কানাডার আকাশে রহস্যময় বস্তু! দেখামাত্র গুলি করে নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আমেরিকার পর কানাডা। আবার আকাশে উড়তে দেখা গেল ‘রহস্যময় বস্তু’। তবে তা নিয়ে জলঘোলা হওয়ার আর সময় দেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অপরিচিত বস্তুটি দেখামাত্র তা গুলি করে নামানোর নির্দেশ দিয়েছেন। ট্রুডোর নির্দেশ মতো শনিবারই অপরিচিত বস্তু লক্ষ্য করে গুলি চালিয়েছে কানাডা এবং আমেরিকার সেনা। তাদের যৌথ অভিযানে সফল ভাবেRead More →

রবিবার চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া যাচ্ছেন? ম্যারাথন দৌড়ের পর কখন খুলবে রাস্তাঘাট

শীত পড়ন্ত। একটা রবিবারও আর ঘরে বসে নষ্ট করতে চান না কলকাতাবাসী। কিন্তু ১২ ফেব্রুয়ারি, রবিবার সকালে বাড়ি থেকে বার হয়ে চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া যেতে হলে একটু সমস্যায় পড়তে হতে পারে। কারণ কলকাতা পুলিশের ‘সেভ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন’। আর সে জন্য মধ্য এবং দক্ষিণ কলকাতায় বেশ কিছু রাস্তায়Read More →

চাপা পড়ে দু’মাসের শিশু, ১২৮ ঘণ্টা পর সরল ধ্বংসস্তূপ! হাততালি দিয়ে উঠলেন উদ্ধারকারীরা

১২৮ ঘণ্টা পর তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় এক শিশুকে। দু’মাস বয়সি ওই শিশু টানা ১২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়ে ছিল। সে বেঁচে থাকবে, আশা করেননি কেউ। কিন্তু এত মৃত্যুর মাঝে যেন সজোরে প্রাণের ঘোষণা করেছে একরত্তি। জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপ সরতেই শিশুর কান্নারRead More →

গরুর যত্ন নিন, গরুও আপনার খেয়াল রাখবে, শ্রীকৃষ্ণকে উদ্ধৃত করে পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে, একটি সভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রের পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করে এ কথা বলেন তিনি। শনিবার উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিট উপলক্ষে দধীচি হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে দুগ্ধজাত দ্রব্য এবং পশুপালনের নানারকম সম্ভাবনার কথা আলোচনাRead More →

ফের ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে সওয়াল তথাগতর

ফের ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এর আগেও তিনি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে সাওয়াল করেছেন। এবার মার্কিন রিপোর্টকে উদ্ধৃত করে একই দাবি জানালেন তিনি। শনিবার তিনি ফেসবুকে লিখেছেন, “যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ-নিয়ন্ত্রণের রিপোর্টে ইসলামি সন্ত্রাসবাদকে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করা হয়েছে।Read More →

২৪ তলা বহুতলে ঘুমোচ্ছিলেন, ধ্বংসস্তূপে মিলল পাসপোর্ট! তুরস্কে খোঁজ নেই ভারতীয় যুবকের

তুরস্কে নিখোঁজ ভারতীয় যুবকের পাসপোর্ট এবং জিনিসপত্র মিলল হোটেলের ধ্বংসস্তূপের নীচে। কিন্তু যুবকের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নিখোঁজ যুবকের নাম বিজয় কুমার। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। বেঙ্গালুরুর এক সংস্থায় কর্মরত বিজয়। কাজের সূত্রেই গিয়েছিলেন তুরস্কে। সেখানে ‘অবসর’ হোটেলে থাকছিলেন তিনি। তাঁরRead More →

ত্রিপুরার প্রচারে তৃণমূলের নাম নিলেন না মোদী, বক্তৃতা জুড়ে শুধুই বাম আর কংগ্রেসকে আক্রমণ

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ডবল ইঞ্জিন সরকারের গুণগান এবং বাম ও কংগ্রেসকে আক্রমণ, এই দুই কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বারের জন্যও নাম নিলেন না তৃণমূলের। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ২৮টি আসনে প্রার্থী দিয়েছে বাংলার শাসকদল। সে রাজ্যে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবার প্রধানমন্ত্রীRead More →

Howrah: দুর্গন্ধে ভরল পাড়া, বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে চোখ কপালে উঠল পুলিসের

একমাত্র মেয়ে বিবাহিত। বর্তমানে তিনি রয়েছেন হায়দরাবাদে। এদিকে হাওড়ার জগাছার বাড়িতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পুলিস এসে দেখল স্ত্রীর মৃতদেহ আগেল বসে রয়েছেন স্বামী। পচা গন্ধ পেয়ে পুলিসে খবর দিলেন বাড়িতে আসা স্বাস্থ্যকর্মীরা। শনিবার সকালে হাওড়ার জগাছা থানার নন্দীপাড়া এলাকায় তপতী চক্রবর্তী(৭৫) নামে ওই বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করে পুলিস।Read More →