খড়্গপুর রেল বিভাগে সমগ্র ব্রডগেজ লাইনে ১০০ শতাংশ বিদ্যুতায়ন

ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে হয়ে ওঠার জন্য মিশন মোডে কাজ করছে এবং ২০৩০ সালের আগে “নেট জিরো কার্বন নিঃসরণকারী” হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। খড়্গপুর রেল বিভাগ সমস্ত ব্রডগেজ লাইনে (৭৭৪.৪ কিলোমিটার) ১০০% রেলওয়ে বিদ্যুতায়নে সাফল্য অর্জন করলো। ০৯.০২.২০২২ তারিখে খড়্গপুর ডিভিশনের সমগ্র রূপসা-বাংরিপোসি সেকশনের বিদ্যুতায়নের কাজ শেষ হওয়ারRead More →

সুচালো কাঁটাযুক্ত লোহার রড! গালওয়ানের স্মৃতি উস্কে আবার অস্ত্র কিনল চিন, যুদ্ধের প্রস্তুতি?

শান্তির বার্তার মাঝেই সামরিক শক্তি বৃদ্ধিতে মরিয়া চিন। আবার নতুন করে একগুচ্ছ অস্ত্র কিনেছে তারা। ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ২০২০ সালে গালওয়ানে চিনা ফৌজ যে ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, অনুরূপ অস্ত্র আবার কিনেছে তারা। প্রশ্ন উঠেছে, আবার কি তলে তলে গালওয়ানের মতো কোনও হামলার ছক কষছে বেজিং? আপাত ভাবে বেজিঙের দাবি,Read More →

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামী দুই শনিবার বাড়তি মেট্রো, কোন সময়ে চলবে ট্রেন?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামী দুই শনিবার চলবে অতিরিক্ত মেট্রো। আগামী ১৮ এবং ২৫ মার্চ বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ওই দুই শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে অতিরিক্ত মেট্রো চালানো হবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ওই দুইRead More →

বাঁশের তৈরি দাঁত মাজার ব্রাশ বানিয়ে তাক লাগিয়ে দিলেন কলকাতার তরুণ, বিক্রিতেও চমকের ভাবনা

এটাই যে প্রথম তা নয়। তবে কলকাতার যুবক যা বানিয়েছেন, তাকে অনন্য বলতেই হবে। কারণ, অতীতে অনেক জায়গায় বাঁশের তৈরি পরিবেশবান্ধব দাঁত মাজার ব্রাশ তৈরি হলেও তাতে যে অংশ দাঁতে লাগে, মানে ব্রাশের দাঁড়া, সেগুলি বাঁশের ছিল না। কলকাতার শুভজিৎ সাহা যে ব্রাশ তৈরি করেছেন তাতে নাইলনের সামান্য ব্যবহার থাকলেওRead More →

DA Strike, Showcause: অফিস না এসে DA-র দাবিতে ধর্মঘট! সরকারি কর্মচারীদের শোকজের প্রক্রিয়া শুরু

 তালিকা পৌঁছে গিয়েছে নবান্নে। বকেয়া DA-র দাবিতে যাঁরা ধর্মঘটে শামিল হয়েছিলেন, সেইসব সরকারি কর্মচারীদের এবার শোকজ নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু হল। চিঠিতে উল্লেখ, জবাব সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  বকেয়া DA মিলবে কবে? ধর্মতলায় শহিদ মিনারের নিচে সরকারি কর্মচারীদের অবস্থান ও অনশন চলছে এখনও। শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটে শামিলRead More →

HS 2023: বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর! চাঞ্চল্য জলপাইগুড়িতে

 রাত পোহালেই উচ্চমাধ্যমিক। নিজের বাড়িতেই এবার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল পরীক্ষার্থীর! কীভাবে? ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরে। জানা গিয়েছে, মৃতের নাম মঞ্জিষ্ঠা ভাদুড়ি। বাড়ি, জলপাইগুড়ির শহরের ডাঙ্গাপাড়া এলাকায়। জলপাইগুড়ি রাষ্ট্রীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল মঞ্জিষ্ঠা। স্রেফ পড়াশোনা নয়, নাচ-গানে রীতিমতো পারদর্শী ছিল সে।  কীভাবে মৃত্যু? পরিবারের লোকেরRead More →

Weather Today: নিম্নচাপের কালো মেঘ বাংলায়! দমকা হাওয়া-সহ ঝড়-বৃষ্টির দাপট একাধিক জেলায়

ফের নিম্মচাপের ভ্রূকূটি বাংলায়। যার ফলে ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যের জেলাগুলিতে। ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায় শক্তিশালী নিম্নচাপ, অক্ষরেখা অথবা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। তার সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প। এর প্রভাবে মঙ্গলবার থেকেই ধাপে ধাপে রাজ্যে হাওয়া বদল হবে। ২০ মার্চ পর্যন্ত তার প্রভাব থাকবে বলেRead More →

HS Examination 2023: বিশেষ নজরদারিতে শুরু উচ্চমাধ্যমিক, মানতেই হবে এই নিয়মগুলি

 শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর বদলে গিয়েছে একাধিক বিষয়। মঙ্গলবার প্রথম ভাষার পরীক্ষা। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা। মোবাইল নিয়ে এলে বাতিল হতে পারে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন। উচ্চমাধ্যমিক সংসদ সূত্রে জানান হয়েছে, পরীক্ষা চলবে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। রাজ্যের মোট ২ হাজার ৩৪৯ টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। অন্যদিকে, উচ্চমাধ্যমিকেRead More →

আমি মানুষের জন্য রাস্তা বানাচ্ছি আর কংগ্রেস আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে: মোদী

আমি আপনাদের জন্য রাস্তা বানাচ্ছি আর কংগ্রেস আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে। কর্নাটকে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই বিস্ফোরক অভিযোগ করলেন মোদী। তাঁর দাবি, হারাতে না পেরে কংগ্রেস নেতারা তার মৃত্যু কামনা করছে প্রতিদিন। ভোটের মুখে কর্ণাটকে রবিবার বেঙ্গালুরু- মহীশূর এক্সপ্রেসের সূচনা করেন মোদী। সেই হাইওয়ের উদ্বোধন করতে গিয়ে কংগ্রেসকে একRead More →