Kane Williamson | Gujarat Titans: ‘কেন’হীন আইপিএল-এ বড় ধাক্কা গুজরাটের, কে হবেন পরিবর্ত খেলোয়াড়?

গুজরাত টাইটানস (GT) রবিবার (২ এপ্রিল) একটি বড় ধাক্কা খেয়েছে। জানা গিয়েছে তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশী বাছাই করা খেলোয়াড় কেন উইলিয়ামসন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023) থেকে বাদ পড়েছেন। ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর মধ্যে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী খেলা চলাকালীন উইলিয়ামসনRead More →

Iran Hijab Controversy: জনসমক্ষে চুল দেখানোর ‘অপরাধে’ দই ছুড়ে মারা হল দুই মহিলাকে..

 প্রকাশ্যে চুল ঢেকে না রাখায় দুই মহিলার মাথায় দই ছুড়ে মারলেন এক ব্যক্তি। পরে ওই দুই মহিলাকে গ্রেফতারও করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ সংক্রান্ত এক ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, একটি দোকানে ঢুকেছেন ওই দুই মহিলা। সেখানে এক ব্যক্তির সঙ্গে তাঁদের কথা বলতেও দেখা যায়। হঠাৎই ওই ব্যক্তি দোকানেরRead More →

খাবার চেয়ে না পেয়ে মাঝ আকাশে বিমানকর্মীর শ্লীলতাহানি! গ্রেফতার যাত্রী

ঘটনার শিরোনামে আবারও ইন্ডিগো। মত্ত অবস্থায় এক বিমানকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ব্যাঙ্কক থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে উঠেছিলেন বছর ৬৩-র এক ব্যক্তি। বছর ২৪-এর ওই বিমানকর্মীর কাছে খাবার চেয়েছিলেন সুইডেনের ওই নাগরিক। কিন্তু তাঁর টিকিটের সঙ্গে আগে থেকে কোনওRead More →

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিআইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা! নির্দেশ জেল হেফাজতের

মুর্শিদাবাদের বহরমপুরে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে মোট ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতদের মধ্যে রয়েছেন এক তৃণমূল নেতাও। শনিবার ধৃত ৩ জনকে আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদের সুতি ব্লকের গোঠা হাই স্কুলের প্রধানশিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে জাল নথি ব্যবহার করে ছেলেকে চাকরি দেওয়ারRead More →

পুলিশের পাশাপাশি হাওড়ায় নজর রাখছে রাজভবনের বিশেষ সেলও, শিলিগুড়িতে বললেন রাজ্যপাল

হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে শনিবার জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার দুপুরে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন রাজ্যপাল বোস। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘হাওড়ার পরিস্থিতির দিকে পুলিশ নজর রাখছে। রাজভবনেও আলাদাRead More →

দু’বছর আগে দলকে ফাইনালে তোলা ক্রিকেটারই এ বার কলকাতার প্রথম ‘ইমপ্যাক্ট প্লেয়ার’

বছর দুয়েক আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নায়ক ছিলেন তিনি। একাই দলকে তুলে দিয়েছিলেন ফাইনালে। সেই বেঙ্কটেশ আয়ার এ বারের আইপিএলে কলকাতার প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার। শনিবার মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বরুণ চক্রবর্তীর জায়গায় নামলেন তিনি। আনন্দবাজার অনলাইনের তরফে আগেই এমন সম্ভাবনার কথা বলা হয়েছিল। ২০২১-র আইপিএলে ফাইনালে উঠেছিল কেকেআর।Read More →

এক এজেন্টের হাতে ২৬ কোটি দেন অয়ন! ইডির দাবি, ‘প্রভাবশালী সরকারি কর্মী’র কাছে যায় ওই টাকা

‘অযোগ্য’দের চাকরি পাইয়ে দিতে ২৬ কোটি টাকা এক ‘এজেন্ট’কে দিয়েছিলেন অয়ন শীল। শনিবার আদালতে এই দাবিই করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আইনজীবী। তিনি জানিয়েছেন, অয়নকে জেরা করেই এই তথ্য পেয়েছে ইডি। তদন্তকারী সংস্থা এ-ও মনে করছে যে, ওই টাকা এক ‘প্রভাবশালী সরকারি কর্মী’-র কাছেই গিয়েছে। শনিবার নগর দায়রা আদালতে নিয়োগ দুর্নীতিকাণ্ডেRead More →

WATCH | Virat Kohli: নেটে তাণ্ডব করছেন কোহলি, ফাফের সাক্ষাৎকার হয়ে গেল পণ্ড!

 বিরাট কোহলির (Virat Kohli) আজ নিজেই এক প্রতিষ্ঠান। সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের তকমা অনেক দিন আগেই তিনি পেয়ে গিয়েছেন। এর সঙ্গেই তাঁর পরিচয় তিনি ভারতের অন্যতম সফল টেস্ট ক্য়াপ্টেন ও বিশ্বের অন্যতম ফিট অ্যাথলিট। আপাতত জাতীয় দল থেকে সাময়িক ব্রেকে তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি।Read More →

DA Agitation: চাপ বাড়ছে রাজ্যের উপরে! ডিএ আন্দোলনকে এবার দিল্লি নিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডের ধারে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একইভাবে রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকার। বকেয়া ডিএ-র দাবিতে যে ধরনা চলছে তা এবার দিল্লি নিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।Read More →

Mayo Road Bus Accident: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে মেয়ো রোডে উল্টে গেল মিনিবাস, আশঙ্কাজনক ৩

মেয়ো রোডে বাঁক নেওয়া সময় সামনে পড়ে গেল বাইক। আর তাকে বাঁচাতে গিয়েই মেয়ো রোডে উল্টে গেল একটি মিনিবাস। সেটি মেটিয়াব্রুরুজ-হাওড়া রুটের। বাস উল্টে গিয়ে ভেতরে চাপা পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। বাসের সামনের কাচ ভেঙে তাদের বাইরে বের করে আনা হয়।Read More →