সিভিক ভলান্টিয়ারের চাকরির নামে তোলাবাজি! থানায় অভিযোগ দায়ের হতেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তৃণমূল ব্লক সভাপতির

চাকরির নামে তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের হতেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তৃণমূল ব্লক সভাপতির। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের। ঘটনার পর থেকেই গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তপনের তৃণমূলের ব্লক সভাপতি অনাদি লাহিড়ী। শনিবার এই ঘটনা সামনে আসতেই রীতিমতো হইচই পড়েছে গোটা জেলাতেই। দুর্ভাগ্যজনক ঘটনাRead More →

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, বরাত জোরে প্রাণে বাঁচলো যাত্রীরা

 বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। রাত ১টা ৫ মিনিটে ঘটে এই দুর্ঘটনা। সেই সময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেরামতি না হওয়ায়, খুলে যাওয়া বগি দুটিRead More →

“১০০ দিনের টাকার উপর কেন নির্ভরশীল? ১২ বছরে তৃণমূল সরকার কি করেছে?” অভিষেককে পাল্টা প্রশ্ন সুকান্তর

এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর কেন্দ্রের বিরুদ্ধে নিশানা দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল, কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকার নাম মেটানোর কারণেই গরিব মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে বাজি কারখানায় কাজ করতে যেতে হচ্ছে। তৃণমূল সাংসদের এই মন্তব্যকেই এবার হাতিয়ার করে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সরব হলেন রাজ্যRead More →

তৃণমূলের নেতা ও তার বান্ধবীদের খাটের তলা থেকে টাকা উদ্ধার হয় বলেই মু্খ্যমন্ত্রী উদ্বিগ্ন ২০০০ টাকার নোট বাতিলে: সুকান্ত মজুমদার

 তৃণমূলের নেতা ও তাদের বান্ধবীদের খাটের তলায় টাকার পাহাড়। তাই ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর আপত্তি। ২০০০ টাকার নোট বাতিলের বিরোধিতা করায় এইভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একই কথা বলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তিনি বলেছেন, ২০০০ টাকার নোট লাগে টাকা লুকাতে তাই মুখ্যমন্ত্রীর এতRead More →

খাস কলকাতায় তরুণীকে ‘গণধর্ষণ’ ২ বিদেশি ফুটবলারের!

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মহিলা ও দুই বিদেশি ফুটবলারকে গ্রেফতার করল পুলিস। গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। দুই বিদেশি ফুটবলার দক্ষিণ আফ্রিকার ঘানার বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। পুলিস সূত্রে খবর, এক তরুণী নিউটাউন থানায় এসে অভিযোগ করেন যে তার সাথে পূর্ব পরিচিত ছিল এক মহিলার।Read More →

Bengal Weather Today: ঝড়-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়, মঙ্গলবার থেকে বৃষ্টির নতুন স্পেল

 ঝড়-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়। আগামী মঙ্গলবার বাড়বে ঝড়বৃষ্টি। মঙ্গলবার থেকে নতুন করে স্পেল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির। উত্তরবঙ্গ মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় এবং তারপর মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারিRead More →

কেকেআর-মোহনবাগান বিবাদ! ইডেনের দরজা বন্ধ সবুজ-মেরুন সমর্থকদের জন্য

শনিবার ইডেনে মোহনবাগানের জার্সি পরে খেলেছে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের কাছে আবেদন করেছিল লখনউ। তাঁদের মাঠ ভরানোর ডাক দিয়েছিল সঞ্জীব গোয়েনকার দল। সেই মতো শনিবার বিকালেই ইডেন গার্ডেন্সের সামনে দেখা গিয়েছিল বাগান সমর্থকদের ভিড়। কিন্তু তাঁদের মধ্যে অনেককে মাঠে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সমর্থকদের একাংশ।Read More →

‘এত জনপ্রিয় আপনি, একটা অটোগ্রাফ নেবই’! মোদীর কাছে আবদার জুড়লেন জো বাইডেন

জাপানের হিরোশিমায় কোয়াড গোষ্ঠীর বৈঠকে প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জনপ্রিয়তায় মুগ্ধতা প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়। এমনকি এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী মোদীর অটোগ্রাফ নেবেন বলে রীতিমতো বায়না জুড়লেন বাইডেন। পুরো বিষয়টিতে হালকা মেজাজের রেশ ধরা পড়লেও, এতে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এবং মোদীরRead More →

শুটিং সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, বরাহনগরে লরির ধাক্কায় ছিটকে গেল বাইক, মৃত্যু অভিনেত্রীর!

বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হল এক টেলি অভিনেত্রীর। মৃতার নাম সুচন্দ্রা দাশগুপ্ত। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে পানিহাটির বাড়িতে ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। দুর্ঘটনার ফলে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয়Read More →

কলকাতায় আবার কমলা সতর্কতা, বজ্রপাতের সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া! কবে?

কলকাতায় আবার বজ্রপাত এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহেই এক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিনের জন্য একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০Read More →