“বীর হনুমানের মতো রাক্ষস দমন করে জনকল্যাণে ঝাঁপাতে হবে,” বিজেপির প্রতিষ্ঠা দিবসে মোদীর বার্তা দলের কর্মীদের

বৃহস্পতিবার দেশজুড়ে হনুমান জয়ন্তী পালন হচ্ছে। আবার বৃহস্পতিবারই বিজেপির জন্মদিন। দলের ৪৪ তম জন্মদিনে গোটা দেশে ছড়িয়ে থাকা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে, বিজেপির সঙ্গে ভগবান হনুমানের সাদৃশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় হনুমান যেমন লঙ্কায় রাক্ষস দমন করেছিল তেমনি দেশ থেকে দুর্নীতি মুছে জনকল্যাণে কাজকে তরান্বিত করতেRead More →

Bankura: পরিচালন সমিতির সভাপতির সঙ্গে দ্বন্দ, প্রধান শিক্ষিকাকে চোর স্লোগান

 স্কুলের পরিচালন সমিতির সভাপতির সঙ্গে দ্বন্দ স্কুলের প্রধান শিক্ষিকার। দুই পক্ষের প্রবল বচসায় ব্যাপক উত্তেজনা। প্রধান শিক্ষিকাকে উদ্যেশ্য করে চোর স্লোগান সভাপতি অনুগামীদের। স্কুলের এক ছাত্রীকে নবম থেকে দশম শ্রেনীতে তোলা নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে তুমুল দ্বন্দে জড়াতে দেখা গেল স্কুল পরিচালন সমিতির সভাপতিকে। বৃহস্পতিবার সভাপতি তাঁর সঙ্গীদের নিয়ে স্কুলেRead More →

Duare Sarkar: সাধারণ মানুষের হয়রানি! দুয়ারে সরকারের ক্যাম্পে ভাঙচুর চালালেন তৃণমূল নেতাই….

 বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যাপ্ত ফর্ম নেই কেন? দুয়ারে সরকারের ক্য়াম্পে ভাঙচুর চালালেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পয়লা এপ্রিল থেকে রাজ্যে ফের চালু হয়েছে ‘দুয়ারে সরকার’। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। দুয়ারে সরকারের ক্য়াম্পে এবার ৩২ প্রকল্পের সুবিধা মিলবে। নির্দেশিকা জারি করেছে নবান্ন। উত্তরRead More →

আফগানদের কাছে হারতেই পরীক্ষা-নিরীক্ষা বন্ধ পাকিস্তানে! দলে ফেরানো হল বাবর, শাহিনদের

আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ় হেরেই পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করে দিল পাকিস্তান। দলে ফিরিয়ে আনা হল বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম শাহিন শাহ আফ্রিদিকেও জাতীয় দলে ফেরানো হয়েছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ়ে বাবরকে অধিনায়কও করেছেন পাকিস্তানের নির্বাচকরা। সিনিয়র ক্রিকেটারদের দীর্ঘ বিশ্রাম দিতে পারলRead More →

চৈত্রেই গ্রীষ্মের দাপট, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা

চৈত্র মাস এখনও শেষ হয়নি, তার আগেই রাজ্যের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আগামী সপ্তাহে কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে, সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। বরং ধীরে ধীরে গরম আরও বাড়বে। সব জেলাতেই চৈত্রেরRead More →

আঙুলে সেলাই, আইপিএলে খেলা নিয়ে সংশয় গত বারের সব থেকে বেশি রান করা ব্যাটারের

বুধবার রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে চোট পেয়ে চিন্তা বাড়িয়ে দিলেন জস বাটলার। রাজস্থানের অন্যতম সফল ব্যাটার তিনি। আইপিএলে খেলা নিয়েই সংশয় দেখা দিল গত বারের সর্বোচ্চ রান সংগ্রহকারীর। দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচে কার্যত ছিটকেই গিয়েছেন তিনি। ক’টি ম্যাচে বাইরে থাকতে হবে তা নিশ্চিতRead More →

বিরাটদের দলে বোলার বাছা হয় কী ভাবে? একটি বিশেষ কাজ পারলেই নিয়ে নেওয়া হয়!

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলে বোলার হিসাবে সুযোগ পেতে হলে দেখা হয় না তিনি কেমন বোলার। শুধু দেখা হয় তিনি বিরাট কোহলির উইকেট নিতে পেরেছেন কি না। তা হলেই সুযোগ দেওয়া হয় দলে। ভিডিয়ো পোস্ট করে এমন তথ্য দিল আরসিবি। যদিও পুরোটাই মজা করার জন্য। বৃহস্পতিবার ইডেনে বেঙ্গালুরু খেলতে নামবে কলকাতাRead More →

জগদ্বন্ধুর আঙিনায় চালতার সৌকর্য ও পবিত্রতা।

এক একটি ভারতীয় উদ্ভিদ এমন, যার তলায় সিদ্ধিলাভ করেছেন ভারতীয় সাধুসন্ত। এখনও যদি সেই গাছ বেঁচে থাকে, তার তলায় সমবেত হন ভক্তবৃন্দ। পঞ্চবটির তলায় কত সাধু সন্ন্যাসী পরমানন্দের সন্ধান পেয়েছেন। ফরিদপুরের শ্রীঅঙ্গনে ‘হরিপুরুষ’ শ্রীজগদ্বন্ধু সুন্দর (১৮৭১-১৯২১) চালতা গাছকে মহীয়ান করে গেছেন। মহানাম অঙ্গন ও সম্প্রদায়ের কাছে চালতা তাই একটি পবিত্রRead More →

আইপিএলের ষষ্ঠ দিনেই দুঃসংবাদ! প্রয়াত ভারতীয় ক্রিকেটার

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুধীর নায়েক প্রয়াত। বেশ কিছু দিনের অসুস্থতার পর বুধবার মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮। এক মেয়ে রয়েছেন তাঁর। মুম্বই ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, সম্প্রতি বাথরুমে পড়ে গিয়েছিলেন সুধীর। মাথায় চোট লাগে তাঁর। মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কোমায় চলে যান। সেখানRead More →

ককপিটে কেউটে! মাথা ঠান্ডা রেখে নিরাপদে বিমান নামিয়ে প্রশংসা কুড়োলেন পাইলট

বিমানের ককপিটে আচমকাই একটি বিষধর কেউটে সাপকে আবিষ্কার করলেন পাইলট! তবে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় বিমানটিকে নামিয়ে আনেন তিনি। সফল অবতরণের কারণে আশঙ্কাজনক পরিস্থিতিতেও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার। সে দেশের বিমানচালক রুডলফ এরাসমাস একটি চার আসনের ছোট বিমান নিয়ে ওরসেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে উড়ে যাচ্ছিলেন। বিমানেRead More →