IND vs SA: লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতের T20 দলে উমরান-অর্শদীপ, IPL-এর পারফর্ম্যান্স দিয়ে জাতীয় দলে ফিরলেন কার্তিক

আইপিএলের পরেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য জাতীয় নির্বাচকরা দল ঘোষণা করেন রবিবার। লোকেশ রাহুলের নেতত্বে ভারতের টি-২০ স্কোয়াডে জায়গা করে নেন উমরান মালিক ও অর্শদীপ সিং। আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে টি-২০ দলে ফিরে আসেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সংক্ষিপ্তRead More →

চাপের সামনে আত্মসমর্পণ করেছেন, বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন: দিলীপ

প্রশাসনিক চাপের সামনে আত্মসমর্পণ করেছেন অর্জুন সিং। তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছে তাঁকে। রবিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এমনই বললেন বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ। অর্জুনকে তাঁর প্রশ্ন, পাটশিল্প নিয়ে এত উচাটন হলে এতদিন চুপ ছিলেন কেন? রবিবার বিকেলে কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে দলবদল করেন অর্জুন। এর পরRead More →

SSC: কী ভাবে ধরা পড়ল এসএসএসি-র ‘দুর্নীতি’! কী ভাবে এগোল মামলা আর তদন্ত

হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে শুক্রবার চাকরি যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। যে ঘটনা নিয়ে রাজ্যের শিক্ষামহল তথা রাজনৈতিক মহল তোলপাড় হয়। এক দিনে তো এই মামলার রায় প্রকাশিত হয়নি। এর নেপথ্যে ছিল দীর্ঘ দিনের কাহিনি। দেখে নেওয়া যাক, কোন পথে এল এইRead More →

Qutab Minar: এএসআইকে খননের পর রিপোর্ট দিতে নির্দেশ কেন্দ্রের, জ্ঞানবাপীর পর বিতর্কে কুতুব মিনার

জ্ঞানবাপীর পর এ বার বিতর্কের কেন্দ্রে কুতুবমিনার। হিন্দু দেবতার বিগ্রহ উদ্ধার হওয়ার পর কিছুদিন ধরেই দাবি উঠিছিল দিল্লির ওই বৈগ্রহিক মিনার আসলে হিন্দুরাজা বিক্রমাদিত্য তৈরি করিয়েছিলেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সস্কৃতি মন্ত্রক ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগকে (এএসআই) বিষয়টি সমীক্ষা করে দেখতে খননের নির্দেশ দিয়েছে। সংস্কৃতি সচিব গোবিন্দমোহন শনিবার কুতুব মিনার এলাকারRead More →

IPL 2022: কলকাতায় এসে কোন কাজে ব্যস্ত ঋদ্ধি, শামিদের গুজরাত

আইপিএলের প্রথম কোয়ালিফায়ার খেলতে শনিবারই কলকাতায় চলে এসেছে গুজরাত টাইটান্স। কালবৈশাখীর কারণে বিমান নামতে কিছুটা দেরি হলেও, সন্ধে সাতটা কলকাতায় পৌঁছে যান ঋদ্ধিমান সাহারা। পর দিন সকালেই হোটেলের বাইরে গলফ খেলায় মেতে উঠলেন কিছু ক্রিকেটার। চুটিয়ে গলফ খেলে নিজেদের শান্ত রাখতে চাইলেন তাঁরা। গুজরাতের তরফে পোস্ট করা একটি ভিডিয়োয় ম্যাথুRead More →

BCCI: পুজারা ফিরলেও বাদ রহাণে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষিত

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে একমাত্র টেস্টের দল ঘোষণা করে দিল ভারত। প্রত্যাশিত ভাবেই সেই দলের অধিনায়ক রোহিত শর্মা। বিদেশের মাটিতে প্রথম বার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত। টেস্ট দলে দু’টি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়ার পর আবার দলে ফিরলেন চেতেশ্বর পুজারা। এ ছাড়াও, টেস্ট দলেRead More →

Jeetu Kamal: ‘অপরাজিত’র আসল নায়ক রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু, বললেন ‘সত্যজিৎ’ জীতু কমলও

জীতু কমল থেকে সত্যজিৎ রায় হয়ে ওঠা। অনেকটা পিছু হাঁটা, অনেকটা অন্য রকম পথ। বেমানান লাগতেই পারত, বিতর্কের ঝড়ও বয়ে যেতে পারত। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া বলছে, গরমিল নেই কোথাও। সত্যজিৎ-রূপী জীতুতে একাত্ম হতে পারছেন সকলেই। কিন্তু কী ভাবে এমন অসম্ভবকে সম্ভব করে ফেললেন পরিচালক অনীক দত্ত? কেন, রূপটান শিল্পী সোমনাথRead More →

Rabindra Sarobar: রোয়িং ক্লাবের দুর্ঘটনায় এক গুচ্ছ প্রশ্ন, উত্তর খুঁজল আনন্দবাজার অনলাইন

শনিবার বিকালে রবীন্দ্র সরোবরে দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিল। দুর্ঘটনার দায় কার, তা নিয়ে বিভিন্ন পক্ষের নানা মন্তব্য শোনা গিয়েছে ইতিমধ্যেই। তবু স্বপ্ন দেখা দুই কিশোরের এই পরিণতি কি কোনও ভাবেই এড়ানো যেত না? সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে এসেছে, তা হল রবীন্দ্র সরোবরে কেন উদ্ধারকারীRead More →

Gama Pehlwan Google Doodle: গুগল খুললেই গদা হাতে দাঁড়িয়ে এক পালোয়ান, ডুডলে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হল কাকে?

গুগলে গেলেই আজ দেখতে পাবেন গদা হাতে এক পালোয়ান দাঁড়িয়ে আছেন। ডুডলে সেই পালোয়ান কে জানেন? ভারতের বিখ্যাত পালোয়ান গামাকে এদিন শ্রদ্ধার্ঘ্য জানাল গুগল। কোনও দিন এই কুস্তিগির কোনও ম্যাচ হারেননি। ব্রুস লি-ও নাকি গুণমুগ্ধ ছিলেন গামা পালোয়ানে। এহেন গামা পালোয়ানকে তাঁর ১৪৪তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে ডুডল তৈরি করলRead More →

এবার কি শাহরুখের KKR-র সঙ্গে যুক্ত হবেন আমির? রিঙ্কুর প্রশংসার মধ্যে কী ইঙ্গিত?

আগামী বছর কি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে যুক্ত হবেন আমির খান? নয়া একটি ভিডিয়ো দেখে এমনই প্রশ্ন জাগল নেটিজেনদের একাংশের মনে। যদিও বিষয়টি নিয়ে কেকেআরের তরফে কোনও মন্তব্য করা হয়নি। শনিবার শাহরুখ খান এবং জুহি চাওলার দল কেকেআরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমিরের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে লখনউRead More →