ভোট উৎসবে বাড়ি ফেরার স্বস্তি: এপ্রিলের নির্বাচনে ২৮টি স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ঘরমুখো মানুষের জন্য বড়সড় সুখবর দিল ভারতীয় রেল। কর্মসূত্রে বা অন্য কারণে ভিন্‌রাজ্যে থাকা ভোটাররা যাতে নিজ রাজ্যে ফিরে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য এপ্রিল মাসজুড়ে একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গেRead More →

বঙ্গ বিজেপির ‘মুখ’ কি শুভেন্দুই? শাহের ‘চার্জশিট’ ও বক্তব্যে বিরোধী দলনেতার গুরুত্বে সিলমোহর

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর প্রথমবার রাজ্য সফরে এসে অমিত শাহ যে রণকৌশল প্রদর্শন করলেন, তাতে বঙ্গ বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর ‘ওজন’ নিয়ে জল্পনা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। যদিও দলগতভাবে বিজেপি এখনও কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে শাহের বক্তব্যে এবং দলের প্রকাশিত ‘চার্জশিট’-এ শুভেন্দুর বিশেষ উল্লেখ আগামীরRead More →

রাজ্যে প্রকাশ পেল তৃতীয় অতিরিক্ত ভোটার তালিকা: ৩৮ লক্ষ নামের নিষ্পত্তি করল কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা সংশোধনের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে নির্বাচন কমিশন। শনিবার রাতে কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হলো তৃতীয় অতিরিক্ত ভোটার তালিকা। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই নিয়ে তিন দফায় অতিরিক্ত তালিকা প্রকাশ করল কমিশন। ধাপে ধাপে তালিকা প্রকাশ কমিশন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টেরRead More →

জ্বালানির কাঠ শুকানো নিয়ে তুতো ভাইদের বিবাদ, মুর্শিদাবাদে লাঠির আঘাতে প্রাণ গেল দাদার

রান্নার গ্যাসের সংকটের জেরে বিকল্প জ্বালানি হিসেবে সংগ্রহ করা কাঠ শুকানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। দুই তুতো ভাইয়ের বিবাদের জেরে মর্মান্তিক মৃত্যু হলো একজনের। শুক্রবার মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত এক গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শুদ্ধধন মাঝি। ঘটনার সূত্রপাত স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রান্নার গ্যাসের অভাব দেখাRead More →

বাসন্তীকাণ্ডে কড়া কমিশন: আইসি সাসপেন্ড, শুরু বিভাগীয় তদন্ত; দায়িত্বে এলেন প্রবীর ঘোষ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে অশান্তি এবং পুলিশ নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন। শুক্রবার অভিজিৎ পালের পরিবর্তে প্রবীর ঘোষকে বাসন্তী থানার নতুনRead More →

১০ দিনের মধ্যে গ্রেফতারির কড়া নির্দেশ: ভোটের আগে পুলিশ ও প্রশাসনের জন্য ১৬ দফার ‘অ্যাকশন প্ল্যান’ কমিশনের

লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজিরবিহীন কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের শীর্ষমহল থেকে শুরু করে নিচু তলার কর্মীদের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। কমিশনের সাফ বার্তা, অপরাধ দমনে কোনো রকম আপস করা হবে না এবং নির্দেশ অমান্য করলে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।Read More →

পাল্লা ও গতিতে নয়া রেকর্ড: ৮০০ কিমি লক্ষ্যভেদে সক্ষম ‘হাইপারসনিক’ ব্রহ্মস পেতে চলেছে ভারতীয় সেনা

প্রতিরক্ষা ক্ষেত্রে এক বিশাল উল্লম্ফনের পথে ভারত। শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুতগতিসম্পন্ন ‘সুপারসনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর পাল্লা এবার দ্বিগুণ হতে চলেছে। শুধু পাল্লা বাড়ানোই নয়, ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে এবার ‘হাইপারসনিক’ (শব্দের চেয়ে অন্তত ৫ গুণ দ্রুতগতি সম্পন্ন) স্তরে উন্নীত করার লক্ষ্যে মস্কোর সঙ্গে নতুন চুক্তির নীতিগত সিদ্ধান্তRead More →

জ়োজিলা পাসে ভয়াবহ তুষারধস: শ্রীনগর-লেহ জাতীয় সড়কে মৃত অন্তত ৭, নিখোঁজ ও আহতের উদ্ধারে নামল সেনাবাহিনী

প্রাকৃতিক দুর্যোগের কবলে ভূস্বর্গ। শুক্রবার বিকেলে শ্রীনগর-লেহ জাতীয় সড়কের জ়োজিলা গিরিপথে ভয়াবহ তুষারধসের জেরে প্রাণ হারালেন অন্তত সাত জন। তুষারস্তূপের নীচে একাধিক যানবাহন চাপা পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্রRead More →

গ্লোবসিন বিজনেস স্কুলের ২২তম সমাবর্তন: ২৫ বছরের সাফল্য উদ্‌যাপন ও ৩০০ পড়ুয়াকে সম্মাননা

কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ক্রিস্টাল হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ‘গ্লোবসিন বিজনেস স্কুল’ (GBS)-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানটি শুধুমাত্র শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন নয়, বরং ম্যানেজমেন্ট শিক্ষায় প্রতিষ্ঠানের ২৫ বছরের গৌরবময় যাত্রার মাইলফলক হিসেবেও চিহ্নিত হয়ে থাকল। এদিন ২০২৩-২৫ ব্যাচের ৩০০-রও বেশি কৃতী শিক্ষার্থীর হাতে ডিপ্লোমা তুলে দেওয়া হয়।Read More →

প্রশিক্ষণ কেন্দ্রে ‘মুখ্যমন্ত্রীর প্রচার’, প্রতিবাদী শিক্ষককে ‘মারধর’: বিডিও-কে শোকজ ও দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর

ভোটের প্রশিক্ষণে সরকারি প্রকল্পের ভিডিও দেখানো এবং তার প্রতিবাদ করায় এক শিক্ষককে মারধরের ঘটনায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালি ব্লকের বিডিও (BDO) সায়ন্তন ভট্টাচার্যকে শোকজ করার পাশাপাশি বিডিও অফিসের দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই দুই কর্মীকে সাসপেন্ড করার প্রক্রিয়াও শুরু করেছে জেলা প্রশাসন। ঘটনারRead More →