দিল্লিতে করোনার শৃঙ্খল ভাঙতে জারি সপ্তাহ শেষের কার্ফু, জানালেন কেজরীবাল

করোনা সংক্রমণ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে সপ্তাহ শেষের দিনগুলিতে লকডাউন ঘোষণা করল দিল্লির সরকার। তবে অত্যাবশ্যকীয় কাজকর্ম চলবে। যাঁদের বিয়ের অনুষ্ঠান ঠিক করা আছে, সেটিও আয়োজন করা যাবে, তবে লাগবে কার্ফু পাস। বন্ধ থাকবে শপিং মল, জিম, প্রেক্ষাগৃহ। রেস্তরাঁগুলিও বন্ধ রাখা হবে। তবে চলবে হোম ডেলিভারি। বাজারও চলবে, তবেRead More →

কবরে স্থান অকুলান, করোনায় মৃতদের দাহ করার ‘নিদান’ আমদাবাদের বিশপের

শুধু হাসপাতাল নয়, দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য জায়গা কমছে অন্ত্যেষ্টিস্থলেও। এই পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণে মৃতদের সৎকারের জন্য ধর্মীয় আচারের গণ্ডি পেরনোর জন্য খ্রিস্টান জনগোষ্ঠীর কাছেআবেদন জানিয়েছিল গুজরাতের আমদাবাদ প্রশাসন। শহরের ক্যাথলিক বিশপ তা সমর্থন করেছেন। কবর দেওয়ার পরিবর্তে করোনায় মৃতদের দেহ দাহ করার প্রস্তাব দিয়েছেন তিনি নিজেই।আমদাবাদের ক্যাথলিক বিশপRead More →

পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে চালক-সহ কর্মীদের মধ্যে করোনার প্রাদুর্ভাব, পরিষেবা চালু রাখতে সতর্কতা

ট্রেনচালক, গার্ড, টিকিট পরীক্ষক— সামনের সারিতে থেকে যাঁরা রেল পরিষেবা দেন, তাঁদের একটা বড় অংশের টিকাকরণ হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। আর সেটাই উদ্বেগ বাড়াচ্ছে রেলের। পরিষেবা স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। এখনও পর্যন্ত সে ভাবে প্রভাব না পড়লেও, কত দিন স্বাভাবিক পরিষেবা দেওয়া যাবে তাRead More →

Bengal Polls: করোনা বাড়াবাড়ির মধ্যেই রাজ্যে ৬ সমাবেশ মোদীর, আয়োজন নিয়ে সতর্ক ও চিন্তিত বিজেপি

গোটা দেশের মতোই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে বিধানসভা নির্বাচন চলা পশ্চিমবঙ্গে। এখনও ৪ দফার ভোট বাকি। আর এই ৪ দফায় বিজেপি-র অন্য কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ৩টি সফরে ৬টি সমাবেশ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সভা কী ভাবে করা যায় তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক রাজ্য বিজেপি। সেইRead More →

‘পয়লা বৈশাখ’ বাংলা বঙ্গাব্দের প্রথম দিন

‘পয়লা বৈশাখ’ বাংলা বঙ্গাব্দের প্রথম মাসের প্রথম দিন। এই দিনটি বাংলা পঞ্জিকা অনুসারে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। এটি বাঙ্গালিদের একটি সর্বজনীন উৎসব হিসেবেও বিবেচিত। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ ই এপ্রিল অথবা ১৫ এপ্রিল ‘পহেলা বৈশাখ’ পালিত হয়। আধুনিক বা প্রাচীন যে কোনও পঞ্জিকাতেই এই বিষয়ে মিল পাওয়াRead More →

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল, দ্বাদশের পরীক্ষা স্থগিত করল কেন্দ্র

মুখে হাসি ফুটল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, “দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরে নেওয়া হবে, ১ জুন সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনাRead More →

ভারতে ২৬.২০-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১০.৪৬ শতাংশ

ভারতে ২৬.২০-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৪ এপ্রিল সারা দিনে ১৩,৮৪,৫৪৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৬,২০,০৩,৪১৫-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৩,৮৪,৫৪৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেনRead More →

“হয় বেড দিন, নয় মেরে ফেলুন”, কাতর আর্জি করোনা আক্রান্তের ছেলের

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। হাসপাতালে বেড নিয়ে সংকট দেখা দিতে শুরু করেছে। অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারছেন না। এই পরিস্থিতিতে এক ব্যক্তি বহু চেষ্টা করেও তাঁর করোনা আক্রান্ত বাবার জন্য কোনও বেডের সংস্থান করতে পারলেন না। শেষমেশ তিনি নিরুপায় হয়ে সরাসরি বলে বসলেন, “হয় ওনাকে হাসপাতালে বেডRead More →

বিপজ্জনক করোনা, মুম্বইয়ে ৫ স্টার হোটেলে চলবে আক্রান্তদের চিকিৎসা

সারা দেশে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লি, মুম্বই সর্বত্র একই পরিস্থিতি। এহেন অবস্থায় একটি পাঁচ তারা হোটেলকে কোভিড সেন্টার হিসেবে গড়ে তুলল শহর কর্তৃপক্ষ। অপেক্ষাকৃত কম ঝুকিপূর্ণ রোগীদের এই পাঁচ তারা হোটেলে চিকিৎসা চলবে। জানা গিয়েছে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালগুলি চার ও পাঁচতারা হোটেলগুলির সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জোট বাঁধছে। যেRead More →

মারা যাচ্ছে ছাগল, ভারত-চিন লড়াইয়ের জেরে সমস্যায় পশমিনা ব্যবসা

ভারত ও চিনের মধ্যে এক বছর ব্যাপী লড়াইয়ের প্রভাব পড়ল পশুদের উপর। পূর্ব লাদাখে যাযাবররা পশুপালন করে। এটি বছরের পর বছর ধরে করে আসছে তারা। কিন্তু দুই দেশের মধ্যে লড়াইয়ের জন্য তাদের প্রবেশের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। ফলে যাযাবররা তাদের পশমিনা ছাগলদের নিয়ে সেখানে যেতে পারছিলেন না। আর তারRead More →