‘ছ’মাসের টাকা পাইনি’! দিল্লির বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের সেই বাড়িওয়ালা ফুঁপিয়ে কাঁদছেন জেরার মাঝেও, অতিষ্ঠ পুলিশ

বাড়িভাড়া বাবদ ছ’মাসের টাকা বকেয়া। তা আদায় করে পরিবারের কাছে না-পাঠানো পর্যন্ত শান্তি পাচ্ছেন না হরিয়ানার মেওয়াটের বাসিন্দা মৌলবি ইস্তিয়াক। ফরিদাবাদে তাঁর বাড়িই ভাড়া নিয়েছিলেন দিল্লিকাণ্ডে অভিযুক্ত চিকিৎসকেরা। সেখানে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। তদন্তের স্বার্থে বাড়িওয়ালাকেও গ্রেফতার করেছে পুলিশ। এখন জম্মু ও কাশ্মীরের রাজ্য তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন ইস্তিয়াক।Read More →

দক্ষিণ আফ্রিকার শেষ পাঁচ ব্যাটারের ২৬৪ রান, দোসর পন্থের দুর্বল নেতৃত্ব, গুয়াহাটিতে ‘ব্যাকফুট’-এ ভারত

সেনুরান মুথুস্বামীর ১০৯ এবং মার্কো জানসেনের ৯৩ রানের ইনিংস চাপে ফেলে দিল ভারতকে। গুয়াহাটি টেস্ট জিতে সিরিজ় ড্র রাখাও কঠিন হতে পারে ঋষভ পন্থদের পক্ষে। রবিবার দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আউট করতে বেশ বেগ পেতে হল জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবদের। ৪৮৯ রানে শেষ হল প্রোটিয়াদের ইনিংস। দিনের শেষে ভারতের প্রথম ইনিংসেRead More →

কসবাকাণ্ডে গ্রেফতার আদর্শের দুই সঙ্গী, ফাঁদ পেতেই কি নিয়ে যাওয়া হয়েছিল হোটেলে? জানতে চাইছেন তদন্তকারীরা

কসবার হোটেলে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হল দু’জনকে। ধৃতদের নাম ধ্রুব মিত্র এবং কমল সাহা। রবিবার দুপুরে তাঁদের পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, কসবা থানায় জেরা করা হচ্ছে ধৃত দু’জনকে। শুক্রবার রাতে হোটেলের ঘরে কী হয়েছিল, তা নিয়ে এত দিন ধোঁয়াশায় ছিলেন তদন্তকারীরা। এ বার নিহত আদর্শ লোসাল্কারRead More →

আবার ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা, হরমনপ্রীতদের বিশ্বকাপ জেতার ২১ দিন পর ফের ট্রফি

তিনটি রবিবার আগে মেয়েদের বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীত কৌরেরা। তার ঠিক ২১ দিন পরে আবার ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। প্রথম বার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছে বিশ্বকাপ। শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতার ফাইনালে ভারত ৭ উইকেটে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলRead More →

মোদী সরকারের পদক্ষেপকে ‘রাজধানী চুরি’র চেষ্টা বলল পঞ্জাব! চণ্ডীগড়-বিতর্ক নিয়ে কী জানাল শাহের মন্ত্রক?

চণ্ডীগড়কে কি পঞ্জাব এবং হরিয়ানা থেকে আলাদা করে দেওয়া হবে? বলবৎ হবে রাষ্ট্রপতি শাসন? জাতীয় রাজনীতি সরগরম এমন নানা প্রশ্নে। শোনা যাচ্ছে, চণ্ডীগড়কে ভারতীয় সংবিধানের ২৪০ অনুচ্ছেদের আওতায় আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে সেই সংক্রান্ত বিলও আনা হতে পারে, এমন জল্পনাও চলছে। বিষয়টি নিয়ে পঞ্জাবের আপRead More →

Cyclone Senyar: ধেয়ে আসছে ভয়ংকর ‘সেনিয়ার’! জারি লেভেল-৩ অ্যালার্ট! ২৪ তারিখ থেকেই শুরু দুর্যোগ, ২৮-এর বিকালেই বাংলাদেশে… ৩ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে প্রবল ঝড়জল…

ঘূর্ণিঝড় সেনইয়ারের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। উত্তাল হতে পারে সমুদ্র। রবিবার, ২৩ নভেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর আন্দামান সাগরে ও তার বাইরে সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হয়েছে।      2/8 ধেয়ে আসছে ভয়ংকর ‘সেনিয়ার’! স্থানীয় কর্তৃপক্ষRead More →

ওয়েস্ট ইন্ডিজ়কে চুনকাম নিউ জ়িল্যান্ডের, তৃতীয় এক দিনের ম্যাচে ৪ উইকেটে জয় স্যান্টনারদের

তৃতীয় এক দিনের ম্যাচেও জিতল নিউ জ়িল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ়কে ৪ উইকেটে হারালেন মিচেল স্যান্টনারেরা। সফরকারীদের চুনকাম করে ৩-০ ব্যবধানে সিরিজ় জিতল কিউয়িরা। প্রথমে ব্যাট করে ৩৬.২ ওভারে ১৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে ৩০.৩ ওভারে ৬ উইকেটে ১৬২ নিউ জ়িল্যান্ডের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক সাইRead More →

টি-টোয়েন্টি বিশ্বকাপেও এক গ্রুপে ভারত-পাক, কবে কাদের বিরুদ্ধে খেলবেন সূর্যকুমারেরা

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ গ্রুপে ভারত। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা থাকবে কিছুটা কঠিন গ্রুপে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার নিরিখে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট চারটি গ্রুপ থাকছে। প্রতি গ্রুপে থাকছে পাঁচটি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রথম দু’টি দল উঠবে সুপার এইট-এ। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় ভারতRead More →

ইডেনকে ছাপিয়েই গেল পার‌্থ! দু’দিনে শেষ টেস্ট, হেডের শতরানে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজ়ে এগোল অস্ট্রেলিয়া

পার্‌থে টেম্বা বাভুমা হয়ে উঠলেন ট্রেভিস হেড! বোলারদের মৃগয়া ক্ষেত্রে ব্যাট হাতে শাসন করলেন হেড। ইডেনের ২২ গজের মান বাঁচিয়েছিল বাভুমার অপরাজিত অর্ধশতরানের ইনিংস। পার্‌থের মান বাঁচল অজি ওপেনারের আগ্রাসী ১২৩ রানের ইনিংসে। ইডেন টেস্ট শেষ হয়েছিল আড়াই দিনে। পার্‌থে খেল খতম দু’দিনে! দ্বিতীয় দিনের চা বিরতির মধ্যে ৩০ উইকেটRead More →

৯৯.৭৪ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, ডিজিটাইজ় হয়েছে তিন কোটি! শনিবার পর্যন্ত হিসাব দিল কমিশন

আর মাত্র ২ লক্ষ মানুষের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছনো বাকি। তাঁদের বাদ দিলে রাজ্যের প্রায় ৯৯.৭৪ শতাংশ মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন। শনিবার রাতে হিসাব দিয়ে এমনটাই জানাল ভারতের নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের ৯৯.৭৪ শতাংশ ভোটারের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, বঙ্গেRead More →