একের পর এক দুর্ঘটনার জের, বাঁকুড়ায় কারখানা পরিদর্শনে প্রশাসনিক দল

 বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পতালুকে একের পর এক কারখানায় দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। গত ৩০মে বড়জোড়ায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় ১৭জন শ্রমিক ফুটন্ত তরল লোহায় ঝলসে যায়। ঐদিনই দুই শ্রমিকের মৃত্যু ঘটে। বাকি ১৫জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এর আগেও একই ভাবে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই কারখানায়Read More →

School Fee: ‘শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না’, ফি বৃদ্ধিতে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের

 ‘পড়ুয়াদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না’। বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে কড়া কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, ‘ইচ্ছেমতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না। বেসরকারি স্কুলগুলির উপর রাজ্য়ের নিয়ন্ত্রণ থাকা জরুরি’। শুধু তাই নয়, রাজ্যের বক্তব্য জানাতে চেয়ে এবার মামলায় সওয়াল করার অনুরোধ জানানো হল অ্যাডভোকেট জেনারেলকে। পরবর্তীRead More →

Cyclone Biparjoy: ধেয়ে আসছে ভয়ংকর ‘বিপর্যয়’! ঝড়ের হাত ধরে বাংলায় কি বর্ষা এগিয়ে আসছে?

 ‘মোকা’র পালা চুকেছে, এবার ‘বিপর্যয়ে’র পালা। তীব্র গতিতে ছুটে আসছে বিপর্যয়। তবে তা বাংলায় নয়। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে এই ঝড় আসছে মুম্বই ও কোঙ্কন উপকূলে। প্রতিটি ঝড়কে আসলে আলাদা করে চিনে নেওয়ার জন্যই এই নামকরণের নিয়ম। একটা নাম থাকলে সেটা নিয়ে খবরাখবর করতেও যেমন সুবিধা হয়, তেমনইRead More →

৪৩,০০০ কোটি টাকায় ভারতীয় নৌসেনার জন্য ৬টি ডুবোজাহাজ! যৌথ উদ্যোগে বানাবে জার্মানি

জার্মানির সঙ্গে সহযোগিতায় ভারতীয় নৌসেনার জন্য ৫২০০ কোটি ডলার (প্রায় ৪৩ হাজার কোটি টাকা) খরচ করে ৬টি ডুবোজাহাজ (সাবমেরিন) বানানো হবে। মঙ্গলবার দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের উপস্থিতিতে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে সরকার সূত্রের খবর। ২০২১ সালের জুন মাসে রাজনাথেরRead More →

ইউক্রেন সেনাকে ঠেকাতে বাঁধ উড়িয়ে দিল রুশ ফৌজ? খেরসন প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

ইউক্রেন সেনার অগ্রগতি ঠেকাতে বিস্ফোরণ ঘটিয়ে আস্ত নদীবাঁধ উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল রুশ ফৌজের বিরুদ্ধে। দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে দিনিপ্রো নদীতে তৈরি নোভা কাখোভকা নামের ওই বাঁধ ধ্বংস হওয়ায় বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত হয়েছে। ইউক্রেন সরকারের অভিযোগ, ঘরছাড়া হয়েছেন অন্তত ১৬ হাজার মানুষ। গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরRead More →

চোট পাওয়া রোহিতের লক্ষ্য স্থির, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জানিয়ে দিলেন কী করতে চান

জিততে চান রোহিত শর্মা। ম্যাচ জিততে চান, চ্যাম্পিয়নশিপ জিততে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামার আগে এটাই একমাত্র লক্ষ্য ভারত অধিনায়কের। ঐচ্ছিক অনুশীলনে চোট পেয়েছেন। তবে তা গুরুতর নয় বলেই জানিয়েছে বোর্ড। মঙ্গলবার ভারতের সবাই অনুশীলন করেননি। ঐচ্ছিক অনুশীলনে গিয়েছিলেন চার ক্রিকেটার। তাঁদের সঙ্গে ছিলেন নেট বোলাররা। রোহিত ছাড়াওRead More →

বুধবার থেকে লাইনে করমণ্ডল এক্সপ্রেস! পাঁচ দিন পরে শালিমার স্টেশন থেকে ছাড়বে নির্দিষ্ট সময়েই

করমণ্ডল এক্সপ্রেস বুধবার থেকে আবার চলবে। ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে গত শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটি। তার পাঁচ দিন পর, বুধবার বিকেল সওয়া ৩টে নাগাদ আবারও শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি এ কথা জানিয়েছেন আনন্দবাজার অনলাইনকে। আদিত্যRead More →

বিশ্ব টেস্টের আগেই জানা গেল ভারতের ওয়েস্ট ইন্ডিজ় সফরের সম্ভাব্য সূচি! কবে কোন খেলা?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগেই ভারতের ওয়েস্ট ইন্ডিজ় সফরের সম্ভাব্য সূচি জানা গিয়েছে। একটি ক্রীড়া ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ১২ জুলাই থেকে শুরু হতে পারে সিরিজ়। শেষ হওয়ার কথা ১৩ অগস্ট। এই সময়ের মধ্যে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দু’দল। রিপোর্ট অনুযায়ী, ৫ বা ৬Read More →

সুরক্ষা কমিশনারের তদন্তের সঙ্গে বিরোধ হবে না সিবিআইয়ের, করমণ্ডলকাণ্ডে জানাল রেল

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত করছে রেল সুরক্ষা কমিশনার (সিআরএস দক্ষিণ-পূর্ব সার্কল)। অন্য দিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-ও এই ঘটনার তদন্ত করছে। তবে দুই সংস্থার তদন্তের মধ্যে বিরোধের কোনও আশঙ্কা দেখছেন না দক্ষিণ-পূর্ব সার্কলের রেল সুরক্ষা কমিশনার এএম চৌধুরী। মঙ্গলবার তিনি জানান, দু’টি তদন্তের ধরন দু’রকম। তার নিজস্ব কিছুRead More →

ব্যারাকপুরে গান্ধী স্মারক সংগ্রহালয়ে বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর ৫ নৌ ডেট ব্যারাকপুর সোমবার ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন ক্রিয়াকলাপের আয়োজন করে। বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রমের অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনীর এই ইউনিট প্রথমেই নৌবাহিনী এবং ডিএসসি উভয় ইউনিটের কর্মীদের দ্বারা গান্ধী সংগ্রহালয়ের আভ্যন্তরীন প্রাঙ্গনে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশRead More →