অতিমারী আইন ভাঙলেই কড়া শাস্তি, করোনা কালে ভোটে জেলা প্রশাসনগুলিকে কড়া নির্দেশ কমিশনের

কোভিড (COVID-19) আবহে বঙ্গে ৮ দফা নির্বাচন নিয়ে আরও কড়া হল নির্বাচন কমিশন। অতিমারী আইনের ৫১ থেকে ৬০ নং ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবার চূড়ান্তভাবে কার্যকর করার জন্য জেলা প্রশাসনগুলিতে নির্দেশ দিল কমিশন। এই আইন লঙ্ঘন করলে কারাবাস এবং মোটা অঙ্কের জরিমানা হবে। করোনা আবহে ভোটপ্রচারে সংক্রমণ রুখতেRead More →

IPL 2021: ব্যাটে-বলে দুরন্ত প্রীতির পাঞ্জাব, আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে হার রোহিতদের

প্রথম ম্যাচে জয়ের পর টানা তিনটি ম্যাচে জয় অধরা ছিল। সবাই যখন ভাবছে আগের আইপিএলের খারাপ ফর্মই এবারও বজায় রেখেছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (Punjab Kings)। তখনই উলটপূরাণ। পাঁচবারের চ্যাম্পিয়ন এবং ধারেভারে অনেকটাই এগিয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হেলায় হারালেন কে এল রাহুলরা। ব্যাটে-বল, দুইয়ের লড়াইতেই হেরে গেলেন রোহিতRead More →

করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে চিকিৎসকরা চাইছেন রাজ্য়ে সাময়িক লকডাউন

২০২০-র লকডাউনের স্মৃতি আমাদের মন থেকে এখনও মুছে যায়নি। কারণ এখনও করোনা রাজ্যে দ্বিতীয় দফায় প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়েছে। তবে সম্প্রতি যে হারে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ হচ্ছে তাতে চিকিৎসকরা বলছেন সাময়িক লকডাউন করা জরুরি। চিকিৎসকদের যুক্তি, এর ফলে সংক্রমণের চেন ভেঙে যাবে। রাজ্যের চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়ার যে পরিস্থিতিRead More →

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৬৭ হাজার, মৃত ৭৭৩

করোনার সেকেন্ড ওয়েভ তছনছ করে দিচ্ছে মহারাষ্ট্রকে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার সংক্রমণের পরিসংখ্যানে চোখ কপালে ওঠার জোগাড়। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ৬৭ হাজার মানুষ। মৃত্যু ৭৭৩ জনের। সংক্রমণ মোকাবিলায় দিশেহারা দশা মহারাষ্ট্র সরকারের। রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি হাসাপাতলগুলিতে করোনা রোগীদের উপচে পড়া ভিড়। আইসিউ ICU বেড নিঃশেষের পথে। অক্সিজেনের জন্যRead More →

মাওবাদী ‘হামলা’য় লাইনচ্যুত ট্রেন, আটক যাত্রীদের উদ্ধারে নিরাপত্তারক্ষীরা

ফের ছত্তীসগড়ের দন্তেওয়াড়ায় মাওবাদী তৎপরতা। ফের একবার মাওবাদীদের ‘নিশানা’য় রেলপথ। তবে এবার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। রেল লাইন সরিয়ে বড়সড় আঘাত হানতে চাইছিল মাওবাদীরা। তবে শেষমেশ তারা সফল হয়নি। ট্রেন লাইনচ্যুত হলেও, যাত্রীদের কারও কোনও ক্ষতি হয়নি। ট্রেনের বগিতে আটকে পড়া ৩০ যাত্রীকেই উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। প্রত্যেককে নিরাপদে তাঁদের বাড়িতেওRead More →

দেশে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৩ শতাংশের বয়স ১০ বছরের নীচে

করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে গোটা দেশে। দেশজুড়ে সংক্রমণের বিদ্যুৎ গতি। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার কম বয়সীরাও আক্রান্ত হচ্ছেন। সেকেন্ড ওয়েভে ৪৫ বছরের নীচে ৬০ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। ছাড় পাচ্ছে না বাচ্চারাও। দেশের ৩ শতাংশ করোনা আক্রান্তের বয়স ১০-এর নীচে। সেই কারণেই এবার বাচ্চাদেরও কোভিড ভ্যাকসিন দেওয়ারRead More →

ঘাটতি মেটাতে জার্মানি থেকে আসছে ২৩টি অক্সিজেন উৎপাদক ভ্রাম্যমাণ প্ল্যান্ট

দেশে অক্সিজেন ঘাটতি মেটাতে জার্মানি থেকে আনা হচ্ছে অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট। ভ্রাম্যমাণ এই প্ল্যান্ট প্রতি মিনিটে ৪০ লিটার এবং প্রতি ঘণ্টায় ২৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এমন ২৩টি অক্সিজেন প্ল্যান্ট এক সপ্তাহের মধ্যেই এসে পৌঁছবে দেশে। এ ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্রে সইসাবুদের কাজ চলছে বলে জানিয়েছেনRead More →

বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র হবে মহারাষ্ট্রের জৈতাপুর, দাবি নির্মাতা ফরাসি সংস্থার

নির্মাণের কাজ শেষ হলে মহারাষ্ট্রের জৈতাপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র বিশ্বের বৃহত্তম তকমা পাবে। জৈতাপুর প্রকল্পে সহায়তাকারী ফ্রান্সের পরমাণু চুল্লি নির্মাতা সংস্থা ইডিএফ-এর তরফে এই দাবি করা হয়েছে। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এ সংক্রান্ত চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়ে যাবে’। আমেরিকার সংস্থা ‘জিই স্টিমRead More →

গাছপালা, কেঁচো, মৌমাছি, মাছ থেকেও কি মহামারি, অতিমারির দিন এসে গেল

সেই ভয়ঙ্কর দিন আর খুব বেশি দূরে নেই। শুধুই শিম্পাঞ্জি, শুয়োর, বাদুড় বা প্যাঙ্গোলিন নয়। এমন দিনও আসছে, যখন আশপাশের গাছপালা আর অসংখ্য অমেরুদণ্ডী প্রাণীর থেকেও লক্ষ কোটি ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর। তাদের সংক্রমণে অতিষ্ঠ হয়ে যাবে মানুষের জীবন, যাপন। হবে একের পর এক মহামারি। উপর্যুপরি অতিমারিও।Read More →

কোভিডে ‘মৃত্যুপুরী’ রাজধানী, জায়গা কুলোচ্ছে না শ্মশানে, লোকালয়েই গণচিতা

মাঝখানে সরু দেওয়াল। তার এক পাশে নিঝুম জনবসতি। আর এক পাশে জ্বলছে সারি সারি চিতা। ড্রোন থেকে তোলা অতিমারি-কালে রাজধানীর এমনই ছবি এ বার উঠে এল, যা নিউইয়র্কের স্মৃতি উস্কে দিচ্ছে। গত বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে এমন মৃত্যু মিছিলের দৃশ্য ধরা পড়েছিল নিউ ইয়র্কে। জায়গা কম পড়ায় থরে থরে কফিনRead More →