বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। উত্তর-উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে প্রথমে তীব্র এবং পরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘অ্যাকভান’। শুক্রবার দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তার। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর নজরRead More →

দিল্লিতে ঢুকেই বাড়ছে যমুনার দূষণ! বিজেপির ৬০ শতাংশ সাফাইয়ের দাবির মধ্যেই সামনে এল পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান

যমুনা নদীর দূষণ নিয়ন্ত্রণ নিয়ে দিল্লির রাজনীতিতে বিজেপি ও আম আদমি পার্টির (আপ) মধ্যে চাপানউতর অব্যাহত। বিজেপির দাবি, গত দেড় বছরে যমুনার অর্ধেকেরও বেশি অংশ পরিষ্কার করা হয়েছে। এমনকি নদীতে নেমে জল খাওয়ার ভিডিয়ো প্রকাশ করে নিজেদের দাবির স্বপক্ষে প্রচারও চালিয়েছেন দলের এক সাংসদ। অন্য দিকে, বিজেপির এই দাবি মানতেRead More →

জামিনের পরেই ‘পার্টি’, সঙ্গীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র? রতনের এনকাউন্টার ঘিরে একাধিক প্রশ্ন

বোলপুর সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর রতন শেখের জন্য বাইরে অপেক্ষা করছিলেন তাঁর কয়েক জন সঙ্গী। জেল থেকে বেরিয়েই তাঁদের সঙ্গে নিয়ে বোলপুরের লায়েকবাজারের ডেরায় চলে যান তিনি। পুলিশের দাবি, সেখানে ‘পার্টি’ করার পর এক সঙ্গীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পান রতন। সেই অস্ত্র দিয়েই সন্ধ্যায় শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎRead More →

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দিশাহারা মেয়ে অর্পিতা, বাবাই ছিলেন সরকারি চাকরির স্বপ্ন দেখার অনুপ্রেরণা

বাবাই ছিলেন জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। পড়াশোনায় ভাল মেয়ে, তাই তাঁকে সরকারি চাকরির জন্য তৈরি করতে চেয়েছিলেন বাবা। প্রতিটি পদক্ষেপে উৎসাহ জুগিয়েছেন, বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু আচমকাই থেমে গেল সেই স্বপ্নের পথ। পানিহাটিতে বিজেপির অন্তর্দলীয় সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে মৃত্যু হয়েছে বিজেপিকর্মী অরূপ সাহার। বাবাকে হারিয়ে কার্যত দিশাহারা দ্বাদশRead More →

শিল্পায়ন ও কর্মসংস্থানে জোর, আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মসংস্থানমূলক উদ্যোগ ‘পেস’ (পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট)-এর মঞ্চ থেকে রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মেদিনীপুরে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়ে পূর্বতন সরকারের শিল্পনীতি ও কর্মসংস্থান নিয়ে সমালোচনা করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতিরRead More →

প্যারিসে বিলাসবহুল হোটেল খুলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, থাকছে ২১০টি ঘর

জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছেন কিছু দিন আগেই। ফুটবলজীবনের বাইরেও এ বার ব্যবসায় মনোযোগ বাড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি সিনেমা প্রযোজনার কাজে হাত দেওয়ার পর এ বার হোটেল ব্যবসা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার। প্যারিসে বিপুল অর্থ বিনিয়োগ করে একটি বিলাসবহুল হোটেল তৈরি করছে তাঁর সংস্থা। পেস্তানা গ্রুপের সঙ্গেRead More →

২০৩৫ পর্যন্ত আইসিসির বড় প্রতিযোগিতার সূচি ঘোষণা, ২০২৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে

আগামী বছর এক দিনের বিশ্বকাপ এবং তার পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আগেই জানা গিয়েছিল। এ বার ২০৩৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক বড় প্রতিযোগিতার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হল। এর মধ্যে রয়েছে এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পাশাপাশি, ২০২৯ সালেরRead More →

দারিদ্রের দিন বদলেছে, তবু পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে মাওবাদী আতঙ্কের ছায়া

‘‘একবেলা খেতে পেতাম। কোনও কোনও দিন তা-ও জুটত না। কেন্দুফল খেয়ে, কুল খেয়ে পেট ভরাতাম।’’ পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম ধাদকার বাসিন্দা কালীপদ প্রামাণিকের কথায় উঠে এল একসময়ের অভাব-অনটনের ছবি। ওসি নীলমাধব দাসের বধ্যভূমি হিসেবে পরিচিত কাঁটাগোড়ার জঙ্গলে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। অন্তত দু’বেলা খাবার ও ন্যূনতম পোশাকের অভাবRead More →

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়, ফাইনালের আগ্রাসী উচ্ছ্বাস নিয়ে বিতর্কে মুখ খুললেন মোহিত

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে হারিয়ে শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ফাইনালে জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উচ্ছ্বাস ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে ভারতীয় দলের এই উদ্‌যাপনকে অনেকেই বাড়াবাড়ি বলে মনে করছেন। যদিও সেই অভিযোগ মানতে নারাজ ফাইনালের অন্যতম নায়ক মোহিত উলভা। তাঁর দাবি, গ্রুপ পর্বেRead More →

অতি তীব্র ঘূর্ণিঝড়ের চোখরাঙানি অন্ধ্র উপকূলে, বৃহস্পতিবার আছড়ে পড়ার আশঙ্কা! বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সাধারণ ভাবে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিকRead More →