ভারতের জি-২০ এজেন্ডা হবে অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী ও কর্মমুখী : প্রধানমন্ত্রী

আগামী এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করছে ভারত। গৌরবের এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ভারতের জি-২০ এজেন্ডা হবে অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী ও কর্মমুখী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। সভাপতিত্বের সময় ভারত সমগ্র দেশের একাধিক স্থানে ৩২টি বিভিন্নRead More →

কোভিড সংক্ৰমণ বাড়লেও নিয়ন্ত্রণেই; ভারতে করোনায় মৃত্যু আরও দু’জনের, সক্রিয় রোগী ৪,৭৬৭

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯১ জন, যা আগের দিনের তুলনায় একটু বেশি। বুধবার সারা দিনে ভারতে দু’জন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিনRead More →

শ্রদ্ধা হত্যা মামলা: আফতাবের নারকো টেস্ট চলল দুই ঘণ্টা ধরে

শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবকে বৃহস্পতিবার দিল্লির তিহার জেল থেকে নারকো টেস্টের জন্য রোহিণীর আম্বেদকর হাসপাতালে আনা হয়েছিল, যেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে দুই ঘণ্টা ধরে নারকো পরীক্ষা করা হয়েছিল। এর আগে রোহিণীর এফএসএল অফিসে পাঁচবার আফতাবের পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। এ সময় আফতাবের ওপর হামলার আশঙ্কায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করাRead More →

গয়না বড়ি/নকশি বড়ির কথা

কলাই ডাল বাটা দিয়ে গয়নার আদলে সুন্দর ডিজাইন করে পূর্ব মেদিনীপুরের মেয়েরা যে আলঙ্কারিক বড়ি দেয়, তাকে ‘গয়না বড়ি’ বলে। গয়না বড়িতে হরেকরকমের নকশা-চিত্রণ ব্যবহার হয় বলে, একে ‘নকশি বড়ি’ -ও বলা হয়। শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর একে বলতেন। রবীন্দ্রনাথ, শিল্পাচার্য নন্দলাল বসু, চিত্রপরিচালক সত্যজিৎ রায়, অধ্যাপক দেবপ্রসাদ ঘোষ প্রমুখ ব্যক্তিRead More →

পোস্টেজ স্ট্যাম্প ও কারেন্সি নোটে জগদীশচন্দ্র

ভারতীয় ডাকবিভাগ ১৯৫৮ সালের ৩০ শে নভেম্বর ১৫ নয়া পয়সা মূল্যের নীল-সাদা বর্ণে একটি ডাকটিকিট ছাপায়, সেখানে তাঁর জীবনকাল উল্লেখ আছে (৩০-১১-১৮৫৮ — ২৩-১১-১৯৩৭)। টিকিট প্রকাশের সঙ্গে প্রথম দিনের আবরণী বা খাম ছাপানো হয়। সেখানে তাঁর আবিষ্কৃত মাইক্রোওয়েভ অ্যাপারেটাসের ছবি আছে। ভারতীয় ডাকবিভাগ তাঁর স্মরণে একটি বিশেষ আবরণী বা স্পেশালRead More →

সৌদি আরবকে উড়িয়ে দিল মেক্সিকো, তাও ফিফার নিয়মে শেষ ষোলোয় যাওয়া হল না ওচোয়াদের

বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে হলে জেতা ছাড়া কোনও উপায় ছিল না মেক্সিকোর। অন্য দিকে সৌদি আরবকেও জিততে হত। মরণ বাঁচন ম্যাচে শেষ পর্যন্ত জিতল মেক্সিকো। ২-১ গোলে সৌদিকে হারালেও শেষ ষোলোয় যাওয়া হল না মেক্সিকোর। আর্জেন্টিনার পরে দ্বিতীয় দল হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে গেল পোল্যান্ড। অন্য দিকে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারালেওRead More →

জিবুতিতে চিনা নৌঁঘাটির উপগ্রহচিত্রে উদ্বেগ আমেরিকার, সতর্কবার্তা ভারতীয় নৌসেনাকে

নৌঘাঁটি নির্মাণের কাজ শুরু হয়েছিল এক দশক আগেই। আফ্রিকা উপকূলের দেশ জিবুতির সেই ঘাঁটিতে চিনা ফৌজ এ বার যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েনের কাজ শুরু করেছে বলে দাবি করল আমেরিকার প্রতিরক্ষা দফতর। এর ফলে অদূরের ভারত মহাসাগরীয় এলাকায় চিনা প্রভাব বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। চলতি সপ্তাহেRead More →

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা, অ্যালিস্টার এবং আলভারেসের গোলে হার লেয়নডস্কিদের

দাপটের সঙ্গে খেলেই শেষ ষোলোয় উঠে গেল আর্জেন্টিনা। পোল্যান্ডকে ২-০ গোলে হারাল তারা। দ্বিতীয়ার্ধে গোল দু’টি করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেস। প্রথমার্ধে লিয়োনেল মেসি পেনাল্টি নষ্ট করেন। তবে সেই সুযোগ নষ্টের কোনও প্রভাব পড়ল না ম্যাচে। দুই অর্ধেই অনবদ্য ফুটবল খেলে মন জয় করে নিল আর্জেন্টিনা। পেনাল্টি নষ্টRead More →

২০২২ সালের টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ছাড়ল পর্ষদ, কী ভাবে পাবেন রইল সবিস্তার

নিয়োগ দু্র্নীতি, নম্বর বিভ্রাট এমন হাজারো অভিযোগের মধ্যেই ২০২২ সালের টেট (প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষা) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার ৩০ নভেম্বর রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে তারা। এই বছর টেট অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর, রবিবার। পরীক্ষার্থীরা www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.org এই দু’টিRead More →

‘কারাগার’ সিজন ২-এ কয়েদি নম্বর ১৪৫ কে? ট্রেলার-ঝলক শুধুমাত্র আনন্দবাজার অনলাইনে

ছেড়া জীর্ণ পোশাক, দাঁতে কালো ছোপ, ছোট করে কাটা চুল। খুনের অভিযোগ, সংলাপ নেই। পরিচয় কয়েদি নম্বর ১৪৫। গত ২৫০ বছর ধরে কারাগারে বন্দি। এ ভাবেই একটা গোটা সিরিজ়ে দেখা গিয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। গল্পে জল্পনা ছিল, তাঁর চরিত্রটি নাকি মীরজাফরের খুনি, কিন্তু কে এই মীরজাফর? ২৫০Read More →