৩ বছরে ৪ বার! সাদা বলের ক্রিকেটে ভারতের ১০ উইকেটে হার

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ১০ উইকেটে হেরেছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— কোনও বিভাগেই দাগ কাটতে পারেননি রোহিত শর্মারা। তবে এই প্রথম নয়, গত ৩ বছরে সাদা বলের ক্রিকেটে ৪ বার ১০ উইকেটে হেরেছে ভারত। তার মধ্যে দু’বার এক দিনের ম্যাচ ও দু’বার টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে হেরেছেRead More →

এখনই বৃষ্টি থামছে না! সোমবারও চলবে কলকাতা-সহ রাজ্যে, কবে বদলাবে আবহাওয়া?

এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যের। আগামী ২-৩ দিন ধরে বৃষ্টি চলবে। রবিবার এমন পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। গত ক’দিন ধরেই রাজ্যে বৃষ্টি চলছে। গত বৃহস্পতিবার রাতে মরসুমের প্রথম বৃষ্টি পেয়েছে কলকাতা। তার পর থেকেই শহরের আকাশের ভোল পাল্টেRead More →

Belghoria: ‘বাংলা ভাষা বিলুপ্তপ্রায়’, বাংলা শিক্ষিকার ছাঁটাইয়ের চিঠিতে লিখল ইংরেজি মাধ্যম স্কুল

বাংলা শিক্ষিকার প্রয়োজন নেই। পড়ুয়ারা বাড়িতেই তা পড়ে নেব। কলকাতা লাগোয়া এক ইংরেজি মাধ্যম স্কুলের এহেন টারমিনেশন লেটারে তাজ্জব এলাকা। প্রশ্ন উঠছে বাংলাতেই ব্রাত্য হয়ে গেল বাংলা ভাষা? এনিয়ে শুরু হয়ে গেল তুমুল বিতর্ক। চাপে পড়ে ওই চিঠির ভাষা সংশোধন করে নেওয়ার কথা বলল স্কুল কর্তৃপক্ষ। বেলঘরিয়ার আড়িয়াদহ নোয়াপাড়া হোলিRead More →

Xi Jinping Heads to Russia: এবার কি পাকাপাকি বন্ধ হতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? কার হস্তক্ষেপে?

শক্তিশালী রাষ্ট্রের নেতার বিদেশসফর সব সময়ই তাৎপর্যপূর্ণ। জি জিন পিংয়ের ক্ষেত্রেও সেটাই হতে চলেছে। আন্তর্জাতিক মহলের বহু চেষ্টা সত্ত্বেও ইউক্রেনের উপর রুশ-আগ্রাসন বন্ধ হয়নি। তবে এই পরিস্থিতিতে সোমবার রাশিয়ায় যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। এবং সংশ্লিষ্ট মহলের মত, সেখানে শান্তিস্থাপকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। রাশিয়া সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টRead More →

শান্তিনিকেতন থেকে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস বিশ্বভারতীর!

অমর্ত্য সেনকে এবার সরাসরি উচ্ছেদ করার নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তাঁর বাড়িতে সেই নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ২৯ মার্চ অমর্ত্য সেন  বা তাঁর প্রতিনিধিকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই এই জমি নিয়ে শুনানি হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে যে, অমর্ত্য সেনRead More →

IND VS AUS: ১০ উইকেটে লজ্জার হার ভারতের! দুরন্ত প্রত্যাবর্তনে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

 মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে (Australia vs India, 1st ODI), তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। রবিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium) দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia, 2nd ODI)। ১০ উইকেটে লজ্জারRead More →

বড় বড় কচ্ছপ উদ্ধার রায়গঞ্জে, গ্রেফতার বিহারের ২ যুবক

 পাচারের সময় উদ্ধার এক ডজন বড় বড় কচ্ছপ। ঘটনায় আটক ২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, এদিন ৪ টি ব্যাগে মোট ১২ টি কচ্ছপ ভরে তা নিয়ে যাচ্ছিল দুই যুবক। সেসময় তাদের দেখে সন্দেহ হওয়ায় তল্লাশী চালায় কর্মরতRead More →

Vishal Kaith, ISL Final 2023: রুদ্ধশ্বাস লড়াইয়ে ‘গুরু’ গুরপ্রীতকে ছাপিয়ে গেল ‘শিষ্য’ বিশালের হাত

যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় লেগের সেমি ফাইনাল চলছে। একটা সময় ক্যামেরার লেন্স ঘুরে গেল সবুজ-মেরুন গ্যালারির দিকে। চোখের সামনে ফুটে উঠল একটা ব্যানার। সেখানে লেখা ‘ফ্লাইং কাইট’। সদ্য শেষ হওয়া আইএসএল-এ (ISL 2022-23) বেশ কয়েকটা দুরন্ত সেভ করার পর, বিশাল কাইথকে (Vishal Kaith) এই নামেই ডাকছেন মেরিনার্সরা। শেষ চারের ম্যাচে ঘরেরRead More →

দরজা খুলতেই বাবা-মা-ছেলে-মেয়ের নিষ্প্রাণ দেহ! হাড়হিম করা হত্যালীলা..

হাড়হিম করা ভয়ংকর হত্যালীলা দুর্গাপুরে! খুন একই পরিবারের ৪ জন! ঘর থেকে উদ্ধার স্বামী, স্ত্রী ও দুই সন্তানের নিথর দেহ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কুড়ুলিয়া ডাঙার মিলনপল্লিতে স্ত্রী, ২ বছরের মেয়ে ও ১০ বছরের ছেলেকে নিয়ে থাকতেন অমিত মণ্ডল। রবিবার ভোরে ঘর থেকেই উদ্ধার হয় ৪ জনের নিথর দেহ। এইRead More →

Fire at NT1 Studio: টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কযেকটি স্টোর রুম

 টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে বিধ্বংসী আগুন। রবিবার ভোরে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে আগুন লাগার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুনের লেলিহান শিখায়, ক্যান্টিন সহ বেশ কযেকটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে যায়। ক্যান্টিনের পাশেই থাকা দুটি বাইক পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আগুনের তাপ এতটাই ছিল যে আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়েRead More →