দু’বার সোনা জিতেও রয়ে গিয়েছেন ব্রাত্য, টোকিওয় নামার আগে আক্ষেপের সুর প্যারালিম্পিয়ান দেবেন্দ্রর গলায়

টোকিওয় ভারতের সুদীর্ঘ ইতিহাসের দ্বিতীয় ব্যক্তিগত সোনা এনে দিয়ে বর্তমানে গোটা দেশের নয়নের মণি নীরজ চোপড়া। গোটা দেশের শুভেচ্ছায় ভাসছেন এই তরুণ জ্যাভলিন থ্রোয়ার। তবে এক জ্যাভলিন থ্রোয়ার যখন প্রচারের আলোয় জ্বলজ্বল করছেন, তখনই ভারতকে সোনা এনে দেওয়া আরেকজন সেই আলো থেকে বহু দূরে। রাজস্থানের দেবেন্দ্র ঝাঝারিয়া, প্যারালিম্পক্সে একবার নয়,Read More →

IND vs ENG: অশ্বিন না ইশান্ত? ধাঁধায় টিম ইন্ডিয়া, দেখুন লর্ডস টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

চোটের জন্য নটিংহ্যাম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তিনি ফিট হয়ে উঠলেও লোকেশ রাহুল ট্রেন্ট ব্রিজে রান পেয়ে যাওয়ায় ভারত লর্ডস টেস্টের ওপেনিং জুটিতে বদল করবে না নিশ্চিত। বরং বলা ভালো ভারতের ব্যাটিং অর্ডার অপরিবর্তিতই থাকছে লর্ডসের দ্বিতীয় টেস্টে। পূজারা, কোহলি ও রাহানে অটোমেটিক চয়েজ। ঋষভ পন্ত উইকেটকিপিংRead More →

সফলভাবে GSLV-F10 উৎক্ষেপণ ISRO-র, তবে ‘পুরোপুরি’ পূর্ণ হল না অভিযানের লক্ষ্য

সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল জিএসএলভি এফ১০/ইওওস-০৩ রকেটের। তবে সেই অভিযানের লক্ষ্য পুরোপুরি পূর্ণ হয়নি। যা চলতি বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরোর) দ্বিতীয় উৎক্ষেপণ ছিল। ছাব্বিশ ঘণ্টার কাউন্টাউন শেষে সোমবার ভোর ৫ টা ৪৩ মিনিটে  অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয় জিএলএসভি-এফ১০ রকেটকে। যেRead More →

World Ranking: টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের সুবাদে বিশ্বব়্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিলেন নীরজ চোপড়া

টোকিওর ট্র্যাকে দুরন্ত পারফর্ম্যান্সের পুরস্কারস্বরূপ অলিম্পিক্সের সোনার মেডেল গলায় ঝুলিয়েছেন নীরজ চোপড়া। এবার টোকিওয় সোনা জয়ের স্বীকৃতি মিলল জ্যাভেনিল থ্রো-র বিশ্বব়্যাঙ্কিংয়ে। টোকিও অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার বিশ্বব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন। প্রথম দশের বাইরে থেকে এক লাফে দু’নম্বরে চলে এলেন নীরজ। অলিম্পিক্সের আগে নীরজের বিশ্বব়্যাঙ্কিং ছিল ১৬। অলিম্পিক্সেরRead More →

উত্তরবঙ্গে অব্যাহত থাকবে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস

উত্তরবঙ্গে এখনই থামছে না ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি। আগামী সোমবার (১৬ অগস্ট) পর্যন্ত রাজ্যের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশ্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বিহার থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে উপরে বিস্তৃতRead More →

ক’ দিন আগে শিবপুরের ইতিহাসে ফার্স্ট ক্লাস গোল্ড মেডালিস্ট স্বর্ণালী সামন্ত এন আর এস-এ ডোমের চাকরির লাইনে দাঁড়িয়েছিলেন বলে প্রচুর হৈ চৈ হয়েছিল ।

ক’ দিন আগে শিবপুরের ইতিহাসে ফার্স্ট ক্লাস গোল্ড মেডালিস্ট স্বর্ণালী সামন্ত এন আর এস-এ ডোমের চাকরির লাইনে দাঁড়িয়েছিলেন বলে প্রচুর হৈ চৈ হয়েছিল । হওয়ারই কথা । তথ্য প্রকাশ্যে আসায় আমরা জানতে পেরেছিলাম মাত্র ৬ টি contractual পোস্টের জন্য ( যার মাইনে মাসে ১৫ হাজার) ৮ হাজার আবেদনকারীর মধ্যে ১০০Read More →

যারা মানুষের জন্যে ঝুঁকি নেওয়াকে বলো “ক্ষুদিরাম হওয়া” – তাদের জন্যে দিলাম বহু পরিচিত এই লেখাটি।

ক্ষুদিরাম বসুর ফাঁসির সময় দুজন বাঙালী উপস্থিত ছিলেন। একজন হলেন বেঙ্গলী কাগজের সংবাদদাতা ও উকিল উপেন্দ্র নাথ বসু আর অন্যজন হলেন ক্ষেত্রনাথ বন্দোপাধ্যায়। উপেন্দ্র নাথ বসু ক্ষুদিরাম বসুর ফাঁসি নিয়ে সেই সময় একটা লেখা লেখেন, নিচে রইল সেই লেখাটিই………… “মজঃফরপুরে আমাদের উকিলদের একটি ছোট্ট আড্ডা ছিল। আমরা প্রতি শনিবার সেখানেRead More →

POCSO আইনে ১৬ ঊর্ধ্বদের বিচার প্রাপ্তবয়স্কদের মতো করার প্রস্তাব খারিজ কেন্দ্রের

পকসো নিয়ে শিশু বিষয়ক সংসদীয় প্যানেলের প্রস্তাব খারিজ করল কেন্দ্র। স্বারাষ্ট্র বিষয়ক এই প্যানেল প্রস্তাব দিয়েছিল যে ধর্ষণের ক্ষেত্রে কোনও অভিযুক্ত যদি ১৬ ঊর্ধ্ব হয়ে থাকে, তাহলে তার বিচার প্রাপ্তবয়স্কদের মতো করা হোক। তবে নাবালক যৌন নিগ্রহ দমন আইনের বদল চেয়ে সংসদীয় প্যানেলের এই প্রস্তাবকে নাকচ করল কেন্দ্রীয় সরকার। এইRead More →

কেন্দ্রের দাবি মতো ৩ নয়, রাজ্যে ডেল্টা প্লাসে আক্রান্ত ১, দাবি পশ্চিমবঙ্গের

বাংলায় ডেল্টা প্লাসের হদিশ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক বাংলায় ডেল্টা প্লাসের অস্তিত্বের কথা জানালেও রাজ্যের তরফে তা অবশ্য অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার মধ্যে ২০টিতে হদিশ মিলেছে নয়া এই ভ্যারিয়েন্টের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনায় আক্রান্তদেরRead More →

বড়সড় শাস্তি কোহলিদের, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে। কাটা গেল কোহলিদের মূল্যবান পয়েন্ট। শুধু ভারতেরই নয়, বরং একই শাস্তি হয়েছে ইংল্যান্ডেরও। কেটে নেওয়া হয়েছে জো রুটদের ডব্লিউটিসি পয়েন্টও। নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হওয়ার পর ভারত-ইংল্যান্ড দু’দল নিজেদের মধ্যে ৪ পয়েন্ট করে ভাগ করে নেয়। তবে নটিংহ্যাম টেস্টেই স্লো ওভার-রেটের কবলেRead More →