অঘটন হল না সালাহদের! রিয়ালের ঘরের মাঠেও হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় লিভারপুলের

অঘটনের আশা নিয়ে স্পেনের রাজধানীতে গিয়েছিল লিভারপুল। তবে মহম্মদ সালাহদের স্বপ্ন পূরণ হল না। ঘরের মাঠে তিন গোলে পিছিয়ে থেকে বিপক্ষের মাঠে অলৌকিক কিছু করার আশা শেষ করে দিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠেও লিভারপুলকে তারা হারাল ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোল করিম বেঞ্জেমার। সব মিলিয়ে ৬-২ জিতে কোয়ার্টারRead More →

প্রাথমিকের পড়ুয়াদের এ বার থেকে পড়াবেন সিভিক ভলান্টিয়াররা, প্রস্তাব শুনে কী বললেন শিক্ষামন্ত্রী?

প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজির ‘বিশেষ পাঠ’ দেবেন সিভিক ভলান্টিয়ারেরা। একটি বেসরকারি সংস্থার সহায়তায় বাঁকুড়া জেলা পুলিশের তরফে ‘অঙ্কুর’ নামের ওই প্রকল্পের কথা জানানো হয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘স্কুলের পড়া শেষ হওয়ার পরে পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ ক্লাস নেওয়া হবে। এর জন্য জেলায়Read More →

ভুয়ো অভিযোগ করে সিমের দখল নিয়ে কলকাতায় সাড়ে সাত লক্ষের প্রতারণা

গ্রাহক জানতেনই না যে, তাঁর নামে মোবাইল ফোন এবং সিম কার্ড হারিয়ে যাওয়ার জেনারেল ডায়েরি করা হয়েছে থানায়। সেই জিডি-র কাগজ দেখিয়েই তুলে নেওয়া হয়েছে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরের ‘ডুপ্লিকেট সিম কার্ড’। বেহাত হয়ে গিয়েছে তাঁর ইমেল আইডি-ও। এর পরে ফোন নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করেRead More →

‘আমার একমাত্র ভুল সিএ হওয়া’, আক্ষেপ অনুব্রতের হিসাবরক্ষক মণীশের, কেঁদে ভাসালেন তাঁর স্ত্রী

রাউস অ্যাভিনিউ কোর্টে এজলাস থেকে বেরোনোর পরেই মণীশ কোঠারির স্ত্রী তাঁকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশের চোখেও জল চলে এল। কান্না ভেজা গলায় বললেন, ‘‘আমি কিচ্ছু করিনি। কোনও ভুল করিনি। আমার একমাত্র ভুল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়া।’’ মণীশের দাবি তিনি কোনও ভুলRead More →

Sunil Gavaskar | IPL 2023: ৩৫ বছরের চ্যাম্পিয়ন অধিনায়ক করবেন ‘বিশেষ কিছুই’! বিরাট ভবিষ্যদ্বাণী গাভাসকরের

আইপিএল সিক্সটিনের (Indian Premier League, IPL 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু ক্রোড়পতি লিগ। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra ModiRead More →

New US Ambassador to India: ভারতে আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত, শিলমোহর বাইডেনের ঘনিষ্ঠ বন্ধু এরিক গারসেটির নামে

নতুন দায়িত্ব পাচ্ছেন এরিক গারসেটি (Eric Garcetti)। তিনি রাষ্ট্রপতি জো বাইডেনের (President Joe Biden) ঘনিষ্ঠ সহযোগী। বুধবার মার্কিন সেনেট ভারতে তাঁদের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিশ্চিত করেছেন গারসেটির নাম। দুই বছরের বেশি সময় ধরে শূন্য থাকা গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদ পূরণের জন্য সেনেট তাঁর পক্ষে ৫২-৪২ ভোট দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়রেরRead More →

Turkey Flood: ভুমিকম্পেই শেষ নয়, এবার বন্যায় ভাসল বিধ্বস্ত তুরস্ক

গত মাসের ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব তুরস্কের (Turkey) দুটি শহরের রাস্তায় বন্যার কারণে ১৪ জন মারা গেছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্থদের মধ্যে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও ছিলেন যারা ভূমিকম্পের পর থেকে কন্টেনার বাড়িতে বসবাস করছিলেন। সানলিউরফার (Sanliurfa) রাস্তায় বন্যার জলের স্রোতে গাড়ি ডুবে যায়, যেখানে ১২Read More →

Bengal Weather Update: বৃহস্পতিবার থেকে শুরু আবহাওয়ার অবনতি, দুর্যোগের পূর্বাভাস রাজ্যজুড়ে

 বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে পর্যায়ক্রমে আবহাওয়ার অবনতি ও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দুই বঙ্গেই বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গে কিছু জেলায় শিলা বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই একRead More →

ICC ক্রমতালিকায় শীর্ষে অশ্বিন, আহমেদাবাদে সেঞ্চুরির দৌলতে ‘বিরাট’ উন্নতি কোহলির

সাড়ে তিন বছর পরে টেস্ট সেঞ্চুরি এসেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। আহমেদাবাদের শতরানের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করলেন কিং কোহলি। একই সঙ্গে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অস্ট্রেলিয়া সিরিজে (India vs Australia) দুরন্ত ব্যাটিং করে ব্যাটারদের তালিকায় বেশ খানিকটা উঠে এলেন অক্ষরRead More →

“ভারত এখনই হিন্দু রাষ্ট্র, ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরের প্রয়োজন নেই,” দাবি আরএসএস নেতার

ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করার প্রয়োজন নেই, ভারত এখনই হিন্দু রাষ্ট্র। এমনই দাবি করেছেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান এজেন্ডা হিন্দুত্ব, সেটা নতুন করে বলার কিছু নেই। এর আগে আরএসএস এর প্রধান মোহন ভাগবত বারবার হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন। এবার সেই সুরে সুর মিলিয়েই দত্তাত্রেয়Read More →