নরেন্দ্র মোদী চাইছেন, কিন্তু আগের আইন কমিশনই চায়নি অভিন্ন দেওয়ানি বিধি চালু হোক দেশে

বিভিন্ন ধর্মের মানুষের জীবনযাত্রার মধ্যে ফারাক থাকতেই পারে। ফারাকের অর্থ বৈষম্য নয়, বরং তা গণতন্ত্রের প্রতীক। অধিকাংশ দেশই এখন এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ফারাককে স্বীকৃতি দেওয়ার পথেই হাঁটছে। মূলত এই যুক্তিতেই ২১-তম আইন কমিশনের মত ছিল, অভিন্ন দেওয়ানি বিধি কাঙ্ক্ষিত নয়। তার প্রয়োজনও নেই। সম্প্রতি ২২-তম আইন কমিশন নতুন করেRead More →

বৃহস্পতিবার গভীর রাতে আবার উত্তপ্ত ইম্ফল! পুড়ল টায়ার, বিক্ষুব্ধদের আটকাতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা

হিংসা যেন থামতেই চাইছে না মণিপুরে। বৃহস্পতিবার গভীর রাতে আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজধানী ইম্ফল। ইম্ফলের কেন্দ্রস্থলে জড়ো হওয়া ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা। সেনা সূত্রে খবর, মণিপুরের কাংপোকপি জেলায় গুলির আঘাতে নিহত এক প্রাক্তন নৌসেনা কর্তাকে শ্রদ্ধা জানাতে ইম্ফলে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। জমায়েতের নেতৃত্বRead More →

Social Media: রাজ্যের নতুন ফতোয়া, সোশ্যাল মিডিয়ায় মেয়েরা ডিপি দিতে পারবে না! চলে এল বিরাট আপডেট

তামিলনাড়ু স্টেট কমিশন ফর উইমেন চেয়ারপার্সন পদে রয়েছেন এএস কুমারী (A S Kumari)। তিনি, মহিলাদের সোশ্যাল মিডিয়ায় ডিসপ্লে পিকচার ওরফে ডিপি দেওয়া থেকে বিরত থাকারই পরামর্শ দিলেন। তিনি বলেছেন, সাইবার অপরাধীরা সেই ছবি মর্ফ করতে পারে। নারীর অধিকার ও ক্ষমতায়নের উপর যৌথ ভাবে এক সেমিনারের আয়োজন করেছিল তামিল নাড়ু ওRead More →

অসুস্থতার ছুটি নিয়ে ২০ বছর বাড়িতেই কাটালেন শিক্ষিকা, শেষমেশ কি টিকল চাকরি?

২০ বছর ধরে খাতায়কলমে তিনি শিক্ষিকা। কিন্তু এক দিনও স্কুলে যাননি। অসুস্থতার ছুটি নিয়ে স্কুলে না গিয়ে বাড়িতেই কাটিয়ে দিয়েছেন এতগুলি বছর। ছাত্রদের পড়ানো তো দূর, স্কুলের গুরুত্বপূর্ণ কোনও মিটিংয়েও যোগ দিতেন না তিনি। অবশেষে কিনজিয়ো পাওলিনা নামে ইটালির ভেনিস শহরের বাসিন্দা ওই শিক্ষিকাকে বহিষ্কার করলেন স্কুল কর্তৃপক্ষ। ৫৬ বছরRead More →

অফ স্টাম্পের লাইনে বল করছেন অমিত শাহ, সৌরভ আপাতত ব্যাট তুলে ছেড়ে দিচ্ছেন, কিন্তু কত দিন?

কলকাতাকে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পাইয়ে দেওয়া কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপির আরও একটি ‘পুরস্কার’? এটা কি বিজেপির তরফে সৌরভকে বার্তা যে, আপনি আর একটু এগোলে আরও বড় ‘পুরস্কার’ মিলতে পারে? না কি এটা অফ স্টাম্পের বাইরে একটা আউটসুইং দিয়ে দেখা যে, সৌরভ ব্যাট বাড়ান কি না। দেশ এবং রাজ্যের রাজনীতি আপাততRead More →

সাঁকরাইল থানার ওসির হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে শুভেন্দু অধিকারী

 সাঁকরাইল থানার ওসির হাতে আক্রান্ত বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাঁকরাইল থানার ওসির সাসপেন্ডই নয় তার গ্রেফতারিরও দাবি জানান শুভেন্দু। এদিন শুভেন্দু বলেন, “বিষয়টা অত্যন্ত নিন্দনীয়। গোটা দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। তিনি একজন দুরারোগ্য ক্যান্সার রুগী।Read More →

গলসির বাহিরঘন্ন্যায় কচ্ছপ উদ্ধার

 বর্ষার শুরুতেই কচ্ছপের বাচ্চা উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে গলসির বাহিরঘন্ন্যা গ্রামের পাশের জমিতে ৭ টি কচ্ছপের বাচ্চা নজরে পড়ে বাসিন্দাদের। গ্রামেরই এক যুবক কচ্ছপের বাচ্চাগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর দেয় বন দফতরে। খবর পেয়ে ওই গ্রামে পৌঁছায় পানাগড় রেঞ্জের বনকর্মীরা। কচ্ছপের বাচ্চাগুলি উদ্ধার করে স্থানীয় একটি দিঘিতে ছেড়ে দেয়। পানাগড়Read More →

বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়ার ঘটনায় উত্তেজনা রায়গঞ্জের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়

 বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা। পাশাপাশি বিজেপি প্রার্থীর পোস্টার ও ব্যানার, ছিঁড়ে ফেলার অভিযোগে সরব বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১৩ নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বুথে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে তৈরী হয়েছে অশান্তির আবহ।Read More →

“বাড়তি ব্যালট ছাপিয়ে পঞ্চায়েত ভোটে কারচুপি করতে চাইছে শাসক দল,” অভিযোগ দিলীপের, পাগলের প্রলাপ বকছে বললো তৃণমূল

প্রশাসনিক স্তরে চূড়ান্ত গোপনীয়তা ও তৎপরতার সাথে চলছে ব্যালট ছাপার কাজ। সেই ব্যালট ছাপা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ। বাড়তি ব্যালট ছাপিয়ে পঞ্চায়েত ভোটে কারচুপি করতে চাইছে শাসক দল এমনই অভিযোগ করলেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। তাদের দাবি, পাগলের প্রলাপRead More →

“সিনেমা বেরবে সায়নীর অন্তর্ধান রহস্য” ইডির নোটিশ পাওয়ার পর থেকেই উধাও তৃণমূল যুব নেত্রীকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

 নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে নোটিশ পাঠিয়েছে ইডি। আর তারপর থেকেই উধাও সায়নী ঘোষ। তার পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচি বাতিল করে দিয়ে একরকম বেপাত্তা তিনি। এই বিষয়ে কোথাও কোনো রকম প্রতিক্রিয়াও দেননি তিনি। আর এই প্রসঙ্গেই সায়নী ঘোষকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, এরপর সিনেমা বেরবেRead More →