বিশ্বরেকর্ডের হ‍্যাটট্রিক করে জোড়া সোনা হাওড়ার ১৭ বছরের কোয়েলের, মাংস বিক্রেতার মেয়ে তবু নির্বিকার!

তিনটি বিশ্বরেকর্ড করল হাওড়ার ১৭ বছরের মেয়ে কোয়েল বর। মঙ্গলবার অহমদাবাদে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ‍্যাটট্রিক করে বঙ্গের কোয়েল। মোট ১৯২ কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ড করে কোয়েল। সেই সঙ্গে জিতে নেয় সোনাও। যুব ভারোত্তোলনে ৫৩ কেজি বিভাগে আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। কোয়েল সহজেই তা ভেঙে দেয়। ক্লিনRead More →

রোহিত বিদায় ত্বরান্বিত করতেই কি ভারতীয় ক্রিকেটে ব্রঙ্কো টেস্ট আমদানি! আদতে কী এই পরীক্ষা, ইয়ো ইয়ো টেস্টের সঙ্গে ফারাক কী

বিরাট কোহলি-রবি শাস্ত্রীর জমানায় শুরু হওয়া ইয়ো ইয়ো পরীক্ষা অতীত। কোচ গৌতম গম্ভীরকে সন্তুষ্ট করতে হলে ভারতীয় ক্রিকেটারদের এ বার থেকে উত্তীর্ণ হতে হবে ব্রঙ্কো পরীক্ষায়। ক্রিকেটারদের ফিটনেসের মান সর্বোচ্চ পর্যায় নিয়ে যেতে ভারতীয় ক্রিকেটে নতুন এই পরীক্ষা শুরু করতে চলেছেন গম্ভীর। ইয়ো ইয়োর থেকে খানিকটা কঠিন ব্রঙ্কো পরীক্ষা। ক্রিকেটRead More →

তিন বছরে দ্বিতীয় বার নির্বাসনের মুখে ভারতের ফুটবল ফেডারেশন, নির্বাচনের সময়সীমা বেঁধে দিল ফিফা, না মানলেই শাস্তি

তিন বছরে দ্বিতীয় বার ফিফার নির্বাসনের সামনে ভারতের ফুটবল ফেডারেশন। মঙ্গলবার রাতে ফিফা এবং এএফসি-র তরফে চিঠি পেয়েছে তারা। জানানো হয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ না হলে ফিফার শাস্তির মুখে পড়বে ফেডারেশন। সম্ভাব্য নির্বাসনের কথাও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, নতুন সংবিধান চূড়ান্তRead More →

কলকাতা লিগে জিতে শীর্ষে ইস্টবেঙ্গল, ডুরান্ড ফাইনালের পর আবার হার ডায়মন্ড হারবারের

কলকাতা লিগে জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে ৪ গোলে হারাল বিনো জর্জের দল। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির। অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হেরে গেল ডুরান্ড কাপ রানার্স ডায়মন্ড হারবার এফসি। দলগত শক্তির নিরিখে জর্জ টেলিগ্রাফের থেকে অনেক এগিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। ৪-০Read More →

জম্মুতে রেকর্ড বৃষ্টি! দুর্যোগের আগাম সতর্কবার্তার পরেও কেন চালু রাখা হয় বৈষ্ণোদেবী যাত্রা? ধসে ৩৪ জনের মৃত্যুতে প্রশ্ন

ভারী বৃষ্টিতে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীর। শ্রীনগরে ফুঁসছে ঝিলম নদী। জলস্তর বিপদসীমা ছুঁইছুঁই। অন্যদিকে মঙ্গলবারের ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। দুর্যোগে অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের মধ্যে বেশির ভাগই পুন্যার্থী। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে মঙ্গলবার জম্মুর রেইসি জেলায় অর্ধকুঁয়ারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামে। ওই ধসেরRead More →

২০২৮ সালের অলিম্পিক্স খেলতে চান এখন ৩৮-এর জোকোভিচ! রাফা-রজার-মারের মধ্যে প্রতিপক্ষ হিসাবে কাকে সর্বোচ্চ মর্যাদা দিলেন

অনেকেই বলছেন টেনিসজীবনের শেষ প্রান্তে নোভাক জোকোভিচ। কিন্তু ২২ বছর পেশাদার টেনিস খেলার পরও অবসরের কথা ভাবছেন না ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। জানিয়ে দিয়েছেন তিন বছর পরে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও খেলবেন তিনি। ইউএস ওপেনে খেলতে নামার আগে জয় শেঠির পডকাস্টে নিজের টেনিসজীবনের নানা কথা বলেছেন জোকার। উঠে এসেছে তাঁর স্বপ্নেরRead More →

‘শুধু রাশিয়ার তেল কেনা নয়’! ৫০ শতাংশ শুল্কের আরও কারণ জানালেন ট্রাম্পের অর্থসচিব স্কট

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে আর্থিক মদত দিয়েছে ভারত! এই অভিযোগে চলতি মাসের গোড়াতেই ভারতীয় পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। বুধবার ট্রাম্প সরকারের অর্থসচিব অর্থসচিব স্কট বেসেন্ট জানালেন, মস্কো থেকে তেল কেনাই নয়াদিল্লির উপর শাস্তিমূলক শুল্ক বলবতেরRead More →

চার নম্বরে আমার কাজ সহজ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ! কাকে কৃতজ্ঞতা জানালেন কোহলি?

গত রবিবার হঠাৎ অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পুজারা। ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটারের সিদ্ধান্ত বিস্মিত করেছে ক্রিকেট মহলকে। তাঁর দীর্ঘ দিনের সতীর্থ, বন্ধু বিরাট কোহলিও অবাক পুজারার অবসরে। দু’দিন পর নীরবতা ভেঙে কোহলি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁকে। কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পুজারার সঙ্গে পুরনো একটি ছবি ভাগ করে নিয়েছেন। টেস্টে ব্যাটRead More →

সহজ জয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ন্যাড়া মাথার আলকারাজ়, প্রত্যাবর্তনে লড়ে হার ভিনাসের

রেইলি ওপেলকার বিরুদ্ধে খেলতে নামার আগে কার্লোস আলকারাজ় যখন আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুশীলনে আসেন তখন তাঁকে দেখে চেনার উপায় নেই। কিছু দিন আগে সিনসিনাটি ওপেনেও এই চেহারা ছিল না তাঁর। কোথায় গেল তাঁর চুল? অনুশীলনে নামেন ন্যাড়়া মাথার আলকারাজ়। এই ছাঁটের নাম ‘বল্ড বাজ় কাট।’ সেই ছাঁটেই প্রথম রাউন্ডে ওপেলকাকেRead More →

কোচ হয়ে বাদ দিয়েছেন সুনীলকে, ভারতের দল ঘোষণার পর সেই ছেত্রীকে নিয়েই মুখ খুললেন খালিদ

নিজেই দল থেকে বাদ দিয়ে আবার নিজেই দরজা খোলা রাখছেন খালিদ জামিল। ভারতীয় দলের কোচ হওয়ার পর সুনীল ছেত্রীকে বাদ দিয়েছেন খালিদ। কাফা নেশনস কাপের ২৩ সদস্যের দলে নেই ভারতের হয়ে ৯৫ গোল করা সুনীল। যদিও ভারতের ফুটবল দলের প্রধান কোচ মনে করেন, তাঁর দলে এখনও সুনীলের জায়গা রয়েছে। সোমবারRead More →