পাখির ধাক্কা, কলকাতাগামী বিমানের জরুরি অবতরণ লখনউতে, সমস্যায় যাত্রীরা

 লখনউ থেকে কলকাতাগামী (Kolkata Bound) বিমান উড়ানের সঙ্গে সঙ্গেই বিপত্তি। বিমানের ডানায় পাখির ধাক্কা। রানওয়ে থেকেই ফিরল বিমানটি। লখনউয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে যাত্রীবাহী বিমানটিকে জরুরি অবতরণ (Emergency Landing) করানো হয়। সকলেই নিরাপদে রয়েছেন। পরে উড়ান কর্তৃপক্ষ যাত্রীদের অন্য বিমানে কলকাতায় আসার ব্যবস্থা করেছে। তবে এ দুর্ঘটনার জেরে যাত্রা অনেকটাRead More →

মেলবোর্নে রেকর্ড, দশমবার অস্ট্রেলীয় ওপেন জয় জকোভিচের

 একবছর পর শাপমুক্তি। রবিবার অস্ট্রেলীয় ওপেনের (Australian Open) খেতাব জিতলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। দশমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পেলেন সার্বিয়ান মহাতারকা। সেই সঙ্গে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজিরও ছুঁয়ে ফেললেন তিনি। গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়েছিলেন। ফাইনালেও একইভাবে উড়িয়ে দিলেন ১১ বছরের ছোট প্রতিপক্ষকে। স্তেফানো সিসিপাসের বিরুদ্ধে ৬-৩, ৭-৬, ৭-৬Read More →

মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য ছুটি নিয়েছিলেন গুগল কর্মী, কাজ থেকে ছাঁটাই হলেন যুবক

অসুস্থ মায়ের সেবা করার জন্য ছুটি নিয়েছিলেন গুগলের কর্মী। এই কারণেই চাকরি থেকে বিতারিত করা হল তাঁকে। গুগলে ভিডিয়ো প্রোডাকশন ম্যানেজার পল বেকার জানালেন, তিনি যখন মায়ের চিকিৎসার কারণে ছুটি নিয়েছিলেন, তখনই তাঁকে গুগল থেকে বার করে দেওয়া হয়। পল বলেন, এক দিন বাড়ি থেকে ল্যাপটপে লগ ইন করতে গিয়েRead More →

‘আগুন ধরে যাওয়া বিমান দ্রুত বেগে নেমে আসছিল গ্রামের দিকে, পাইলটের তৎপরতায় বেঁচে গিয়েছি’

মহড়ারত দুই যুদ্ধবিমানের সংঘর্ষের পরই আগুন ধরে গিয়েছিল। আগুন ধরে যাওয়া বিমান দ্রুত বেগে গ্রামের দিকে নেমে আসছিল। কিন্তু পাইলট সেই অবস্থায় বিমানটিকে নিয়ে গিয়ে পাহাড়গড়ের জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানেই আছড়ে পড়ে একটি যুদ্ধবিমান। এমনই দাবি করেছেন মধ্যপ্রদেশের মুরেনা জেলার কেলারসের এক প্রত্যক্ষদর্শী। ওই প্রত্যক্ষদর্শী বলেন, “বিকট একটা আওয়াজRead More →

পন্থ না থাকায় কী কী সমস্যা হবে ভারতের? জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থ খেলতে পারবেন না ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে। ছন্দে থাকা উইকেটরক্ষক-ব্যাটারকে না পাওয়া রোহিত শর্মাদের জন্য ক্ষতি। এই ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয়। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। পন্থ না থাকায় ভারতের মাটিতে টেস্ট সিরিজ়ে প্যাট কামিন্সরা সুবিধা পাবেন বলেই মনে করছেন চ্যাপেল। ২০২১ সালেরRead More →

রাইসিনার মাথায় ড্রোনের মেলা, অন্ধকার আকাশ ফুটে উঠবে দেশের ছবি! উপস্থিত দ্রৌপদী, মোদী

রবিবারের নয়াদিল্লি সাক্ষী থাকবে এক অদ্ভুত ঘটনার। দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্তত ৩৫০০টি ড্রোন রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের মাথায় তৈরি করবে আলোর মালা। সেই আলোকমালায় কখনও ফুটে উঠবে কোনও স্বাধীনতা সংগ্রামীর ছবি, কখনও বা সেখানে ধরা দেবে দেশের জাতীয় পতাকা, সংসদ ভবন। নয়াদিল্লির কর্তব্যপথে ‘বিটিং দি রিট্রিট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষRead More →

৩৫-এ ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম! রাফার বিশ্বরেকর্ডে ভাগ জোকারের, জয়ী অস্ট্রেলিয়ান ওপেনে

অঘটন হল না। অস্ট্রেলিয়ান ওপেনে যে ছন্দে শেষ কয়েকটি ম্যাচে খেলেছেন, সেই একই আগ্রাসন বজায় রেখে ফাইনালে স্টেফানোস চিচিপাসকে হারালেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার খেলোয়াড় জিতলেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে।এই নিয়ে দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদালকে। একই সঙ্গে টেনিসের ক্রমতালিকায়Read More →

Petrol Price hike in Pakistan: পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় বাড়ল ৩৫ টাকা, নাভিশ্বাস আম জনতার

 দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আমদানি তলানিতে। বিদ্যুত্ বাঁচানোর মরিয়া চেষ্টায় প্রবল বিপাকে সাধারণ মানুষ। এরকম এক পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল পাকিস্তান সরকার। পাম্পে এসে মাথায় হাত সাধারণ মানুষের। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাহাক দার জানিয়েছেন, রবিবার বেল ১১টা থেকে ওই বাড়তি দামRead More →

রেললাইনের ধারে পড়ে ২৯টি ব্যাগ! খুলতেই হা হয়ে গেলেন স্থানীয়রা, থমথমে এলাকা

রেললাইনের ধারে পড়েছিল বেশ কয়েকটি লাগেজ ব্যাগ। ২৯ টি ব্যাগ থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক কচ্ছপ। ট্রেন থেকে এই ব্যাগগুলি ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ব্যাগগুলি পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে তারা কচ্ছপ দেখতে পান। বাসিন্দাদের অনেকেই সেই কচ্ছপRead More →