Corona third wave: কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে তৈরি হচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিও

করোনার তৃতীয় ঢেউ এলে বেশি সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই মতো সরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়ানোর প্রস্তুতি তুঙ্গে। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে সতর্ক বেসরকারি হাসপাতালগুলিও। করোনার তৃতীয় ঢেউয়ে বেশি শিশুর আক্রান্ত হওয়ার আশঙ্কায় হাসপাতালের পরিকাঠামো বাড়ানো এবং কর্মচারীদের প্রশিক্ষণ এর উপর জোর দেওয়া হচ্ছে। গত দেড় দু’বছরেরRead More →

Coronavirus in India: ফের ৫ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, সামান্য কমলেও ২৪ ঘণ্টায় মৃত্যু ৮০০-র বেশিই

বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণ বাড়ল ৫ শতাংশ। সেই সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। মৃত্যু সামান্য কমলেও ৮০০-র উপরে। টিকাকরণও বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় কম হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। প্রবণতাRead More →

বিধিভঙ্গের জেরে কড়া ব্যবস্থা নিল RBI, জরিমানা SBI সহ ১৪ ব্যাঙ্কের

বিভিন্ন ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়মাবিধি লঙ্ঘন করার জন্য স্টেট ব্যাঙ্ক সহ ১৪টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের আর্থিক জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই ব্যাঙ্কগুলিকে ১৪.৫ কোটি টাকা দিতে হবে। এর মধ্যে ব্যাঙ্ক অফ বরোদাকে সর্বোচ্চ দুই কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।  বিজ্ঞপ্তি অনুযায়ী, একRead More →

১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ তো এরকম লেখেননি, বাবুলকে জবাব দিলীপের

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলেরই রাজ্য সভাপতির সমালোচনার মুখে বাবুল সুপ্রিয়। বুধবার কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর পোস্ট থেকে ইস্তফা দিয়ে সোশ্যাল সাইটে উষ্মা প্রকাশ করেন বাবুল। তাতেই আসানসোলের সাংসদকে পালটা আক্রমণ করেন দিলীপ। বাবুলকে তাঁর প্রশ্ন, ১২ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। আর কেউ তো একথাRead More →

SSKM হাসপাতালে ‘যৌন হেনস্থা,’ অভিযোগ তুলেছেন খোদ চিকিৎসক

২০২০ সালের ডিসেম্বর মাস। এসএসকেএম হাসপাতালের সিসিইউর এক চিকিৎসকের বিরুদ্ধে সহকর্মী মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছিল। জানুয়ারিতে এনিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। এদিকে সেই হেনস্থার অভিযোগ ওঠার পর প্রায় মাস ছয়েক কেটে গিয়েছে, এখনও সুবিচার পাননি ওই মহিলা চিকিৎসক। এমনটাই দাবি করা হচ্ছে। ওই মহিলা চিকিৎসককে বার বার ডেকে পাঠিয়েRead More →

Copa America 2021: কোয়ার্টারে চরম অখেলোয়াড়সুলভ আচরণ, ফাইনালেও জেসুসকে পাবে না ব্রাজিল

চলতি কোপায় স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে মেসির আর্জেন্তিনা এবং নেইমারের ব্রাজিল। তার আগে অবশ্য ব্রাজিল শিবিরের জন্য কিছুটা হলেও দুঃসংবাদ। মাঠে চরম অখেলোয়াড়সুলভ আচরণের জন্য তাদের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে প্রতিযোগিতা থেকেই সাসপেন্ড করা হয়েছে। যার ফলে আর্জেন্তিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ফাইনালে আর খেলা হবে না তাঁর। উল্লেখ্য, কোপা আমেরিকায় কলম্বিয়ারRead More →

প্রতারণা করতে রাজভবনের ভুয়ো ঠিকানা ব্যবহারের অভিযোগ সনাতনের বিরুদ্ধে

প্রতারণা করে জমি দখলে গিয়ে রাজভবনের ঠিকানা ব্যবহারের অভিযোগ আইনজীবী সনাতন রায়চৌধুরীর বিরুদ্ধে। পুলিশের দাবি, তাঁর দখল করা জমির প্রোমোটারের বাসস্থান হিসাবে যে ঠিকানা দিয়েছেন তিনি তা ভুয়ো। ওই ঠিকানা আসলে কারও বাড়ি বা অফিস নয়, রাজভবনের কর্মীদের আবাসন। গত ২৭ জুন দক্ষিণ কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেনের এক বাসিন্দা বাড়ি ফিরেRead More →

WB Budget 2021:স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড়ের প্রস্তাব, খরচ কমছে দলিল রেজিস্টেশনেও

একুশের নির্বাচনে বিপুল জয়। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। বিধানসভায় চলতি আর্থিক বছরের বাজেট পেশ করল সরকার। ঘোষণা করা হল চারটি নতুন প্রকল্প। কোভিড পরিস্থিতিতে জমি-বাড়ির কেনাবেচার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের প্রস্তাব দিল রাজ্য। ১০ শতাংশ খরচ কমছে দলিল রেজিস্ট্রেশনেও।  এবারের বাজেটে আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতিRead More →

চাকরি দেওয়ার নামে প্রতারণা, এবার সল্টলেকে পাকড়াও ভুয়ো ইডি অফিসার

দেবাঞ্জন দেব, সনাতন রায়চৌধুরী, রাধারানী বিশ্বাস-পুলিসের জালে একের পর এ জালিয়াত। এবার সল্টলেকে পাকড়াও ভুয়ো ইডি অফিসার। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে এই নকল ইডি অফিসারের বিরুদ্ধে। আজ সকালে সল্টলেকের পূর্বাচল ক্লাস্টারে হাতে নাতে ধরা পড়ে যায় সৌরভ শঙ্কর চৌধুরী নামে ওই প্রতারক। এলাকার এক ওষুধেরRead More →

Weather Report: দুপুরেই রাত নামে কলকাতায়, ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

দুপুরে হঠাৎই রাত নামে কলকাতায়। একের পর এক বাজে কেঁপে ওঠে শহর। সঙ্গে হতে থাকে ভারী বৃষ্টি।  বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই।  ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে প্রবল বৃষ্টি। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতা। এরপর থেকেই শুরু হয় টানা বৃষ্টিপাত। বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়ার সতর্কতা জারি করাRead More →