কালো টাকা সাদা করায় মুখ্য ভূমিকা, গরুপাচারকাণ্ডে ইডির চার্জশিটে নয়া নাম মনোজ!

ইডি দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসাবে নতুন নাম মনোজ মেহনত। চার্জশিটে অভিযুক্তের তালিকায় ২৩ নম্বরে নাম রয়েছে তার। কিন্তু কে এই এস মনোজ মেহনত? তিনি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির আত্মীয়। তিনি নিজেও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মনীশ কোঠারির সংস্থায় কাজ করতেন। অনুব্রতর কালো টাকা সাদা করার জন্য মুখ্য ভূমিকা ছিল মনোজ মেহনতের।Read More →

সুকন্যাকে নিয়েই ব্যবসা চালাতাম, ইডিকে বয়ান কেষ্টর, বাবা-মেয়ে ভিন্ন সুর ইডির চার্জশিটে

ইডির চার্জশিটে বাবা-মেয়ের বয়ানে বিস্তর ফারাক। মেয়ে ইডির তদন্তকারীদের জানিয়েছেন, ব্যবসার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। বাবা (অনুব্রত মণ্ডল) তাঁকে যেখানে সই করতে বলতেন, করে দিতেন তিনি। কিন্তু বাবা, অনুব্রত মণ্ডলের বয়ান সে কথাকে সমর্থন করছে না। বাবা-মেয়ের বক্তব্যের পার্থক্যই তুলে ধরেছে ইডির তৃতীয় অতিরিক্ত চার্জশিট। চার্জশিটে ইডি দাবি করেছে,Read More →

ভোটের ময়দানে ‘দ্য কেরালা স্টোরি’, কর্নাটকে প্রচারে গিয়ে কেরলকে টানলেন মোদী

ভোটের ময়দানে ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির পরেই বিতর্ক শুরু হয়েছে সিনেমাটি নিয়ে। বাঙালি পরিচালকের তৈরি সেই ছবির পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়ালেন কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে। ৩২ হাজার হিন্দু এবং খ্রিস্টান মহিলাকে জোর করে ধর্মান্তরণের কথা বলা হয়েছে এই সিনেমায়। বিরোধীরা অবশ্য বলেছিলেন, সম্পূর্ণ ‘সত্য’ বলা হয়নি সেখানে। বিশেষRead More →

ঘূর্ণিঝড় ‘মোকা’ কতটা শক্তিশালী হতে পারে? কবে স্পষ্ট হবে গতিবিধি? জানাল মৌসম ভবন

ঘূর্ণিঝড় আসছে! ইতিমধ্যেই বিভিন্ন মহলে এই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপই শক্তি সঞ্চয় করে পরে ঘূর্ণিঝড়ের চেহারা ধারণ করতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘মোকা’। আপাতত এমন আশঙ্কার কথাই শুনিয়েছে মৌসম ভবন। কিন্তু ঠিকRead More →

“যত চাকরি হয়েছে সব দু-নম্বরি হয়েছে, প্রত্যেকটির তদন্ত হওয়া উচিত,” বন সহায়ক পদে ২ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বনমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

 “যত চাকরি হয়েছে তাতে সব দু-নম্বরি হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা নেওয়া হয়েছে। প্রত্যেকটির তদন্ত হওয়া উচিত। আর দেখবেন সব জায়গায় এরকম ঘটনা বেরোবে। বেআইনি ভাবে টাকা নিয়ে কিংবা পার্টির লোককে ঢোকানো হয়েছে, সেই সমস্ত তথ্য সামনে আসছে। মন্ত্রীকেও এর মধ্যে আনা উচিত, তাঁকেও এক্ষেত্রে জবাবদিহি করতে হবে”। গোপীবল্লভপুরে দলের কার্যকর্তাRead More →

“৩০-৩৫ মিলে প্রাণ নিয়েছে, ১ জনকে গ্রেফতার করে কী হবে, মাস্টারমাইন্ডকে ধরতে হবে,” ময়না কাণ্ডে মন্তব্য সুকান্ত মজুমদারের

 পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞাকে অপহরণ করে খুনের অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিলন ভৌমিক নামে পঞ্চায়েত সদস্যকে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, একজনকে গ্রেফতার করে হবে টা কী? এর মাস্টারমাইন্ডকে গ্রেফতার করতে হবে। আজRead More →

Pakistan Attack: স্কুলে ঢুকে ৭ শিক্ষককে গুলি করে খুন!

একসঙ্গে ৭ শিক্ষিককে করে খুন! কীভাবে? স্কুলে ঢুকে গুলি চালাল আততায়ী। পৃথক হামলায় প্রাণ গেল আরও এক শিক্ষকের। এলাকার সমস্ত হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রশাসন। ফের রক্তাক্ত পাকিস্তান।  ঠিক কী ঘটেছে? স্টাফরুমে বসে তখন পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষিকরা। আফগানিস্থান সীমান্ত লাগোয়া পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি ঢুকে পড়েRead More →

Kolkata Knight Riders: রুদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে প্রথম হার্ডল টপকাল কেকেআর

সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে, তাদেরক ঘরের মাঠ উপ্পলে (Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad) খেলতে নামার আগে, কলকাতা নাইট রাইডার্সের (SRH VS KKR) কাছে সমীকরণ ছিল অত্যন্ত সোজা। এই ম্যাচ ও আগামী চার ম্যাচ নিয়ে মোট পাঁচ ম্যাচ কেকেআরকে জিততেই হবে। তবেই প্লে-অফের রাস্তা খোলা থাকবে। হেরে গেলেই কার্যতRead More →

Canning: তৃণমূলের গোষ্ঠী কোন্দল, ক্ষতির মুখে অ্যাম্বুলেন্স পরিষেবা

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে, ধীরে ধীরে ক্ষতির মুখে  অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গোষ্ঠী কোন্দলে কারণে, ক্ষতির মুখে পড়েছে সরকারি অ্যাম্বুলেন্স। ঘটনাটি ক্যানিং পশ্চিম বিধানসভার গোপালপুর অঞ্চলের। দীর্ঘ এক বছর ধরে পড়ে রয়েছে একটি সরকারি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স টি দেওয়া হয়েছিল ২০১৯ সালে। তৎকালীন বিধায়ক শ্যামল মন্ডলের সময় অঞ্চল সভাপতি বলাইRead More →

মায়ের গর্ভেই শিশুর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার! বিশ্বে এই প্রথম

এখনও মায়ের গর্ভে রয়েছে। সেই ভ্রূণেরই জটিল অস্ত্রোপচার করলেন আমেরিকার চিকিৎসকেরা। বোস্টনের এক হাসপাতালে সেই অস্ত্রোপচার হয়েছে। মস্তিষ্কের রক্তনালীতে সমস্যা রয়েছে ওই শিশুর। মস্তিষ্কের এই সমস্যাকে বলে ‘ভেনাস অফ গ্যালেন ম্যালফরমেশন’। মস্তিষ্ক থেকে যে সব রক্তনালী হৃৎপিণ্ডে রক্ত পৌঁছে দেয়, সেগুলি সঠিক ভাবে গঠিত না হলে এই সমস্যা তৈরি হয়।Read More →