সরকারি বাসভবনে থেকে পুলিশকর্তাদের একাংশ বাড়িভাড়া ভাতা পান কী ভাবে? প্রশ্ন শুভেন্দুর

থাকছেন সরকারি বাসভবনে। তা সত্ত্বেও পুলিশকর্তাদের একাংশ ‘এইচআরএ’ বা বাড়িভাড়া ভাতার সুবিধা ভোগ করছেন কী ভাবে, সেই প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের কাছে চিঠি লিখে এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওইRead More →

গত ৩ বছরে সবচেয়ে কম জিডিপি বৃদ্ধি! আর কী আছে আর্থিক সমীক্ষা রিপোর্টে

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার ঠিক আগের দিন, মঙ্গলবার সংসদে জমা পড়বে আর্থিক সমীক্ষার রিপোর্ট। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, যে রিপোর্টে বলা হয়েছে, ভারতের জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) বৃদ্ধির হার ২০২৩-২৪ অর্থবর্ষে ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। ঘটনা পরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল নামRead More →

Bengal Weather Update: পারদ উঠতে শুরু করলেও সপ্তাহান্তে ফিরবে শীত, জানাল আবহাওয়া দফতর

বাড়তে শুরু করল দিন ও রাতের তাপমাত্রা। বুধবার পর্যন্ত বাড়বে। বৃহস্পতিবার থেকে ফের শীতের আরও একটা স্পেল দেখা যাবে বাংলায়। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। বিহার সংলগ্নRead More →

Budget 2023: পেট্রল, ডিজেল এবং সোনার দামে কী প্রভাব ফেলবে সিতারামনের পঞ্চম বাজেট?

 ২০২৩-এর জন্য ভারতীয় ইউনিয়ন বাজেট পেশ করা হবে বুধবার। অনেকেই ভাবছেন যে এটি দেশের মানুষের জীবনযাত্রার ব্যয়ে কী পরিবর্তন আনবে। যদিও বাজেট এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে কিছু আইটেম রয়েছে যেগুলির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্বালানি: যে আইটেমগুলির দাম বাড়বে বলে মনে করা হচ্ছে তার মধ্যে একটি হল জ্বালানি। সাম্প্রতিকRead More →

বাংলার বাজেট পেশ হবে ১৫ ফেব্রুয়ারি!

রাজ্য সরকার ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করতে পারে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বসুর ভাষণ দিয়ে এই বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশন চলাকালীন প্রথমবারের মতো রাজ্য বিধানসভায় উপস্থিত থাকবেন এবং বক্তৃতাRead More →

দেশ ছাড়তে চেয়েছিলেন! এ বার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ভারতীয় ওপেনারের

কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মুরলী বিজয়। দেশের হয়ে সুযোগ না পেয়ে বিদেশে গিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। এ বার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন তিনি। টুইট করে নিজের অবসরের কথা জানিয়েছেন তামিলনাড়ুর ৩৮ বছর বয়সি এই ওপেনার। তিনি লিখেছেন, ”সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।Read More →

সিসি ক্যামেরা খুলে সোনার দোকানের তালা ভেঙ্গে চুরি, চাঞ্চল্য শান্তিপুরের হীজুলি বাজারে

গভীর রাতে সোনার দোকানের গ্রিলের তালা ভেঙ্গে সিন্দুক নামিয়ে পাঁচ কেজি রুপো এবং ৪০০ গ্রাম সোনা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। প্রমাণ লোপাট করার জন্য দোকানে লাগানো সিসি ক্যামেরা খুলে জঙ্গলে ফেলে দিল দুষ্কৃতীরা। চুরির ঘটনার তদন্তে গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গতRead More →

আসছে হাইড্রোজেন ট্রেন, বাংলাতেও সস্তা-সুন্দর সফরের সুযোগ, দিন ক্ষণ ঘোষণা বুধবার দুপুরেই!

এ বার দেশে চালু হতে চলেছে হাইড্রোজেন ট্রেন। চলতি বছরেই যাত্রা শুরু করবে নতুন দিনের ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, পুরোদমে চলছে প্রস্তুতি। আগামী ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন জায়গায় হাইড্রোজেন ট্রেন চলবে। বাংলাও একটি ট্রেন পেতে পারে। সম্পূর্ণ দূষণমুক্ত সফরের সুযোগ হয়ে যেতে পারে দার্জিলিঙের টয় ট্রেনে। বুধবার সাধারণ বাজেটেRead More →

পরীক্ষার খাতার কপি কুন্তলের বাড়িতে পৌঁছানো ১৮৯ জনকে হেফাজতে নিতে পারবে ইডি: কোর্ট

কুন্তল ঘোষের কাছে কারা স্কুলের চাকরি কিনতে চেয়েছিলেন, তা জানতে চান কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি সেই পরীক্ষার্থীদের রোল নম্বর জানতে চেয়েছেন। কুন্তলের ফ্ল্যাটে বেশ কিছু টেট পরীক্ষার্থীর উত্তরপত্রের (ওএমআর শিট) প্রতিলিপি এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছিল বলে খবর ছিল ইডি সূত্রে। সোমবার সেই সমস্ত উত্তরপত্র এবংRead More →

গত মাসে হওয়া টেটের উত্তরপত্রের কপি কী ভাবে কুন্তলের বাড়িতে? দায় নিতে নারাজ পর্ষদ

দেড় মাস আগেই শেষ হয়েছে প্রাথমিক স্কুলে নিয়োগের পরীক্ষা। এর মধ্যেই তার উত্তরপত্র কী ভাবে শাসকদল তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের কাছে পৌঁছল জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। সোমবার তার জবাব দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁর বক্তব্য, পরীক্ষার্থীদের আসল উত্তরপত্র বা ওএমআর শিট সুরক্ষিত রয়েছে পর্ষদের কাছেই।Read More →