কবিতার মুহূর্ত স্তব্ধ, করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়ে গেল কবি শঙ্খ ঘোষকে

প্রয়াত শঙ্খ ঘোষ। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। চলে গেলেন শঙ্খবাবুও। ৮৯ বছর বয়সে। বুধবার নিমতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য হবে তাঁর। তবে বরাবর তোপধ্বনিতে আপত্তি ছিল কবির। তাই তোপধ্বনি বাদ রেখেই শেষকৃত্য হবে। গায়ে জ্বর থাকায়, গত সপ্তাহে করোনা পরীক্ষা করিয়েছিলেনRead More →

নদীয়ায় রিগিং, উত্তর দিনাজপুরে সীমান্ত-হিংসা ঠেকানোর চ্যালেঞ্জ: ষষ্ঠ দফায় বিজেপি ২৪ থেকে ৩২

ষষ্ঠ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গের ৪ টি জেলার মোট ৪৩টি বিধানসভা কেন্দ্রে। উত্তর দিনাজপুরের ৯টি, নদীয়ার ৯টি, উত্তর চব্বিশ পরগনার ১৭টি এবং পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়ে উক্ত জেলাগুলিতে ভোট শেষ হতে চলেছে ২২শে এপ্রিল। উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা কেন্দ্রের ৭ টি— চোপরা, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ ওRead More →

করোনার থাবায় অতিষ্ঠ, রামনবমীর শোভাযাত্রা বাতিল করল বিশ্ব হিন্দু পরিষদ

ভোটের বঙ্গে করোনা অতিমারীর কারণে এবছর রামনবমীর অনুষ্ঠান বাতিল ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ। করোনার দ্বিতীয়ে ঢেউয়ে দেশের অবস্থা টালমাটাল এই কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে একেবারে শেষ মুহুর্তে বুধবার রামনবমীর শোভযাত্রা বাতিল করল বিশ্ব হিন্দু পরিষদ। এই বিষয়ে ভিএইচপি তরফে একটি প্রেস রিলিজে জানানো হয়েছে যে, করোনা অতিমারীর কারণে চলতি বছরRead More →

উৎসব পরে, রামনবমীর দিনেই সম্পূর্ণ লকডাউন এই রাজ্যে

রামনবমীর দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল পাঞ্জাবের তিন বড় শহরে। লকডাউন করা হয়েছে মোহালি, চন্ডীগড় ও হরিয়ানার পঞ্চকুলায়। রামনবমীর দিন এই শহরগুলিতে মহাধুমধামে পালিত হয় রামনবমী। ব্যাপক জমায়েত হয়। পাঞ্জাবে যেহেতু করোনা ইতিমধ্যেই বড় আকার ধারণ করেছে তাই সেই সমস্যা যাতে আরও বড় না হয় তাই এমন সিদ্ধান্ত নিয়েছেRead More →

সঠিক সময়ে অক্সিজেন, প্রাণ বাঁচল ৫০০ করোনা রোগীর

করোনায় দ্বিতীয় ঢেউয়ে কাবু দেশ। উদ্বেগ বাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র। হু-হু করে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় দিশেহারা গোটা দেশ। বাজারে ভ্যাক্সিন চলে আসলেও সেভাবে মিলছে না কোনও আশার আলো। বরং জীবাণুর সঙ্গে চলছে যমে-মানুষে টানাটানি। আর এই অবস্থায় করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসায় অক্সিজেনের ঘাটতি যেন গোদেরRead More →

এবার করোনার কবলে ধোনির বাবা-মা, ভরতি হাসপাতালে

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ কেকেআরের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ঠিক তার আগেই এল দুঃসংবাদ। করোনায় আক্রান্ত চেন্নাই অধিনায়কের বাবা পান সিং এবং মা দেবকী দেবী। রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। বেড়েই চলেছে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবারই যেমন স্বাস্থ্যমন্ত্রকRead More →

পশ্চিম দিল্লিতে ফার্ণিচার মার্কেটে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায় অবস্থিত ফার্ণিচার মার্কেটে। বুধবার ভোররাতে ফার্ণিচারের মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ২৮টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা। দমকল কর্মীদের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এইRead More →

করোনার ঊর্ধ্বগমন অব্যাহত, বাতিল ইউজিসি নেট পরীক্ষা

 ঊর্ধ্বগমন করোনার সংক্রমণ রুখতে একের পর এক পরীক্ষা বাতিল করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এবার আপাতত বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা। ২ মে হওয়ার কথা ছিল ইউজিসি নেট পরীক্ষা । শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন নেট বাতিল হয়ে যাওয়ার কথা। ভবিষ্যতে পরীক্ষা কবে হবে সেদিন আপাতত ঠিক হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সিRead More →

ভারতে ২৭.১০-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮৫.০১ শতাংশ

বাড়তে বাড়তে ভারতে ২৭.১০-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ এপ্রিল সারা দিনে ভারতে ১৬,৩৯,৩৫৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৭,১০,৫৩,৩৯২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৩৯,৩৫৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুনRead More →

করোনার দ্বিতীয় ঢেউ বুঝতে এবং সামলাতে কী করবেন, জানাচ্ছেন চিকিৎসকেরা

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নেওয়ার জন্য সরকারি উদাসীনতাকেই সবচেয়ে বেশি দায়ী করছেন বিদেশের চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। একই সঙ্গে ভারতে করোনার বাড়বাড়ন্ত আটকাতে সাধারণ মানুষের জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। হালে প্রকাশিত ওই প্রতিবেদনে বহু চিকিৎসকRead More →