ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। এক দিনে আক্রান্তের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। গত বছরRead More →

চতুর্থ দফায় বিজেপি কমপক্ষে ২৮

১০ই এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট আরও ৪৪টি আসনে। কোচবিহার ও আলিপুরদুয়ারের সবক’টি, দক্ষিণ চব্বিশ পরগনার ১১টি, হাওড়ার ৯ টি ও হুগলীর ১০টি আসনে নির্বাচনের সঙ্গে সঙ্গে ১০ই এপ্রিলেই শেষ হয়ে যাবে কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া, হুগলী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইলেকশন। কোচবিহার ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফল এবং মানুষের বর্তমান মতামতেরRead More →

‘সিঙ্গুর? নন্দীগ্রাম? ছুটকো-ছাটকা প্রতীকী কাজে পরিবর্তন হয় না’

 একবার খুব ছোটবেলায় গঙ্গাসাগরের মেলায় গিয়েছিলাম। কিন্তু বাংলা ঘুরে দেখেছি ২০১৬ সাল থেকে। বাংলার সমস্ত জেলা আমার ঘোরা হয়ে গিয়েছে। ৩৮ থেকে ৪০ শতাংশ তহসিলে গিয়েছি। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, গোটা দেশটা ঘুরে দেখব। ঈশ্বরের দয়ায় আমি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি হয়েছিলাম। সারা দেশের প্রায় ৯৩ শতাংশ জেলায় ঘুরেছি।Read More →

সম্পূর্ণ লকডাউন! ১৪ই এপ্রিলে বড় সিদ্ধান্ত উদ্ধব সরকারের

প্রতিদিন যে হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে টিকাকরণও যথেষ্ট হচ্ছে না মহারাষ্ট্রে। করোনাকে আটকানোর উপায় বলতে একমাত্র লকডাউন বৈঠকে এমনটাই জানিয়েছে সে রাজ্যের কোভিড টাস্ক ফোর্স।আর তাই প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বৈঠকে লকডাউনের সিদ্ধান্তের কথাই ঠিক হয়েছে৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাজ্যে লকডাউনের ব্যাপারে মুখ্যমন্ত্রীRead More →

আজ ফের বাংলায় মোদী, বর্ধমান-কল্যানী-বারাসতে সভা

চতুর্থ দফার নির্বাচনের দিন উত্তরবঙ্গে শিলিগুড়িতে এসেছিলেন মোদী। শনিবার তিনি সভা করেন কৃষ্ণনগরেও। এরপর একদিন বাদ দিয়ে ফের বাংলায় আসছেন মোদী। এবার লক্ষ্য দক্ষিণবঙ্গ। বর্ধমান, কল্যানী ও বারাসাতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এদিন প্রথমে পশ্চিম বর্ধমানের তালিতে সভা করবেন নরেন্দ্র মোদী। এরপর আসবেন নদীয়ার কল্যানীতে। সেখানে সভা সেরে তিনি আসবেন উত্তরRead More →

কুম্ভমেলা: করোনাকে পরোয়া না করে শাহি স্নানে পুর্ণার্থীদের ভিড়

উত্তরাখণ্ডের হরিদ্বারে ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা।এবারের কুম্ভমেলায় ৩টি শাহি স্নানের যোগ রয়েছে। ১২ এপ্রিল শাহি স্নানের প্রথমদিনে অংশ নিতে ভিড় জমিয়েছে হাজার হাজার পূর্ণার্থী। করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলোতে। ভোর থেকেই শুরু হয়ে পূর্ণ্য স্নান। যখন দেশে করোনা সংক্রমণ বিদ্যুতের গতিতে বাড়ছে তখনRead More →

পাঞ্জাবের করোনা টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশবাসী। যার থেকে মুক্তি পেতে দেশে জোর দেওয়া হচ্ছে টিকাকরণের উপর । যার জন্য রবিবার থেকে শুরু হল টিকা উৎসব। আর আজই পাঞ্জাবের করোনা টিকা  কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ । রবিবার এক অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দর বলেন, টিকাRead More →

দলগত দক্ষতায় ১০০তম জয় দিয়ে অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স

আইপিএল জগতে একটা কথা চালু আছে, কলকাতা নাইট রাইডার্সকে ছন্দে ফেরাতে হলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলিয়ে দাও। কলকাতার দল খুব খারাপ অবস্থায় থাকলেও বিপক্ষকে হারিয়ে ঠিক ফের বেঁচে উঠবে। তবে এ বারের প্রেক্ষাপট একেবারে আলাদা। মরসুমের শুরু বলে কথা। এমন ম্যাচে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে ১০০তম জয় পেল অইন মর্গ্যানেরRead More →