শহরে আবার ইডি অভিযান, সল্টলেকে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, নজরে নথি

শহরে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তল্লাশি অভিযান। এ বার সল্টলেকে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করল ইডি। সূত্রের খবর, পাচার সংক্রান্ত বিশেষ কিছু নথির জন্যই শুক্রবার সকাল থেকে চলছে তল্লাশি। শুক্রবার সকালে ইডির চারটি দল কলকাতা ও সল্টলেকের বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু করে। এর মধ্যে সল্টলেকের এইচবি ব্লকেRead More →

ইমরানের উপর হামলা হতে পারে আগে থেকেই আন্দাজ করেছিল পুলিশ, দাবি পাক সংবাদমাধ্যমের

ইমরান খানের উপর যে হামলা হতে পারে, তা নাকি আগে থেকেই আন্দাজ করেছিল পুলিশ। আর সেই মর্মে জারি করা হয়েছিল সতর্কতাও। কিন্তু তৎসত্ত্বেও বিপদ এড়ানো গেল না। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে এমনটাই। ইমরানের উপর হামলার বিষয়ে গুজরনওয়ালা সিটি পুলিশের তরফে ১ নভেম্বরই সতর্কতা জারি করা হয়েছিল। এইRead More →

ধর্ষকদের জনসমক্ষে ফাঁসিতে ঝোলান! ধর্ষণের মতো অপরাধ কমাতে তালিবানি ফতোয়া মধ্যপ্রদেশের মন্ত্রীর

যৌনঅপরাধ রুখতে ধর্ষকদের সকলের সামনে ফাঁসিতে ঝোলানোর মতো তালিবানি নিদান দিলেন মধ্যপ্রদেশের এক মহিলা মন্ত্রী। বৃহস্পতিবার রাজ্যের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী ঊষা ঠাকুরের দাবি, এ শাস্তি দিলে তবেই সমাজে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া যাবে। মূলত তালিবানরাই এমন শাস্তি দেয়। এ হেন শাস্তি বলবৎ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজRead More →

পুরো স্কুলই হাপিশ করে দিল চোরের দল! জানলা-দরজা, ইট, বাদ গেল না কিছুই

গাড়ি, গয়না বা টাকা চুরির মতো ঘটনা শোনা যায় হামেশাই। বাড়িতে ঢুকে চুরির ঘটনাও নেহাত কম শোনা যায় না। স্কুলে চুরি হয়েছে, এমন ঘটনার কথাও শোনা যায়। কিন্তু তা বলে গোটা স্কুলকে হাপিশ করে দিয়েছে চোর, এমন ঘটনা আগে কখনও শুনেছেন? অবিশ্বাস্য লাগলেও, এমনই ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি স্কুলে। ব্রিটিশRead More →

বেতন পাননি শিক্ষক-শিক্ষাকর্মীরা, ক্লাসের ফাঁকেই প্রতিবাদ, ‘অচলাবস্থা’ পাঠভবনে

পুজোর পর স্কুল খুললেও বেতন পাননি কলকাতার পাঠভবন স্কুলের শিক্ষকরা। তাঁদের দাবি ‘আর্থিক, প্রশাসনিক অচলাবস্থা’ তৈরি হয়েছে স্কুলে। আশঙ্কা ভবিষ্যতেও এ রকম হতে পারে। তাই ক্লাস করানোর মাঝেই স্কুলের সামনে প্রতিবাদে শামিল হচ্ছেন তাঁরা। টিচার ইন চার্জ জানিয়েছেন, বিষয়টি আদালতে বিচারাধীন। তবে যত দ্রুত সম্ভব শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন মিটিয়েRead More →

পায়ে বিষাক্ত বিছের কামড়, সাত বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল বালক

জুতো পরার সময় পায়ে বিষাক্ত বিছের মোক্ষম কামড়। সাত বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ব্রাজিলের সাও পাওলোর সাত বছরের এক বালকের। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট অনুযায়ী, ২৩ অক্টোবর লুইজ মিগুয়েল ফুর্তাদো বারবোসা নামের ওই বালকের পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল। বাড়ি থেকে বেরনোর আগে জুতো পরার সময় সে যন্ত্রণায়Read More →

ভারতের গ্রুপের অঙ্ক জমিয়ে দিল পাকিস্তান, বাবররা জেতায় কে কোথায় দাঁড়িয়ে

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ ২-এর অঙ্ক জমিয়ে দিল পাকিস্তান। এই জয়ের ফলে নিজেদের শেষ চারে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন বাবর আজমরা। সেই সঙ্গে এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের। পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে, দেখে নেওয়া যাক। ভারত: চার ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছেRead More →

গুলিবিদ্ধ ইমরান খানের প্রথম প্রতিক্রিয়া, আল্লা আমায় আরও একটা জীবন দিলেন!

বরাত জোরে বেঁচে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সে জন্য বরাত নয়, ঈশ্বরকেই ধন্যবাদ জানালেন তিনি। একটি বিবৃতি দিয়ে সে কথা জানালেন। ডান পায়ে বুলেট লেগে এখন লাহোরের হাসপাতালে চিকিৎসাধীন ইমরান। বিবৃতিতে ইমরান জানিয়েছেন, ‘‘আল্লা আমায় আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।’’ ঘটনায় জখম ইমরানেরRead More →

৫ নভেম্বর মালবাজারে মমতার পাল্টা সভা করছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গের মালবাজারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা হচ্ছে না। বিজেপি সূত্রে তেমনই জানা গিয়েছে। এ বছর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মালবাজারে হড়পা বাণে মারা যান কয়েক জন। পরে সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, শিলিগুড়িতে পুলিশের একটি বিজয়া সম্মেলনীতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারকেRead More →

মৃত্যু নিশ্চিত ছিল, এই যুবকই বাঁচিয়ে দিলেন ইমরান খানকে, নায়কের সংবর্ধনা পাচ্ছেন তিনি

ইমরান খানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর তিরিশের এক যুবক। ইমরানের উপর যখন গুলি হামলা চালানো হচ্ছে, তখন হামলাকারীর পিছনেই ছিলেন তিনি। ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ছ’রাউন্ড গুলি। যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত। তবে লাগেনি। বদলে গুলি এসে লাগে ইমরানেরRead More →