Bengal Polls: দিনভর দফায় দফায় উত্তেজনা, আক্রান্ত একাধিক প্রার্থী, কমিশনের দাবি ভোট নির্বিঘ্ন

তৃতীয় দফার ভোটে দিনভর বিক্ষিপ্ত অশান্তি হলেও দিনের শেষে নির্বাচন কমিশন দাবি করল ভোট শান্তিপূর্ণ। ৩১টি আসনে নির্বাচন ছিল মঙ্গলবার। সেখানে তৃণমূল নেতার বাড়িতে ইভিএম বাজেয়াপ্ত থেকে শুরু করে বিভিন্ন দলের ৬ জন প্রার্থী আহত হওয়া, এমনকি মহিলা প্রার্থীকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। প্রতিটি ঘটনায় যথাযথ এবং দ্রুত পদক্ষেপ করাRead More →

Bengal Polls: পরের দফাতেও বাংলায় মোদী, ভোট চতুর্থীতে জোড়া সমাবেশ

দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের দিনেই এ রাজ্যে এসে প্রচার করে গিয়েছেন নরেন্দ্র ম‌োদী। এর পর আবার আসবেন চতুর্থ দফার দিন। আগামী ১০ এপ্রিল, শনিবার জোড়া সভা রয়েছে তাঁর। একটি শিলিগুড়িতে। অন্যটি কল্যাণীতে। মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলল হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনে। প্রধানমন্ত্রী দুপুরে কোচবিহারে প্রথমRead More →

WB Election: কলকাতায় ভোটের মুখে ৮ রিটার্নিং‌ অফিসারকে বদলি করে দিল নির্বাচন কমিশন

কলকাতায় নির্বাচনের ঠিক আগে ৮ রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও) সূত্রে খবর, ওই ৮ জন এক পদে ৩ বছরের বেশি ছিলেন। আর সে কারণেই তাঁদের বদলি করা হয়েছে। যদিও রাজনৈতিক কারবারিদের একাংশের ব্যাখ্যা, ওই ৮ জন বিরোধী দলের অভাব, অভিযোগ ‘গুরুত্ব’ দিয়ে শুনছিলেনRead More →

স্বগৃহে পৌঁছলো নকশালি হামলায় শহিদ সিআরপিএফের ইনস্পেক্টর দিলীপ দাসের নশ্বর দেহ

স্বগৃহে এসে পৌঁছেছে ছত্তিশগড়ে নকশালি হামলায় শহিদ সিআরপিএফ-এর ইনস্পেক্টর দিলীপ কুমার দাসের নশ্বর দেহ। আজ সোমবার গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে শহিদ দাসের কফিন বন্দি মরদেহ। বিমানবন্দরে তাঁকে সামরিক অভিবাদন জানানোর পর বীর শহিদের নশ্বর দেহ ধারাপুরে অবস্থিত ১৭৫ সিআরপিএফ ছাউনিতে নেওয়া হয়। সেখানে শহিদ বীর সেনানিকে শেষ শ্ৰদ্ধাRead More →

উত্তরবঙ্গের মানুষের সমস্ত আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে বিজেপি : মোদী

নির্বাচনী প্রচারে বঙ্গবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে, যথা শীঘ্র জল কষ্টের সমস্যার সমাধান করা হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই প্রত্যেক কৃষকের সমস্ত বকেয়া-সহ পিএম সম্মান নিধির ১৮,০০০ টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।” মঙ্গলবার কোচবিহারের জনসভা থেকে এভাবেই বঙ্গবাসীকে আশ্বস্ত করেছেন মোদী।Read More →

দলের ঊর্ধ্বে দেশ, এটাই বিজেপির মূলমন্ত্র : নরেন্দ্র মোদী

কোনও ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, এটাই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মূলমন্ত্র। বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কার্যকর্তাদের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানিয়েছেন, “বিজেপি সর্বদা মনে করে ব্যক্তির ঊর্ধ্বে দল এবং দলের ঊর্ধ্বে দেশ। শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে এই চিন্তাধারা চলে আসছে।” ৪১ তম প্রতিষ্ঠাRead More →

WB Election: স্ত্রী নয় বিজেপি-র পাশেই সৌমিত্র খাঁ, আক্রান্ত হওয়ার পরেই দুষলেন সুজাতা খাঁকেই

স্ত্রী নয় দলের পাশেই দাঁড়ালেন সৌমিত্র খাঁ। আক্রান্ত হওয়ার কারণ হিসেবে দুষলেন স্ত্রীকেই। মঙ্গলবার ভোটের দিন দু’দফায় আক্রান্ত হন আরামবাগের তৃণমূল প্রার্থী সৌমিত্রর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। সৌমিত্র মঙ্গলবার অভিযোগ করেন, সুজাতা এলাকার মানুষকে হুমকি দিয়েছিলেন। স্থানীয় মানুষ তারই জবাব দিয়েছে। ঘটনার পর আনন্দবাজার ডিজিটাল-কে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, ‘‘বছরেরRead More →

Bengal Polls: বচ্চনদের ‘সুপ্রিয়’ বাবুলের বিরুদ্ধে কোনও কথা নয়, জয়ায় কৃতজ্ঞ টালিগঞ্জের বিজেপি প্রার্থী

মমতাকে জেতানোর ডাক দিতে বাংলায় এসেছেন জয়া বচ্চন। টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচারে নামলেও বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একটা কথাও বললেন না অমিতাভ জায়া। ঠিক যেমনটা আশা করেছিলেন বাবুল নিজে। টালিগঞ্জের রোড শো-র খবর নেওয়ার পর ‘জয়াদিদি’কে কৃতজ্ঞতাও জানিয়েছেন বাবুল। তৃণমূলের হয়ে প্রচারের জন্য রবিবার কলকাতায় পাRead More →

Bengal Polls: উলুবেড়িয়া হাসপাতালে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে চড়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে ঘটে এই ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সূত্রের খবর, মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে এক বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে আঘাত করার অভিযোগRead More →

Bengal Polls: ‘ভোট দিলে ফল ভাল হবে না’, হুমকি উপেক্ষা করে মহিলার পাল্টা, ‘যা করার করে নিস’

দুষ্কৃতীর হুমকি উপেক্ষা করে ভোট দিতে গেলেন এক মহিলা। রীতিমতো রুখে দাঁড়িয়ে তাঁকে পাল্টা জবাব দিতে দেখা গিয়েছে। বলেছেন, ‘যা করার করে নিবি যা’। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পানাকুয়া গ্রামপঞ্চায়েতের। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের ভোটারকে ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদিও এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল।Read More →