পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতে প্রাণ গেল ৩ জনের, জখম ৪

বৃহস্পতিবার বিকেলের পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে হওয়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে বজ্রঘাতে মৃত্যু হয় তিন জনের। আহত হয়ে চিকিৎসাধীন আরও ৪ জন৷ বজ্রপাত ও বৃষ্টি ছাড়াও মেদিনীপুর শহরে প্রবল শিলাবৃষ্টিও হয়েছে এদিন। ফলে পাকা ধানের ক্ষতির আশঙ্কার সৃষ্টি হয়েছে৷ কয়েক মাস ধরেই বৃষ্টিহীন ছিল পশ্চিম মেদিনীপুর জেলা। তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল।Read More →

Bengal Weather Update: বৈশাখে রাজ্য ভাসবে বৃষ্টিতে, আজ কোন কোন জেলায় ভারী বর্ষণ?

দাবদাহের মাঝেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। কোথাও প্রবল ঝড়, কোথাও শিলাবৃষ্টি। শুক্রবারও বৃষ্টি হবে দক্ষিণ ও উত্তরবঙ্গে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দিনের বেলা তাপমাত্রা বাড়লেও বৃষ্টির জেরে কমবে পারদ৷ তবে শুক্র-শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্রবার, শনিবার এবং রবিবার এই তিন দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ওRead More →

কোহলির সঙ্গে সৌরভের মতোই হাত মেলালেন না রিঙ্কু! ম্যাচ শেষে কী করলেন কেকেআর ক্রিকেটার?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ শেষে বিরাট কোহলির সঙ্গে হাত মেলাননি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছে। এ বার আরসিবির বিরুদ্ধে খেলার পর বিরাটের সঙ্গে হাত মেলালেন না কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিংহ। বদলে এক অদ্ভুত কাণ্ড করেছেন তিনি। টানা চার ম্যাচেRead More →

মাথায় গামছা বেঁধে কোদাল দিয়ে মাটি কাটছেন পুলিশকর্মী, কিন্তু কেন?

পুলিশকর্মী মাথায় গামছা বেঁধে কোদাল দিয়ে মাটি কাটছেন। কোনও ফিল্মি দৃশ্য নয়। ধান কাটতে যাওয়া হারভেস্টার ও ট্রাক্টরের চাকায় তাল তাল কাদায় রাজ্য সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রুখতে তাই পুলিশ কর্মীরাই এ বার উর্দি খুলে কোদাল হাতে রাজ্য সড়ক থেকে কাদা মাটি সরানোর কাজে নেমেছেন। দুর্ঘটনা কমাতে পুলিশ কর্মীদেরRead More →

মুখ্যমন্ত্রীর সভাস্থলে আগুন ধরালেন বিক্ষুব্ধ আদিবাসীরা! অশান্ত মণিপুরে বন্ধ ইন্টারনেট

জনজাতিদের বিক্ষোভের জেরে অশান্তি ছড়াল মণিপুরে। বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সভাস্থল আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। মুখ্যমন্ত্রী বীরেন সভাস্থলে আসার ঠিক আগেই উন্মত্ত জনতা হামলা চালায় বলে পুলিশের দাবি। অশান্তির জেরে শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের বেশ কিছু এলাকায়Read More →

শুক্রবার সকালে মহড়া যাত্রা শুরু হল বাংলার দ্বিতীয় বন্দে ভারতের, গন্তব্য পুরী

মহড়া যাত্রা শুরু করল বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এই ট্রেনের প্রথম মহড়া যাত্রা হল। বুধবার রাতেই ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছয় বন্দে ভারতের রেকটি। এর পর সেটি শুক্রবার সকাল ৬টা ১০ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশে রওনা দেয়।Read More →

কালিয়াগঞ্জের ঘটনার জের, সাত দিনের মধ্যে দিল্লিতে তলব জেলাশাসক, পুলিশ সুপার এবং আইজি-কে

উত্তর দিনাজপুরে নাবালিকাকে গণধর্ষণ-খুনের অভিযোগের ঘটনায় রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ), উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ও জেলাশাসককে নোটিস জারি করল জাতীয় তফসিলি জাতি কমিশন। কমিশনের নির্দেশ, সাত দিনের মধ্যে এই তিন জনকে দিল্লিতে তাদের দফতরে হাজির হয়ে ওই ঘটনার বিশদ ব্যাখ্যা দিতে হবে। এই ঘটনায় জেলার পুলিশ সুপার, কালিয়াগঞ্জ থানার আইসিRead More →

সুকন্যা গ্রেপ্তারের পর শুনশান বোলপুরের অনুব্রত মণ্ডলের বাড়ি

 বাড়ির সামনে কালো পাথরে খোদাই করে লেখা রয়েছে সুকন্যা মণ্ডল। সেই সুকন্যাই এখন দিল্লিতে ইডির হেফাজতে। ফলে আরও শুনশান হয়ে পড়ল গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচু পট্টির বাড়ি। আত্মীয় স্বজনরাও একে একে মুখ ফেরাতে শুরু করেছে। এক সময় বোলপুরের নিচু পট্টির বাড়ি দলীয় কর্মীদের আনাগোনায়Read More →

Maoist Attack: ‘পুরা উড় গ্যায়া…রক্তাক্ত শরীরেই হামাগুড়ি,’ দান্তেওয়াড়ায় সবচেয়ে বড় মাওবাদী হামলা! ভয়ংকর ভিডিয়ো

 ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ হয়ে গিয়েছেন ১০ জওয়ান। সঙ্গে চালকও। মাওবাদীদের পুঁতে রাখা শক্তিশালী IED বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ১১ জনের শরীর। সেই ভয়ংকর হামলার পর মুহূর্তেই ঠিক কী ঘটেছিল? সামনে এল সেই ভিডিয়ো ফুটেজ।   ২৩ সেকেন্ডের একটি ভিডিয়ো। ভিডিয়ো শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পরইRead More →

Poisoning With Cyanide: ভয়ংকর… প্রাক্তন প্রেমিক সহ ১২ বন্ধুকে সায়ানাইড বিষ দিয়ে হত্যা গর্ভবতী যুবতীর!

সায়ানাইড বিষ দিয়ে ১২ জন বন্ধুকে খুন করার অভিযোগ! খুন করার অভিযোগ উঠেছে থাইল্যান্ডের এক গর্ভবতী মহিলার বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃতরা সকলেই ৩৩ থেকে ৪৪ বছর বয়সী। এরা সবাই ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল মাসের মধ্যে মারা গিয়েছেন। ভয়ংকর এই ঘটনাটি ঘটিয়েছে থাইল্যান্ডে। অভিযুক্ত থাইল্যান্ডের ওই মহিলা গর্ভবতী।Read More →