নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা আরজেডির! ‘বিশ্বাসঘাতক’ বলল বিজেপি

ছবির ডান দিকে নতুন সংসদ ভবন, বাঁ দিকে একটি কফিন। নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে এমনই একটি ছবি দিয়ে বিতর্ক উস্কে দিল লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক চলছিলই, তার মধ্যেই সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে সেই বিতর্কে ঘি ঢাললেন আরজেডি নেতা লালুপ্রসাদ। ঘটনাচক্রে, নতুনRead More →

নতুন সংসদ ভবনে পা রাখার আগে ভূমিতে অষ্ট অঙ্গ স্পর্শ, বার বার কেন এমন করেন প্রধানমন্ত্রী

২০১৪ সালে যা দেখা গিয়েছিল, তার অন্যথা হল না ২০২৩ সালেও। নতুন সংসদ ভবন উদ্বোধনের আগে ভবনের মাটি ছুঁয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণদণ্ড সেঙ্গলের সামনে তাঁকে দেখা গেল উপুড় হয়ে শুয়ে শ্রদ্ধার সঙ্গে হাত জোড় করতে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসাবে আনুষ্ঠানিক ভাবে শপথ নেনRead More →

বিজেপি ফোবিয়া হয়েছে তৃণমূলের! ভয় পেলেই পিসি ভাইপো জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাচ্ছেন, অভিষেককে পাল্টা দিলেন সুকান্ত

নিজের কনভয়ে হামলার ঘটনায় ঘুর পথে হলেও বিজেপিকেই নিশানা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তার দাবি কুড়মি সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে গিয়ে বিজেপি এই হামলা চালিয়েছে। কারণ হামলার সময় তিনি জয় শ্রীরাম ধ্বনি শুনতে পেয়েছিলেন। অভিষেকের এই মন্তব্যের পাল্টা দিয়ে সুকান্ত মজুমদার বলেন, ভয় পেলেই এখন অভিষেক ও তার পিসি জয়Read More →

“বিজেপির সঙ্গে খেলতে অনেক দম লাগে! আগে মদন ফিরহাদদের সঙ্গে খেলুক,” অভিষেকের খেলা শেষ মন্তব্যে পাল্টা দিলেন সুকান্ত

একেরপর এক তৃণমূল নেতাদের বেসুরো মন্তব্য ইদানিং মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসছে। কখনো অর্জুন সিং, কখনো মদন মিত্রকে নিয়ে তুমুল চর্চা চলছে। এই বিষয়ে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল আসলে নিজের দলের নেতাদেরই নিয়ন্ত্রণ করতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলা তিনি শেষ করবেন। এরRead More →

Sunderbans: দক্ষিণরায়ের ডেরায় জল-জঙ্গল-জীবন নিয়ে এবার ইংরেজিতেও কথা বলবেন গাইডেরা…

আজ, ২৭ মে শেষদিন। শুরু হয়েছিল দিনপাঁচেক আগে, ২২ মে। এই ক’দিন ধরে সুন্দরবন অঞ্চলের গাইডদের জন্য একটি দৃষ্টান্তমূলক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। এই ধরনের ওয়ার্কশপ এখানে এই প্রথম। গুরুত্বপূর্ণ এই ওয়ার্কশপটি একযোগে আয়োজন করেছিল কলকাতার মার্কিন কনসুলেট জেনারেল, নয়াদিল্লির মার্কিন দূতাবাসের ‘রিজিওনাল ইংলিশ ল্যাঙ্গোয়েজ অফিস’, অলাভজনকRead More →

গ্রেফতার করতে এসে অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ, ফের কাঠগড়ায় পুলিস!

২৬ এপ্রিল গভীর রাতে কালিয়াগঞ্জের রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মন গুলিকাণ্ডের পরে আবারও কাঠগড়ায় পুলিস। এবার ২৬ মে গভীর রাতে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বেলদিঘি গ্রামে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। পুলিসের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি পরিবারের। ঘটনায়Read More →

ব্যারাকপুর নয়, ডাকাতদের প্রথম ‘টার্গেট’ ছিল হাওড়ার গয়নার দোকান! ক্রেতা সেজে ‘রেইকি’-ও হয়

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আনন্দপুরীর নামী গয়নার দোকান নয়, ডাকাতদলের প্রথম টার্গেট ছিল হাওড়ার কদমতলার একটি সোনার দোকান। ক্রেতা সেজে গয়না কিনতে যায় এক ডাকাত। দোকান লুটও হয়ে যেত। কিন্তু সকাল সকাল ওই দোকানে ক্রেতাদের ভিড় বেশি মাত্রায় থাকায় পরিকল্পনা বাতিল করে ওই ডাকাতদল। তার পরই বুধবার আনন্দপুরীর সোনার দোকানেRead More →

নাদাল-হীন ফরাসি ওপেন শুরু রবিবার, নজির গড়বেন জোকোভিচ, না কি নবপ্রজন্মের হাতে ট্রফি?

রাত পোহালেই শুরু হচ্ছে ফরাসি ওপেন। কিন্তু এ বারের প্রতিযোগিতা আগের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। ফরাসি ওপেনে যিনি সবচেয়ে সফল, সেই রাফায়েল নাদালই এ বার খেলবেন না প্রতিযোগিতায়। কোমরের চোট এখনও সারাতে পারেননি তিনি। এ ছাড়া প্রাক্তন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ এবং গারবিনে মুগুরুজা খেলবেন না। অবসর নেওয়ায় সেরিনা উইলিয়ামসRead More →

এশিয়ান কাপে কঠিন লড়াই! বিশ্বকাপের মরক্কোকে দেখে শিখতে চাইছেন সুনীল ছেত্রী

আগেই বলে দিয়েছিলেন, এশিয়ান কাপই হয়তো ভারতের হয়ে তাঁর শেষ প্রতিযোগিতা। কিন্তু সেই প্রতিযোগিতায় ভারতের কাজ মোটেই সহজ নয়। গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তানের মতো শক্তিশালী দেশ। সুনীল ছেত্রী মেনে নিলেন, গত বারের থেকে এ বার ভারতের লড়াই অনেকটাই কঠিন। তাঁর আশা, ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ কাপ-সহ আগামী দিনে যেRead More →

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিবস উপলক্ষ্যে মেচেদার বিদ্যাসাগর হলে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিবস উপলক্ষ্যে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির যৌথ উদ্যোগে মেচেদা বিদ্যাসাগর হলে এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য গনেন রায়। নজরুলের কবিতা পাঠ, আবৃত্তি, গান, প্রবন্ধ পাঠ, আলোচনা সভার মধ্য দিয়ে আজকের দিনটি স্মরণ করাRead More →