Monkeys snatched 2 month old: হনুমানের দল ২ মাসের ঘুমন্ত শিশুকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে যা করল… ভয়ংকর ঘটনায় মর্মান্তিক পরিণতি!

যোগীরাজ্যে ফের এক হাড়হিম করা তাজ্জব কাণ্ড। ২ মাসের ঘুমন্ত শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল হনুমানের দল। ছুঁড়ে ফেলল জলের ড্রামে। পরিণতি হল মর্মান্তিক। মৃত্যু হল ওই শিশুর। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। হনুমানের দলের এহেন ক্রমাগত আক্রমণ ও আতঙ্কের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ঘরে ঘুমাচ্ছিল ২ মাস বয়সী ওই শিশু। বাড়ি থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে হনুমানের দল জলভর্তি একটি পাত্রে ছুড়ে ফেলে দেয়। জলে ডুবে মৃত্যু হয় ওই শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। পরিবারের সদস্যরাRead More →

Garuda On Puri Jagannath Mandir Dhwaja: ঈগলের পরে গরুড়! পুরীর মন্দিরের পতিতপাবন ধ্বজায় এসে বসলেন বিষ্ণুর বাহন গরুড়! ঘোর কোনও বিপদের ইঙ্গিত?

 পুরীর জগন্নাথ মন্দির ভক্তদের জন্য চির-আকর্ষণের কেন্দ্র। চারধামের একধাম পুরীকে বৈকুণ্ঠধামও বলে। এবার কী ঘটল সেখানে? 1/7 মন্দিরে গরুড়পাখি ফের পুরীর জগন্নাথ মন্দিরে অভাবনীয় ঘটনা। মন্দিরের ধ্বজায় এসে বসল এক গরুড়। মঙ্গলবারই ঘটল এই আশ্চর্য ঘটনা। তখন মন্দিরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা দেখলেন সেই দৃশ্য। মুগ্ধ হলেন।    2/7 শুভRead More →

আবার অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, স্থিতিশীল হলেও আইসিইউতেই

মাত্র ন’দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। শুক্রবার ফের হাসপাতালে ভর্তি করাতে হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা জরুরি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাই আইসিইউ-তে রাখা হয়েছে অগ্নিমিত্রাকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরের দিকে নিজের বাড়িতেই অগ্নিমিত্রা অসুস্থ হয়ে পড়েন। স্নায়ুRead More →

পাকিস্তানের ছায়াযুদ্ধ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ নয়! সেনা সর্বাধিনায়কের তালিকায় প্রথম কী?

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বীকার করেছিলেন বছর তিনেক আগেই। চিনের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে শুক্রবার জানালেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘চিনের সঙ্গে সীমান্ত সমস্যার পরে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল পাকিস্তানের ছায়াযুদ্ধের মোকাবিলা করা।’’ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে একটি সভায়, জাতীয়Read More →

নতুন লাইনের চাপে এখনও দম বন্ধ ব্লু লাইনের! ভিড় কম, তবে সময়ের দফারফা! রিপোর্ট কার্ড লিখল আনন্দবাজার ডট কম

এক সপ্তাহ কেটে গিয়েছে। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। একে তো ভিড় কমেনি। সব লাইন মিলিয়ে যেখানে প্রতি দিন প্রায় ৮ লাখ যাত্রী যাতায়াত করেছেন, সেখানে শুধু ব্লু লাইনেই (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) যাত্রীর সংখ্যা ছিল ছ’লাখের কাছাকাছি। সেই ভিড় কোনওক্রমে সামলে দিতে পারলেও সময়ানুবর্তিতায় গোল্লা পাবেনRead More →

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন, কোথায় দেখা যাবে? আবার কবে ভারত থেকে দেখা যাবে ‘রক্তচাঁদ’

আকাশে থাকবে রক্তবর্ণ চাঁদ। কখনও হয়ে উঠবে ফ্যাকাশে। ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রবিবার রাত ৯টা থেকে গভীর রাত (ভারতীয় সময়) পর্যন্ত চলবে প্রক্রিয়া। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরেRead More →

কম্পন রুখতে মেট্রোর লাইনের নীচে আছে ‘ডিভাইস’! চলছে নজরদারি, দুর্গাপিতুরি লেনে কী কী পদক্ষেপ? জানালেন কর্তৃপক্ষ

বৌবাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের সমস্যা নিয়ে তৎপর মেট্রো কর্তৃপক্ষ। আনন্দবাজার ডট কম-এর খবর পড়ে বৃহস্পতিবারই তাঁরা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসেছেন। কোন বাড়িতে কতটা ফাটল, মেট্রো চললে কতটা কম্পন অনুভূত হচ্ছে, সরেজমিনে দেখে এসেছেন শীর্ষ প্রযুক্তিবিদেরা। শুক্রবার আনন্দবাজার ডট কম-কে মেট্রো কর্তৃপক্ষ জানালেন, নজরদারি চলছে। যে সমস্ত বাড়িতেRead More →

জিএসটি ২.০ মধ্যবিত্তকে অনেক সুরাহা দেবে! বললেন নির্মলা, জিএসটি ৩.০-তে কী কী থাকবে, জানিয়ে রাখলেন তা-ও

জিএসটি ১.০ ছিল অভিন্নতার প্রতীক। জিএসটি ২.০ জোর দিয়েছে সরল ব্যবস্থায়। জিএসটি ৩.০ নজর দেবে আরও স্বচ্ছতায়। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জিএসটি ২.০ অর্থাৎ, নয়া কাঠামো আগামী ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে। তার আগে নির্মলা জানালেন, নতুন কাঠামো গোটা জিএসটি ব্যবস্থাকে আরও সরল করবে। তাতে সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীরা,Read More →

‘ভারত আর রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেললাম’! হঠাৎ মোদী-পুতিন-জিনপিঙের ছবি দিয়ে কিসের ইঙ্গিত ট্রাম্পের

গভীর এবং অন্ধকারতম চিনের মধ্যে হারিয়ে গিয়েছে ভারত আর রাশিয়া। শুক্রবার সমাজমাধ্যমের পোস্টে হঠাৎ এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করলেন। তিন দেশকে একসঙ্গে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর এই পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি এসসিও সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেRead More →

ভারতীয় দল স্পনসর হারাতেই জার্সির দাম কমল ৮০ শতাংশ! কত টাকায় বিক্রি হচ্ছে কোহলিদের জার্সি

কয়েক দিন পরেই শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর। অনেক কম দামে ভারতীয় ক্রিকেটারদের জার্সি কিনতে পারবেন তাঁরা। ‘ড্রিম ১১’ আর ভারতীয় ক্রিকেট দলের স্পনসর নেই। তারা সরে দাঁড়াতেই ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম কমে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের জার্সির নির্মাতা অ্যাডিডাস। তারা জানিয়েছে, ‘ড্রিম ১১’ লেখা জার্সিরRead More →